শিয়ালদহ পর এবার হাওড়া শাখায় বাতিল ট্রেন, ভোগান্তিতে যাত্রীরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শিয়ালদহ  প্ল্যাটফর্মে কাজ চলার কারণে একাধিক ট্রেন বাতিল। আর সেই সময় হাওড়ায় শাখাতেও বাতিল হল বেশ কয়েকটি ট্রেন। যার জেরে বিপাকে পড়েছে নিত্য যাত্রীরা। রেলের তরফে জানানো হয়েছে, হাওড়া-ব্যান্ডেল, হাওড়া-বর্ধমান এবং খানা-গুমানি শাখায় চলছে ট্রেনের লাইন, সিগন্যাল এবং ওভারহেড তারের সংস্কারের কাজ। তাই সেই কারণে হাওড়া শাখায় বিঘিন্ত হয়েছে ট্রেন চলাচল।  

রবিবার হাওড়া শাখায় কি কি ট্রেন বাতিল থাকছে ? রেলের তরফে জানান হয়েছে- ব্যান্ডেল থেকে তিনটি , কাটোয়া থেকে একটি, হাওড়া থেকে তিনটি তারকেশ্বর থেকে একটি ট্রেন বাতিল থাকবে। রবিবার এমনিতেই কম থাকে ট্রেন। তার মধ্যে কয়েকটি ট্রেন বাতিল হওয়ায় বিপাকে যাত্রীরা।

 অন্যদিকে শিয়ালদহ থেকে বহু ট্রেন বাতিল হয়েছে। তার জেরে বদল আনা হয়েছে রেল পরিষেবায়। বহু ট্রেন বাতিল। অনেক ট্রেন যাত্রা শুরু ও শেষ করছে দমদম জংশন, দমদম ক্যান্টনমেন্ট, বারাসত এবং কল্যাণী স্টেশনে। এর জেরে যাত্রী দুর্ভোগের অন্ত নেই। ট্রেন চলাচল স্বাভাবিক না থাকায় সকাল থেকে রাত অবধি স্টেশনগুলিতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছিল গতকাল। এদিন সকালেও সেই একই ছবি ধরা পড়েছে। কী ভাবে তাঁরা গন্তব্যে যাবেন তা তাঁরা বুঝে উঠতে পারছেন না। এই পরিস্থিতির মধ্যে হাওড়া শাখাতেও ব্যাহত হল ট্রেন চলাচল।

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

সূর্য, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ, চরম লাভবান হবেন ৪ রাশির জাতকরা

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?