সিসিটিভি রয়েছে এমন জায়গায় করতে হবে নাকা চেকিং, নির্দেশ লালবাজারের

সিসিটিভি রয়েছে এমন জায়গায় নাকা চেকিং করতে হবে বলে পুলিশকে নির্দেশ দিল লালবাজার।সমস্ত থানা এবং ট্রাফিক গার্ডকে এই নির্দেশ দেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সিসিটিভি রয়েছে এমন জায়গায় নাকা চেকিং (Naka Checking) করতে হবে বলে পুলিশকে নির্দেশ দিল লালবাজার (Lalbazar)। লালবাজারের তরফে সমস্ত থানা এবং ট্রাফিক গার্ডকে এই নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নির্দেশিকায় বলা হয়েছে নাকা চেকিংয়ের সময় পুলিশ অফিসারদের বডি ক্যামেরাও ব্যবহার করতে হবে।

কীভাবে নাকা চেকিং করতে হবে, কোথায় করতে হবে-সহ নাকা চেকিং সংক্রান্ত একগুচ্ছ নির্দেশ দেওয়া হয়েছে লালবাজারের তরফে। বৃহস্পতিবার রাতে সমস্ত থানা এবং ট্রাফিক গার্ডকে লালবাজারের তরফে সেই নির্দেশিকা পাঠানো হয়েছে। নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, যেখানে সিসিটিভি নেই সেই সমস্ত এলাকায় নাকা পয়েন্ট করা যাবে না। নাকা পয়েন্ট করতে হবে এমন জায়গায় যেখানে সিসিটিভি রয়েছে। পুলিশ যখন নাকা চেকিং করবে সেই সময়ের দৃশ্য সহজেই যাতে ধরা পড়ে তার জন্য এই নির্দেশ। একইসঙ্গে নির্দেশিকায় বলা হয়েছে যে সমস্ত পুলিশ আধিকারিক নাকা চেকিং করবেন তাঁদের বডি ক্যামেরা ব্যবহার করতে হবে। যাতে সহজেই নাকা চেকিংয়ের সময়কার ভিডিয়ো রেকর্ডিং করা যায়। শুধু তাই নয়, পুলিশ অফিসার এবং ট্রাফিক গার্ডের অফিসারদের বডি ক্যামেরায় যে ভিডিয়ো রেকর্ড হবে সেই রেকর্ডিংকে সংরক্ষণ করে রাখতে হবে বলে লালবাজারের তরফে জানানো হয়েছে। পাশাপাশি নির্দেশিকায় বলা হয়েছে কোথায় নাকা পয়েন্ট করা হচ্ছে তা অবশ্যই লালবাজারের কন্ট্রোল রুমকে জানাতে হবে।

প্রসঙ্গত সম্প্রতি রাস্তায় গাড়ি আটকে চেকিংয়ের নামে যথেচ্ছ হারে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ উঠছে পুলিশের বিরুদ্ধে। বাদ যাচ্ছেন না সেলেবরাও। পুলিশের বিরুদ্ধে দুর্ব্যবহার ও হেনস্থার অভিযোগ পাওয়ার পর এবার নড়েচড়ে বসল লালবাজার।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি