মুখ্যমন্ত্রীর উদ্যোগে International Standard Exhibition Hall নিউটাউনে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সেজে উঠছে Newtown। এবার সেখা তৈরি হচ্ছে একটি International Standard Exhibition Hall।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার(Kolkata) কান ঘেঁষে গড়ে ওঠা রাজারহাটের নিউটাউন(Rajarhat Newtown) এলাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) হাত ধরে যে ভাবে সেজে উঠেছে তার প্রশংসা দেশবিদেশের মানুষের কাছ থেকে পাওয়া যায়। সেখানকার Eco Park এখন কলকাতার বুকে সব থেকে বড় আকর্ষণ হয়ে উঠেছে। পাশাপাশি সেখানে নজর কাড়ছে Biswa Bangla Convention Center ও Biswa Bangla Gate। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে একটি International Standard বা আন্তর্জাতিক মানের প্রদর্শনী হল বা Exhibition Hall। Biswa Bangla Convention Center’র পাশেই এটি গড়ে তুলছে HIDCO। এর পাশাপাশি সেখানে একটি Multilayer Car Parking Place-ও গড়ে তুলছেন তাঁরা। চলতি বছরের অক্টোবরের মধ্যেই সেই দুটি কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা রয়েছে। কেননা নভেম্বরেই Biswa Bangla Convention Center-এ বসতে চলেছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। তার আগেই বা সম্মেলনের মঞ্চ থেকে এই দুই প্রকল্পের উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন ‘সুপ্রিমো বিচারপতিদের সম্মান করেন’, মমতার প্রশংসায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

নিউটাউনের Eco Park, মাদার্স ওয়াক্স মিউজিয়াম, কফি হাউসের মতো জায়গাগুলির আকর্ষণ ক্রমেই বাড়ছে। Biswa Bangla Gate চত্বর কার্যত ‘সেলফি জোন’ হয়ে উঠেছে সাধারণ মানুষের কাছে। ব্লগার, চিত্রগ্রাহক বা যারা ভিডিওতে ছবি তোলেন তাঁদের অন্যতম Hot Destination এখন নিউটাউন। সেই নিউটাউনকে আরও আকর্ষণীয় করে তুলতে নেওয়া হচ্ছে একাধিক পরিকল্পনা। Biswa Bangla Convention Center’র সম্প্রসারণ হচ্ছে। সেটির পাশের জমিতেই এখন তৈরি হচ্ছে বিশ্বমানের একটি Exhibition Hall। HIDCO সূত্রে খবর, দু’টি প্রমাণ সাইজের হল সেখানে তৈরি হবে। যেখানে আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা থাকবে। এখন সেখানে সাদা রঙের স্টিলের কাঠামো বসানোর কাজ চলছে। পাশাপাশি Convention Center’র সামান্য দূরে যাত্রাগাছি মোড়ের কাছে তৈরি হচ্ছে আটতলা গাড়ি পার্কিংয়ের জায়গা। তাতে একটি ফ্লোরে একসঙ্গে ১৮৯টি গাড়ি রাখা যাবে। মোট দেড় হাজারের বেশি গাড়ি সেখানে একসঙ্গে পার্কিং করার ব্যবস্থা থাকছে।

আরও পড়ুন কলকাতাতেই বাংলার প্রথম E-Hospital চালু করছে মমতার সরকার

নভেম্বরে বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনে এই হল দু’টিকে ব্যবহার করা হতে পারে বলে মনে করছেন প্রশাসনিক আধিকারিকরা। বাণিজ্য সম্মেলনের কোনও ইভেন্টেরও ব্যবস্থাপনাও হতে পারে সেখানে। প্রশাসনের এক শীর্ষকর্তা বলেন, নিউটাউনে একের পর এক অফিস, বাণিজ্যিক, শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হচ্ছে। জনবসতিও বাড়ছে। এই কারণে সেক্টর ফাইভের মতো নিউটাউনেও গাড়ি রাখার একটি বহুতল বানানো হচ্ছে। এছাড়াও বাণিজ্য সম্মেলনে নেতা-মন্ত্রী থেকে শুরু করে সরকারি আধিকারিক, শিল্পপতি সহ দেশ-বিদেশের অতিথিরা আসবেন। তাঁদের গাড়ি রাখার জন্যও এই বহুতল পার্কিং ব্যবহার হতে পারে। তবে নভেম্বরে বাণিজ্য সম্মেলনের আগে পার্কিংয়ের বহুতলটি উদ্বোধন করা সম্ভব হবে কি না, তা নিয়ে পুরোপুরি নিশ্চিত নন HIDCO কর্তাদের একাংশ।

রোগীর শরীর নয়, বদলে যায় জীবনযাত্রা! বাড়ছে এই ক্যানসারের ঝুঁকি

প্রশিক্ষণের সময়ে ভেঙে পড়ল রাশিয়ার পরমাণু অস্ত্র বহনকারী বোমারু বিমান, মৃত ৬

পুজোয় চলে যান চা-বাগানের স্বর্গে! সবুজের আমেজে প্রাণ ভরে কাটান ছুটি

পুজোর সাজে বাঙালিয়ানা, আজও অমলিন বাংলার এই ৭ শাড়ি

খালি হবে সিন্দুক, অশান্তি পিছু ছাড়বে না! আজই রান্নাঘরের স্ল্যাব থেকে সরান ৪ জিনিস

খোসা-সহ খাচ্ছেন এই ৮ ফল? সুস্থ থাকতে ভালভাবে পরিষ্কার করে নিন

মুঠোমুঠো ক্যালসিয়াম খাচ্ছেন, অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি

জম্মুর কাঠুয়ায় সিআইএসএফ জওয়ানের এলোপাথাড়ি গুলিতে নিহত চার সহকর্মী

পুজোর আগে শনি-রবি বাড়তি মেট্রো, কোন লাইনে কত ট্রেন চলবে?

ধর্ষণে অন্তঃসত্ত্বা সপ্তম শ্রেণির পড়ুয়া, ‘ঘৃণ্য অপরাধে’ স‍ৎ বাবাকে মৃত্যুদণ্ড আদালতের

পণের বলি! বিয়ের চার মাসের মধ্যেই আত্মঘাতী ২৪ বছর বয়সী আইটি ইঞ্জিনিয়ার

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার