২০১৭ সালেই দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করার প্রস্তাব তাঁর, বিস্ফোরক কুণাল

রাষ্ট্রপতি নির্বাচনের প্রাক্কালে প্রধানমন্ত্রীকে তিনি ৩ জনের নাম প্রস্তাব করে চিঠিও দিয়েছিলেন। এই ৩ জনের মধ্যে একজন দ্রৌপদী মুর্মু।

Share:

নিজস্ব প্রতিনিধি: এনডিএ (NDA) শিবিরের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু। তিনি এর আগে ছিলেন ঝাড়খণ্ডের রাজ্যপাল। ছিলেন ওড়িশার বিধায়ক। এনডিএ শিবির থেকে তাঁর নামই চূড়ান্ত করা হয়েছে। এর পেছনে অবশ্য অন্য সমীকরণ দেখছে রাজনৈতিক মহল। অভিযোগ, বিজেপি মানেই দলিত বিদ্বেষী। সেই কলঙ্ক ঘোচাতেই এই সিদ্ধান্ত। রাজনৈতিক গুঞ্জন, মহিলাকে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেও ‘আরএসএস নারী বিদ্বেষী’ বদনাম ঘোচাতে চাইছে বিজেপি। শুধু কি তাই? আছে আরও রাজনৈতিক সমীকরণ। তবে দ্রৌপদী মুর্মুকে এনডিএ শিবির রাষ্ট্রপতি পদপ্রার্থী করায় অন্য গন্ধ পাচ্ছেন তৃণমূলের (TMC) মুখপাত্র কুণাল ঘোষ। বিস্ফোরক তিনি। তাঁর দাবি, তিনিই ২০১৭ সালে রাষ্ট্রপতি (PRESIDENT) পদে প্রস্তাব করেছিলেন দ্রৌপদী মুর্মুর (DROUPADI MURMU) নাম।

এনডিএ শিবিরের রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু। তাঁকে দেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা। আর রাষ্ট্রপতি নির্বাচনের আগেই বিস্ফোরক প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ। তাঁর দাবি, ২০১৭ সালেই সাংসদ ও নাগরিক থাকাকালীন রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে দ্রৌপদী মুর্মুর নাম প্রস্তাব করেছিলেন তিনি। রাষ্ট্রপতি নির্বাচনের প্রাক্কালে প্রধানমন্ত্রীকে তিনি ৩ জনের নাম প্রস্তাব করে চিঠিও দিয়েছিলেন। এই ৩ জনের মধ্যে একজন দ্রৌপদী মুর্মু। প্রস্তাবিত নাম ছিল, ড: নাজমা হেপতুন্না, প্রণব মুখোপাধ্যায়ের। তাঁর চিঠির পর প্রাপ্তি স্বীকার করে তাঁকে প্রধানমন্ত্রী চিঠিও দিয়েছিলেন বলে দাবি করেন। বলেছে, রয়েছে প্রমাণও। বলেন, তখন দ্রৌপদী মুর্মুর নাম সামনে আনা হয়নি। তিনি এও বলেন, যখন তিনি রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে ৩ জনের নাম প্রস্তাব করেন, তখন অন্য কোনও পক্ষ থেকেই রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে আর কারও নাম প্রস্তাব করা হয়নি। তাঁর দাবি এবারেও দ্রৌপদী মুর্মু বিজেপি (BJP) শিবিরের প্রথম পছন্দ ছিল না।

এতবছর পর তাঁর নাম সামনে আসার পেছনে অন্য গন্ধ পেয়েছেন কুণাল। তিনি বলেন, বিজেপির প্রথম পছন্দ ছিল বেঙ্কাইয়া নাইডু। আর তাঁকে কেন্দ্র করে বিজেপি গোষ্ঠীর মধ্যে চলে ভোট কাটাকুটি খেলা। অনেক গোষ্ঠী সমীকরণের পর দ্বিতীয় বা তৃতীয় পছন্দে উঠে আসে দ্রৌপদী মুর্মুর নাম। অবশেষে বাধ্য হয়ে এনডিএ শিবির থেকে এই নাম প্রস্তাব করা হয়।

অন্যদিকে, রাজনৈতিক শিবিরের একাংশের মতে সামনেই রয়েছে গুজরাত, রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের বিধানসভা নির্বাচন। ৪ রাজ্যে মোট ১২৮ টি আসন সংরক্ষিত তফশিলি উপজাতির জন্য। ‘উচ্চ বর্ণের’ ট্যাগে এর আগের ভোটে বিজেপি এই ১২৮ আসনে পেয়েছিল মাত্র ৩৫ টি আসন। তাই ‘বর্ণ- জাত’ সমীকরণ। উল্লেখ্য, গুজরাত এবং রাজস্থানে বেশ কিছু আদিবাসী রাজনৈতিক দল আছে। রয়েছে সেই সমস্ত দলের বিধায়ক। সেই সমর্থনের আশায় বিজেপি।

অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে পঞ্চায়েত অফিসে তালা ঝোলাল বিজেপি মহিলা মোর্চার কর্মীরা

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

আদালতের নির্দেশ অমান্য করে জমিতে টাওয়ার বসানোর চেষ্টা, আন্দুলে বিক্ষোভ গ্রামবাসীদের

জরুরি কাজ শিগগিরই সেরে ফেলুন, ২৫ সেপ্টেম্বর থেকে টানা ছয়দিন বন্ধ ব্যাঙ্ক!

‘এত তাড়াতাড়ি চলে যাবে ভাবিনি’, মিঠু মুখোপাধ্যায়ের প্রয়াণে ভেঙে পড়লেন রঞ্জিত মল্লিক

রাজ্যে মাছ চাষে জোর, ৯ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র, ঘোষণা শুভেন্দুর

দিল্লিতে ভয়ঙ্কর ঘটনা, রোহিনী জেলে বিচারাধীন বন্দিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা

আজমেঢ়ের মেয়র নির্বাচনে ‘খেলা’, নির্দলদের সমর্থনে জয়ী বিজেপি প্রার্থী

রেশন প্রাপকদের বড় ধাক্কা! ১ অক্টোবর থেকে বন্ধ হতে পারে এই কার্ড

SIR সংক্রান্ত ট্রাইব্যুনালের কচ্ছপ গতি নিয়ে শীর্ষ আদালতে ক্ষোভ প্রকাশ নির্বাচন কমিশনের

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে লড়ছেন শামি! জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

নতুন প্রতীক প্রকাশ্যে আনলেন মমতা, ভোটারদের চেনাতে দলীয় নেতাদের নির্দেশ

হস্টেলে ঘুমন্ত অবস্থায় কাটা হল ১০ ছাত্রীর চুলের বেণী, তদন্তে উঠে এল চমকে দেওয়া তথ্য

শ্মশানে বসে মদের ফোয়ারা, জ্বলন্ত চিতায় চিকেন রান্না করে খেল মদ্যপ যুবকরা