প্রত্যেক সপ্তাহে দিতে হবে আইন শৃঙ্খলার রিপোর্ট, কড়া দাওয়াই নির্বাচন কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধি : লোকসভা ভোট আর কয়েক মাস বাকি। তার আগে রাজ্যে নির্বাচনকে কেন্দ্র করে হিংসা রুখতে বড় সিদ্ধান্ত নিয়ে নিল নির্বাচন কমিশন। বুধবার কমিশনের তরফে সাফ জানানো হয়েছে, প্রত্যেক সপ্তাহে আইন শৃঙ্খলা সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে জাতীয় নির্বাচন কমিশনকে।

এদিন দুপুর ১টা থেকে বিভিন্ন জেলার জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাব। লোকসভা ভোটের প্রস্তুতি নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়। এদিনের বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, আগের নির্বাচনগুলিকে কোন কোন জায়গায় হিংসা হয়েছে, কোন কোন জায়গায় প্রাণহানির ঘটনা ঘটেছে, কোন কোন বুথে ৯০ শতাংশের বেশি ভোট পড়েছে, সেই সংক্রান্ত তথ্য কমিশনকে দিতে হবে। প্রত্যেক জেলাশাসককে এই সব তথ্য জোগাড় করে রিপোর্ট জমা দিতে হবে। জেলাশাসকদের দেওয়া রিপোর্টেই ভিত্তিতেই তৈরি হবে রাজ্যে স্পর্শকাতর এলাকার তালিকা।

একইসঙ্গে ভোট কেন্দ্রগুলির পরিস্থিতি কিরকম রয়েছে, নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী যে সব স্কুলে ভোট গ্রহণ কেন্দ্র হবে, সেখানকার পরিকাঠামো ঠিক আছে কিনা, এই সব বিষয়ে জেলাশাসকদের খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে কমিশন। দেড় ঘণ্টা ধরে জেলাশাসকদের সঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের বৈঠক হয়। এর আগেও জেলাশাসকদের নিয়ে একটি প্রস্তুতি বৈঠক করেছিল জাতীয় নির্বাচন কমিশন।

এবার ভোটার তালিকা সংশোধনের ওপর জোর দিয়েছে নির্বাচন কমিশন। এদিন জেলাশাসকদের সঙ্গে বৈঠকেও নির্ভুল ভোটার তালিকা প্রকাশের ওপর জোর দিয়েছে কমিশন। ইতিমধ্যে ভোটার তালিকা সংশোধনের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। ৫ জানুয়ারি ভোটার তালিকা প্রকাশের কথা ছিল। পরে সেই ভোটার তালিকা প্রকাশের সময় আগামী ২২ জানুয়ারি করা হয়েছে।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের