‘রোজ মদ আর …’, কুমোরটুলি কাণ্ডে বউমা ফাল্গুনীর বিরুদ্ধে বিস্ফোরক শ্বশুর

Share:

নিজস্ব প্রতিনিধি: কুমোরটুলি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ৩৪ বছরের ফাল্গুনী ঘোষ। আর তার কর্মকাণ্ড নিয়েই এবার মুখ খুললেন শ্বশুর। কাঁপা-কাঁপা গলায় সুবল ঘোষ  বলেছেন ‘ফাল্গুনীর খোঁজ পেয়েছিলাম ম্যাট্রিমোনিয়াল সাইট থেকে। এরপর তাঁকে বাড়ির বউ করেছিলাম। কিন্তু সে পিসিশাশুড়িকে খুন করবে তা কখনও কল্পনাই করতে পারিনি। আমিই ওকে বাড়ির বউ  করে এনেছিলাম। নিজের হাতে ছেলের জীবন নষ্ট করেছি।’ 

মা আরতি ঘোষকে সঙ্গে নিয়ে পিসি শাশুড়ি সুমিতা ঘোষকে খুন করে দেহ ট্রলি ব্যাগে ভরে কুমোরটুলি ঘাটে যান ফাল্গুনী ঘোষ। আর সেইসময় পুলিশের কাছে ধরা পড়ে যান ফাল্গুনী। এর পর মা-মেয়েকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনার তদন্ত করতে নেমে উঠে এসেছে একের পর তথ্য। তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন, বিবাহবিচ্ছিন্না পিসিশাশুড়ি সুমিতাকে খুনের পর দেহ ট্রলিতে না ধরায় বঁটি দিয়ে গোড়ালি কেটে নেয় ফাল্গুনী। থেঁতলে ফেলা হয় মুখও। 

স্বাভাবিকভাবে বউমার এই কর্মকাণ্ড দেখে আঁতকে উঠেছেন ফাল্গুনীর শ্বশুর সুবল ঘোষ। তিনি জানিয়েছেন, ‘টাকা পয়সার জন্য পিসি শাশুড়িকে খুন করেছে ফাল্গুনী। ছেলে শুভঙ্করের সঙ্গে বিয়ের পর জানতে পারি ফাল্গুনী উচ্চ মাধ্যমিক পাশ করতে পারেনি। ২০২২ সালে কলকাতায় তাঁরা চলে আসেন । ওখানে যেতেই বউমার প্রতিদিন লাগত মদ  ও সিগারেট। শেষে ফাল্গুনীর ব্যবহার সব প্রকাশ্যে এসে গিয়েছে।’  বর্তমানে এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত । এরমাঝে কুমোরটুলি হত্যাকাণ্ড নিয়ে একের পর এক তথ্য সামনে আনলেন অভিযুক্ত ফাল্গুনীর শ্বশুর । 

‘কৌতুকশিল্পীদের অসম্মান করা বন্ধ করুন’, ‘৩৭০ টাকা বিরিয়ানি’-বিতর্কে প্রণীতের পাশে রণবীর

বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মীর দেহ, ব্যাপক চাঞ্চস্য হাওড

৬২ বছরে প্রথম, অস্ট্রেলিয়ার হয়ে খেলতে চলেছেন ভারতে জন্ম নেওয়া ক্রিকেটার

চিকিৎসার ‘গাফিলতি’তে রোগীর মৃত্যুর অভিযোগ, রণক্ষেত্র বারাসত হাসপাতাল চত্বর

সন্দেশখালিতে ফের উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, বেঙ্গল STF- এর অভিযানে মিলল কী কী?

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

‘তিলে তিলে মরবি, সুখী হবি না’, মেয়ের মৃত্যুর পর লাইভে এসে কাকে অভিশাপ দিলেন সায়নীর মা?

রাস্তার মাঝখানে হামাগুড়ি, মৃত্যুর মুখ থেকে শিশুকে ফিরিয়ে আনলেন বাসচালক

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির পার্টি অফিসে উদ্ধার বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী!

একদিনের ক্রিকেটে ফের বিশ্বসেরা টিম ইন্ডিয়া

নাটক শেষ, রাজ্যসভার সাংসদ পদে এবার ইস্তফা কোয়েল মল্লিকের