‘রাজ্যপাল বিজেপির এজেন্ট,’ তোপ কুণালের

সাংবিধানিক পদে থেকেও নির্দিষ্ট একটি দলের হয়ে কাজ করছেন রাজ্যপাল জগদীপ ধনখড়, যেটা অনৈতিক

Share:

নিজস্ব প্রতিনিধি: সাংবিধানিক পদে থেকেও নির্দিষ্ট একটি দলের হয়ে কাজ করছেন রাজ্যপাল জগদীপ ধনখড়, যেটা অনৈতিক। শনিবার সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। মূলত, হাওড়া ও বালি পুরসভার আলাদা করার বিলে রাজ্যপালের সই না করা নিয়ে তীব্র বিরোধ চলছে। এই ইস্যুতে ফের একবার রাজ্যের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন রাজ্যপাল। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি কুণাল ঘোষ। সাংবাদিক সম্মেলনে কুণাল ঘোষ বলেছেন, ‘উনি কখন কী বলেন, কখন কী করেন তা ওঁনার ব্যাপার। যদি অদৌ সই না করেও থাকেন তাহলে উচিত সইটা করে দেওয়া। এক্তিয়ার বহির্ভূত কাজ করে যাচ্ছেন তিনি। রাজ্যপালের পদটি সাংবিধানিক পদ, এই পদটিকে আমরা সম্মান করি। কিন্তু ব্যক্তি জগদীপ ধনখড় বিজেপির এজেন্টের মতে কাজ করে চলেছেন। বিজেপি এরাজ্যে যখন প্রত্যাখাত হচ্ছে, নেতারা ডুবছেন তখন বিজেপির হয়ে কী করা যায় তা ওঁর কাছে অগ্রাধিকার হয়ে দাঁড়িয়েছে। আমার মনে হয় এক্তিয়ার বহির্ভূত কাজ না করে সইটা করে দেওয়া উচিত।’

প্রসঙ্গত হাওড়া পুরসভার ২০২১ বিলে রাজ্যপাল সই না করার জন্যই অশান্তির সূত্রপাত। সই না হওয়ায় হাওড়া পুরসভার থেকে বালিকে আলাদা করা যায়নি। ফলে পুরভোট করাতে গিয়েও পিছু হাঁটতে হয়েছে রাজ্য নির্বাচন কমিশনকে। এর মাঝে গত বৃহস্পতিবার অ্যাডভোকেট জেনারেল কলকাতা হাইকোর্টে জানান হাওড়া ও বালি পুরসভার আলাদা সংক্রান্ত বিলে সই করেছেন রাজ্যপাল। যা নাকচ করে দিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড় শনিবার টুইটে জানান, তিনি হাওড়া ও বালিকে পৃথকীকরণের বিলে সই করেননি। এই টুইট সামনে আসতেই ফের হাওড়া ও বালির পুরভোট নিয়ে জটিলতা দেখা দিয়েছে। যা কার্যত উদ্দেশ্যেপ্রণোদিত বলেই মনে করছে রাজ্যের শাসকদল। কারণ বৃহস্পতিবার আদালতে বিষয়টি জানানো হলেও গোটা একদিন চুপ ছিলেন রাজ্যপাল। আচমকাই শুক্রবার সন্ধ্যায় শুভেন্দু সাক্ষাতের পরেই শনি সকালে এই টুইট করেছেন রাজ্যপাল। যা খুব একটা ভালো চোখে দেখছে না রাজ্যের শাসকদল।

শনিবার টুইটারে রাজ্যপাল লিখেছেন, ‘সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট যে পশ্চিমবঙ্গের রাজ্যপাল শ্রী জগদীপ ধনখড় হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন (সংশোধনী) বিল, ২০২১-এ অনুমোদন দিয়েছেন। কিন্তু তা ঠিক নয়। এটি সংবিধানের ২০০ অনুচ্ছেদের অধীনে বিবেচনাধীন রয়েছে। কারণ এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে কিছু প্রশ্নের জবাব প্রত্যাশিত।’ ২০১৫ সালের আগে বালি আলাদা পুরসভা ছিল। কিন্তু রাজ্য সরকার তাঁকে হাওড়া পুরনিগমের সঙ্গে সংযুক্ত করে। তার জেরে বালির ৩৫টি ওয়ার্ড কমে দাঁড়ায় ১৬-তে যা হাওড়া পুরনিগমের ৫০টি ওয়ার্ডের সঙ্গে যোগ হয়। তার জেরে হাওড়া পুরনিগমে মোট ওয়ার্ড বেড়ে হয় ৬৬। কিন্তু চলতি বছরের প্রথম দিকেই রাজ্য সরকার সিদ্ধান্ত নেয় বালিকে ফের হাওড়া পুরনিগম থেকে আলাদা করে পৃথক পুরসভা হিসাবে গড়ে তোলা হবে। সেই লক্ষ্যেই করার ‘দ্য হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন (সংশোধনী) বিল ২০২১’ আনে রাজ্য সরকার। সেই বিল বিধানসভায় পাশ হয়ে গেলেও এখন রাজ্যপাল তাতে সই করতে চাইছেন না। আর তার জেরেই এখন এই দুই পুরসভার নির্বাচন ঘিরে চূড়ান্ত জটিলতা দেখা দিল।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে