সিপিএম নেতা শতরূপ ঘোষের ২২ লাখের গাড়ি নিয়ে প্রশ্ন কুণালের

কুণাল ঘোষ দাবি করেন ২০২১ সালে শতরূপ ঘোষ নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় জানিয়েছিলেন, তাঁর স্থাবর সম্পত্তির পরিমাণ ২ লাখ টাকার কাছাকাছি।

Share:

নিজস্ব প্রতিনিধি: সিপিএম নেতা শতরূপ ঘোষের (Shatarup Ghosh)  ২২ লাখ টাকা দামের গাড়ি নিয়ে এবার প্রশ্ন তুললেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে (Press Meet) কুণাল ঘোষ দাবি করেন ২০২১ সালে শতরূপ ঘোষ নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় জানিয়েছিলেন, তাঁর স্থাবর সম্পত্তির পরিমাণ ২ লাখ টাকার কাছাকাছি। তৃণমূল নেতা প্রশ্ন তোলেন, সম্প্রতি কেনা গাড়িটির ক্রয়মূল্যের উৎস কী?

মঙ্গলবার কুণাল ঘোষ সাংবাদিক বৈঠকে নথিপত্র প্রকাশ করে প্রশ্ন করেন, সিপিএমের ‘হোলটাইমার’ কর্মী হয়ে কী ভাবে এত দামি গাড়ি কিনলেন শতরূপ ঘোষ? তার আগে টুইট করে এই প্রসঙ্গে কুণাল লেখেন, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় শতরূপ জানিয়েছিলেন, তাঁর স্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় ২ লাখ টাকা। প্রসঙ্গত ওই বছর বালিগঞ্জ কেন্দ্রে সিপিএমের প্রার্থী হয়েছিলেন শতরূপ ঘোষ। কুণাল ঘোষ প্রশ্ন তোলেন, ‘সিপিএমের সর্ব ক্ষণের কর্মী হয়ে গাড়ি কেনার জন্য কী ভাবে এত টাকা খরচ করতে পারলেন শতরূপ?’

উল্লেখ্য এর আগে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর স্ত্রী মিলি চক্রবর্তীর চাকরি নিয়ম না মেনে হয়েছিল বলে দাবি করেছিলেন কুণাল ঘোষ। বিষয়টি নিয়ে মুখ খোলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সুজনের স্ত্রী মিলি দেবী ১৯৮৭ সালে দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজে চাকরিতে জয়েন করেন। ২০২১ সালে অবসর নেন তিনি। ব্রাত্য বসু সাংবাদিকদের আরও বলেন, সুজন চক্রবর্তীর স্ত্রীর বিরুদ্ধে তদন্ত করতে গেলে মুখ্যমন্ত্রীর অনুমতি প্রয়োজন। তাই মুখ্যমন্ত্রীর সম্মতি পেলে তদন্ত শুরু করা হবে বলে জানান তিনি।

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা