দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দ্বিতীয় দফায় ৩২ আসনে প্রার্থী ঘোষণা বামেদের, নাম নেই সেলিমের

নিজস্ব প্রতিনিধি : দ্বিতীয় দফার প্রার্থী ঘোষণা করল বামেরা। আলিমুদ্দিন থেকে বৃহস্পতিবার ৩২ আসনে প্রার্থী ঘোষণা করলো বামেরা। প্রথম দফায় ১৯২ আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছিল। প্রথম বা দ্বিতীয় দফার তালিকায় কোথাও নাম নেই মহম্মদ সেলিমের। 

জানা গিয়েছে, রানীনগর থেকে প্রার্থী করা হয়েছে জামাল হোসেনকে। বালিগঞ্জের প্রার্থী হয়েছেন আফরিন বেগম। ডায়মন্ড হারবারের সিপিএম প্রার্থী সমরেন্দ্রনাথ নাইয়া। জলঙ্গিতে ইউনুস আলী সরকার। চাঁপাদানিতে চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে টিকিট দিয়েছে বামেরা। পাঁশকুড়ায় ইব্রাহিম আলী। খেজুরীতে হিমাংশু দাস। চাঁচলে সিপিএমের আনারুল হককে প্রার্থী করে হয়েছে। টালিগঞ্জের প্রার্থী হয়েছেন পার্থপ্রতিম বিশ্বাস। বসিরহাটে সিপিএম প্রার্থী আইনুল। জয়নগরের সিপিএম প্রার্থী অধীর প্রামাণিক। নবগ্রামের সিপিএম প্রার্থী পূর্ণিমা দাস। প্রথম দফাতে ১৯২ আসনে এবং দ্বিতীয় দফাতে ৩২ আসনের প্রার্থী ঘোষণা করল বামেরা।

প্রার্থী তালিকা প্রকাশের পরে দেখা গিয়েছে কালচিনিতে প্রার্থী করা হয়েছে আরএসপির পেশং শেরপাকে। করণদিঘি থেকে সিপিএমের মহম্মদ শাহাবুদ্দিন টিকিট পেয়েছেন। হাবিবপুরে টিকিট পেয়েছেন সিপিএমের বাসুদেব বর্মন। ভগবানগোলায় সিপিএমের মেহমুদল হাসান, রানীগঞ্জের সিপিএমের জামাল হোসেন, কৃষ্ণগঞ্জে সিপিএমের অর্চনা বিশ্বাস, কল্যাণীতে সিপিএমের সবুজ দাস,  বসিরহাট দক্ষিণে সিপিএমের আইনুল আফরিন, কুলতলিতে রামশঙ্কর হালদার, জয়নগরে অপূর্ব প্রামাণিক, জঙ্গিপাড়ায় সুদীপ্তা সরকার, পুড়শুড়ায় সন্দীপ কুমার সামন্ত,  পাঁশকুড়া পশ্চিমে নিরঞ্জন সিহি, নন্দীগ্রামে সিপিআই থেকে টিকিট পেয়েছেন শান্তি গিরি। খেজুরিতে হিমাংশু দাস, নয়াগ্রামের সিপিএমের পুলিনবিহারী বাক্সে, মুড়ারাই থেকে টিকিট পেয়েছেন মোহাম্মদ আলী রেজা মন্ডল। বৃহস্পতিবার ৩২ আসনে প্রার্থী দেওয়ার পরে মোট ২২৪ আসনে প্রার্থী ঘোষণা হল বামেদের। প্রথম দফার তালিকাতেই নাম রয়েছে, মীনাক্ষী মুখোপাধ্যায়, বিকাশরঞ্জন ভট্টাচার্য, সায়ন বন্দ্যোপাধ্যায়ের। 

উত্তরপাড়ায় সিপিএম প্রার্থী হচ্ছেন মীনাক্ষী মুখোপাধ্যায়। যা আগে থেকেই সকলে জানতে পেরেছিলেন। রাজগঞ্জে সিপিএমের প্রার্থী হয়েছেন হরেন্দ্র রায়। শিলিগুড়িতে প্রার্থী হচ্ছেন শরদিন্দু চক্রবর্তী। ইংরেজবাজারে অম্বর মিত্র। কালীগঞ্জে তমান্না খাতুনের মা সাবিনা ইয়াসমিনকে প্রার্থী করল সিপিএম। যাদবপুরে প্রার্থী হলেন সিপিএমের বিকাশরঞ্জন ভট্টাচার্য। সোনারপুর উত্তরে মোনালিসা সিনহা। বেহালা পশ্চিমে নীহার ভক্ত। মহেশতলায় সিপিএম প্রার্থী হচ্ছেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরের তমলুকে প্রার্থী হয়েছিলেন সায়ন।

Published by:

Share Link:

More Releted News:

পুলিশ পর্যবেক্ষকদের নিরপেক্ষতা নেই, নির্বাচন কমিশনে কড়া নালিশ ঠুকল তৃণমূল

‘ছাত্র আন্দোলন কখনও গণতন্ত্রের বিরোধী হতে পারে না’, যাদবপুর নিয়ে মোদিকে তোপ মমতার

ভোটার নন, তবু ভোটের কাজে! সুপ্রিম কোর্টের দ্বারস্থ বাংলার ৬৫ ভোটকর্মী

বিপুল শতাংশ ভোটদান পরিবর্তনের হাওয়া, মোদি–শাহের দাবি খারিজ করলেন ডেরেক

তিন মাসের আগে মিলছে না তারিখ, পিজির ‘অনন্য’ ভবনে বাড়ছে রোগীর ভিড়

প্রথম দফায় বাংলার ভোট শান্তিপূর্ণ, ভোটদানের হারে প্রশংসা প্রধান বিচারপতির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ