ঘুম উড়েছে কলকাতার, মাতৃদর্শনের রাত্রিযাপনে মেতেছে তিলোত্তমা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ঘুম হারিয়েছে কলকাতায়। তিলোত্তমা এখন মেতেছে মাতৃদর্শনের রাত্রিযাপনে। রাতের কলকাতার এ যেন এক অন্য রূপ। মহালয়ার পর থেকেই পুজোগুলির উদ্বোধন শুরু হয়েছিল। তখন থেকেই ভিড় জমতে শুরু করে। তৃতীয়া থেকেই ভিড় ছিল চোখে পড়ার মত। চতুর্থীর ভিড় টেক্কা দেয় পঞ্চমী। ষষ্ঠীর ভিড় ছাপিয়ে রেকর্ড গড়ল সপ্তমী। তবে অষ্টমী-নবমী হিসেব করলে এবছরের ঠাকুর দেখার ভিড় ছাড়িয়ে যেতে পারে বিগত বছরের রেকর্ডগুলিকে।

সপ্তমীর সকাল থেকে পুজোমণ্ডপগুলিতে ভিড় জমেছিল। তবে রাতের জনসমাগম সবকিছু ছাপিয়ে গিয়েছে। সকালে অনেক দর্শনার্থীর প্রতিক্রিয়া ‘‘যেন কোনও ছুটির দিন। রাস্তায় বেশি মানুষ নেই, গাড়িও খুব কম।’’ দুপুর ৩টের পর থেকে দৃশ্য বদলে গেল। তবে রাতের কলকাতায় ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে। এক একটি বড় পুজোর প্রতিমা দর্শন করতে সময় লাগছে ঘণ্টারও বেশি।

সূর্য ডুবতেই পিঁপড়ের মত অগুনতি মানুষের ভিড়। অষ্টমী ও নবমীতে এই ভিড় বাড়বে বলেই ধারণা। উত্তরের পুজোর চাইতে দক্ষিণের পুজোগুলিতে ভিড়ের সংখ্যা নাজেহাল করার মত। ভিড়ের ঠেলা খেতে খেতে প্রতিমা দর্শনের জন্য এগোনো। বেশিরভাগই হোল নাইট ঠাকুর দেখে বেলা পর্যন্ত ঘুমোচ্ছে। ফের বেরিয়ে পড়ছে রাতে। এককথায় ষষ্ঠীকে ছয় গোল দিয়েছে সপ্তমীর ভিড়। অস্তমি-নবমীর ভিড় বলে বলে গোল দেবে তা বলাইবাহুল্য। শেষ কবে এই সংখ্যায় মানুষ ভিড় দেখেছে ভুলে গিয়েছেন অনেকে।

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, ওটস দিয়ে বানিয়ে ফেলুন এগ কাঠি রোল

৯০০০mAh ব্যাটারি, দুর্দান্ত প্রসেসর, ৭০০০ টাকা ছাড়ে মিলছে OnePlus Nord 6

শীতের মরশুমে মন খাইখাই করে? খিদে বেড়ে যাওয়ার পিছনে রয়েছে ৪ কারণ

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৭ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে ইতিহাসে বেন ডাকেট

বীরভূমের নানুরে কাজল শেখের বাড়িতে পুলিশ, চলছে তল্লাশি, কারণ কী?

নতুন করে সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, কোন-কোন জেলায় শুক্রে ভারী বৃষ্টির সতর্কতা জারি?

ডিজিটাল প্রতারণায় ব্যাঙ্কের গাফিলতি প্রমাণিত হলে দিতে হবে পুরো টাকা ফেরত, নির্দেশ সুপ্রিম কোর্টের

দুর্গাপুরে কালীপুজোর মেলায় বসবে না নাগরদোলা, বড় নির্দেশ পুলিশ প্রশাসনের

বিহারে বিধান পরিষদ নির্বাচনে ‘রামধাক্কা’ খেল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট

দুবাই নাকি তুরষ্ক? কোথায় আছেন ‘পাথর সম্রাট টুলু মণ্ডল? সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

বড়সড় ভাঙন, সুর বদলে মমতার প্রশংসা ঋত শিবিরে থাকা একাধিক বিধায়কের

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির