আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিধানসভায় মুখ্যমন্ত্রী-স্পিকার বৈঠক! উঠতে পারে রাজ্যপাল প্রসঙ্গ

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের সঙ্গে বারবার সংঘাতে জড়াচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। ভোট ইস্যু কিংবা রাজ্যের সরকারি প্রকল্প সবকিছুতেই নাক গলাচ্ছেন রাজ্যপাল। যা নিয়ে কিছুদিন আগেই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এবার বিধানসভা অন্দরেও রাজ্যপালের বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে পারেন স্পিকার। সূত্রের খবর, আগামী সোমবার বিধানসভায় স্পিকারের ঘরে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক বিষয়ের পাশাপাশি সেই বৈঠকে উঠতে পারে রাজ্যপাল প্রসঙ্গ, মত রাজনৈতিক মহলের।

মুখ্যমন্ত্রী এবং স্পিকার ছাড়াও ওই বৈঠকে থাকতে পারেন রাজ্যের বিশিষ্ট আইনজীবীরা। তাই সেই বৈঠকে কী আলোচনা হবে, তা নিয়ে মুখ খুলতে চাইছেন না বিধানসভা সচিবালয়ের আধিকারিকরা। রাজ্যের একাধিক বিষয়ে রাজ্যপাল যেমন বাগড়া দিচ্ছেন, তেমনই বর্তমান সরকারকে এড়িয়ে বিজেপির দেওয়া রিপোর্টই কেন্দ্রের দরবারে পাঠাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তাতে ক্ষুদ্ধ রাজ্য প্রশাসনের কর্তারা। এছাড়াও বিধানসভায় সর্বসম্মতিতে পাশ হওয়া একাধিক বিল আটকে রাখছে রাজ্যপাল। যার মধ্যে উল্লেখযোগ্য গণপিটুনি বিল ও হাওড়া-বালি পুরসভার পৃথিকীকরণ বিল। রাজ্যপালের এই অসহযোগিতার বিষয় নিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যেও আলোচনা হতে পারে বলে সূত্র মারফত জানা যাচ্ছে।

এছাড়াও মূল আলোচ্য বিষয় হতে পারে বিধানসভার ক্ষমতা বৃদ্ধি নিয়ে। মূলত বিধানসভার অধিবেশন ডাকতে পরিষদীয় দলের অনুমতি নিতে হয় স্পিকারকে। এছাড়াও বিভিন্ন কাজ স্পিকারকে করতে গেলে সেই পরিষদীয় দলের অনুমতির দিকেই অপেক্ষা করতে হয়। সেক্ষেত্রে পুরো ক্ষমতাটি যাতে স্পিকারের হাতে দেওয়ার বিষয়ে বিশেষ আলোচনা হতে পারে। তাই শুধু মুখ্যমন্ত্রী নয় অভিজ্ঞ কিছু আইনজীবীও থাকতে পারেন ওই বৈঠকে। বিধানসভার কাজ দ্রুততার সঙ্গে করার জন্য এই নিয়মের বদল ঘটাতে চাইছে রাজ্য সরকার।

Published by:

Share Link:

More Releted News:

রবিবার স্ট্রং রুমে ইভিএম পাহারায় বিজেপির মহিলা বাহিনী অবস্থানে বসছে

মুখপাত্র থেকে একেবারে গণনা পর্যবেক্ষক, বাড়তি দায়িত্ব পেলেন প্রতীক উর রহমান

কালীঘাট থানার সাসপেন্ড হওয়া ওসি–সহ পুলিশ পর্যবেক্ষকদেরও হুঁশিয়ারি দিলেন মমতা

রাজীব কুমার থাকছেন বিশেষ দায়িত্বে, গণনা পর্যবেক্ষক নিয়োগ করলেন মমতা–অভিষেক

‘কেন্দ্রীয় বাহিনীর অত্যাচার সহ্য করা দলীয় কর্মীদের পুরস্কৃত করা হবে,’ ঘোষণা মমতার

‘লোডশেডিং হতে পারে, গণনার সময়ে সতর্ক থাকবেন,’ কাউন্টিং এজেন্টদের বার্তা অভিষেকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ