লতাজিকে শেষ শ্রদ্ধা জানতে রবীন্দ্রসদনে মুখ্যমন্ত্রী

শিল্পীকে শ্রদ্ধা জানাতে বিশেষ উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। কলকাতাতে লতাজিকে শেষ শ্রদ্ধা জানতে রবীন্দ্রসদনে অগণিত মানুষ 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কিন্নরকন্ঠীকে হারিয়ে শোকে মুহ্যমান দেশ। শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গীত জগতে এমন ইন্দ্রপতনে প্রায় সকলেই মুষড়ে পড়েছেন। রবিবার সন্ধ্যায় লতাজিকে শেষ শ্রদ্ধা জানাতে মুম্বই পৌঁছেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিল্পীকে শ্রদ্ধা জানাতে বিশেষ উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। রাজ্যের তরফে শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে সোমবার অর্ধদিবস ছুটি ঘোষিত হয়। এমনকি রবীন্দ্রসদনে লতা মঙ্গেশকরের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ করে দেওয়া হয় কলকাতার সাধারণ মানুষকে। 

শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে রবীন্দ্রসদন পৌঁছালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত রয়েছেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন এবং রাজ্যের নারী ও শিশুকল্যান মন্ত্রী শশী পাঁজা। মেয়র পারিষদ দেবাশিস কুমার। 

কলকাতার রবীন্দ্রসদনে সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত লতা মঙ্গেশকরের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে শেষ শ্রদ্ধা জানানোর ব্যাবস্থা করা হয়েছে। সোমবার সকাল থেকেই রবীন্দ্রসদন চত্ত্বরে শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছেন বহু সাধারণ মানুষ।

রবিবার লতাজির মৃত্যুর পর স্মৃতিচারণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমবার মুখ্যমন্ত্রীর ক্ষমতায় আসার পর কীভাবে লতাজির থেকে শুভেচ্ছা পেয়েছিলেন তাও জানিয়েছিলেন এদিন তিনি। লতাজির পাঠানো উপহার আজও সযত্নে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

ঐতিহ্যনির্ভর তবে আধুনিক, নতুন প্রজন্মের কাছে বাড়ছে মিনিমাল জুয়েলারির চাহিদা

নির্জলা একাদশী ২৪ না ২৫ জুন? জেনে নিন শুভ সময় ও উপবাস ভাঙার সময়

জলের মতো টাকা খরচ হচ্ছে? সিঁড়ির নিচ থেকে এই জিনিস সরিয়ে দিন

আজকের রাশিফল: আঘাত পাওয়ার সম্ভাবনা বৃষ রাশির জাতকদের, কর্মক্ষেত্রে উন্নতি কাদের?

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান