ইডি মিথ্যাচারিতা করছে, দাবি কুন্তলের

তাঁর আরও দাবি, ক্ষমতা থাকলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁর বয়ান আদালতে পেশ করুক।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিয়োগ দুর্নীতির তদন্তে নেমেছে ইডি। সেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মিথ্যাচারিতা করছে। ভুল পথে চালিত করছে তদন্তকে। এমনটাই দাবি কুন্তল ঘোষের। তাঁর আরও দাবি, ক্ষমতা থাকলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁর বয়ান আদালতে পেশ করুক।

শুক্রবার কুন্তল ঘোষ এবং তাপস মণ্ডলকে আদালতে পেশ করা হয়। আদালত চত্বর থেকেই এমন বিস্ফোরক দাবি করেন কুন্তল। এদিন তাপস অবশ্য বেশি কথা বলেননি। তিনি শুধু বলেন, যা বলার কুন্তল বলবে।

অন্যদিকে, গত ৩১ মে ব্যাঙ্কশাল আদালতের নির্দেশে ১৪ দিনের ইডি হেফাজত হয়েছে সুজয়কৃষ্ণ ভদ্রের। ইডি তলবে সাড়া দিয়ে গত ৩০ মে সুজয়কৃষ্ণ ভদ্র হাজিরা দিয়েছিলেন সিজিও কমপ্লেক্সে। দীর্ঘ প্রায় ১১ ঘণ্টা জেরা করার পরে গত মঙ্গলবার ইডি গ্রেফতার করেছে সুজয়কে। গত বুধবার তাঁর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে সিজিও কমপ্লেক্স থেকে বের করে প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল জোকা ইএসআই হাসপাতালে। এরপর তাঁকে পেশ করা হয় ব্যাঙ্কশাল হাসপাতালে। ইডি’র আবেদন ছিল, তাঁকে ১৪ দিনের হেফাজতে নেওয়ার। বিচারক সেই আবেদন মঞ্জুর করেছিলেন।

গত মঙ্গলবার সকাল ১০টা ৫৯ মিনিটে সুজয় হাজিরা দিয়েছিলেন সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে। এরপরে প্রায় ১১ ঘণ্টা ধরে চলে ম্যারাথন জেরা। রাত্রি সাড়ে ৯টা নাগাদ তাঁকে গ্রেফতার করা হয়।

সিকিমে সুড়ঙ্গ ধসে মৃতের সংখ্যা বেড়ে ২০, নিখোঁজ একাধিক শ্রমিক

অন্ধ পুত্র স্নেহে কখনই থানায় যাননি! সেই ছেলের হাতেই খুন বৃদ্ধা মা

‘জামাকাপড় খুলে পেটাতাম কিন্তু…’, অভিষেকের ‘দিন পাল্টানো’ মন্তব্যের কড়া জবাব দিলীপের

জেনেরিক ওষুধের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের, প্রভাব পড়তে পারে ভারতেও

নাবালিকা স্ত্রী অন্তঃসত্ত্বা হতেই স্বামীর বিরুদ্ধে পকসো মামলা, বাল্যবিবাহে জিরো টলারেন্স লালবাজারের

টানা বিক্ষোভের মুখে সেনাপ্রধানকে সরালেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি

দেশের জাতীয় পতাকার জন্মদিবসে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

পাহাড়ের কোলে চেল নদীর স্রোত, চলুন ঘুরে আসি উত্তরবঙ্গের নতুন অফবিট গন্তব্য ‘পাপরখেতি’

ছাতা ছাড়া বেরোবেন না! আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস

যুগান্তকারী সিদ্ধান্ত! সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তিতে অনুমোদন ট্রাম্পের

জলের স্রোতে ভেসে গেলেন একই পরিবারের চারজন, বন্যায় অসমে মৃতের সংখ্যা বেড়ে ৩১

ইরানে টানা ১১তম দিনেও মার্কিন হামলা, তেহরানসহ একাধিক এলাকায় পরপর বিস্ফোরণ

৫৪৫ শূন্যপদে নিয়োগ করছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, স্নাতক হলেই আবেদন করা যাবে