সারদার একটি মামলা থেকে রেহাই কুণালের

Share:

নিজস্ব প্রতিনিধি : সারদাকাণ্ডে আরও একটি মামলা থেকে রেহাই পেলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। কুণালকে নির্দোষ বলে ঘোষণা করল সাংসদ-বিধায়ক বিষয়ক বিশেষ আদালত। পাশাপাশি দোষ কবুল করায় সারদা কর্তা সুদীপ্ত সেনকেও এই মামলা থেকে মুক্তি দিয়েছে আদালত।

জানা গিয়েছে, পার্ক স্ট্রিট থানার এই মামলায় কুণালের বিরুদ্ধে ৪০৯ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছিল। কুণালের হয়ে সওয়াল করেছিলেন আইনজীবী অয়ন চক্রবর্তী। কুণালের পক্ষে সওয়াল করে আইনজীবী এদিন আদালতকে জানান, ৪০৯ নম্বর ধারা তখনই বলবৎ হয়, যখন কোনও সরকারি কর্মচারী বা আধিকারিক সরকারি কোনও তহবিল তছরূপ করে থাকেন। কুণাল ঘোষ কোনও সরকারি কর্মচারি ছিলেন না। পাশাপাশি সারদার সঙ্গে কোনও সরকারি তহবিলের সম্পর্ক ছিল না। আইনজীবীর এই বক্তব্যের পর বিচারক জয়শঙ্কর রায় এদিন কুণালকে নির্দোষ হিসাবে ঘোষণা করেন। আদালত নির্দোষ করার পর স্বভাবতই উচ্ছ্বসিত কুণাল ঘোষ। তাঁর সংক্ষিপ্ত জবাব, ঈশ্বর আছেন। 

অন্যদিকে সারদাকর্তা সুদীপ্ত সেনের বিরুদ্ধে ৪০৬ ধারায় প্রতারণার অভিযোগ দায়ের করা হয়েছিল। এই অভিযোগের ভিত্তিতে দোষ স্বীকার করেছেন সুদীপ্ত সেন। প্রতারণার ক্ষেত্রে সর্বোচ্চ সাজা হওয়া কথা তিন বছরের। তবে ইতিমধ্যে সুদীপ্ত সেনের ১২ বছরের জেল খাটা হয়ে গিয়েছে। ফলে সুদীপ্ত সেনকে এই মামলা থেকে মুক্তি দেওয়ার বিষয়ে রায় দিয়েছে আদালত।

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর