বামেদের কাছ থেকে বামপন্থা কেড়েছেন মমতা! মত লোপার

‘আমাদের বর্তমান সরকার, বিশেষ করে মুখ্যমন্ত্রী নিজস্ব ধরনের মধ্যে দিয়ে বামপন্থীদের সেই জায়গাটা নিয়ে নিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে প্রকৃত বামপন্থী হিসেবে তুলে ধরতে পেরেছেন। তাই সাবেক বামপন্থীদের নির্বাচনী বিপর্যয় ঘটেছে। এটাই হওয়ার ছিল।’ অভিমত লোপামুদ্রা মিত্রের।

Share:

নিজস্ব প্রতিনিধি: একুশের বিধানসভা নির্বাচনে বাংলার বিধানসভা থেকে বিলুপ্ত হয়েছে বামেরা। ৩৪ বছর ধরে বাংলা শাসন করার পর ক্ষমতা হারাবার এক দশকের মধ্যেই বামেদের এই ভাবে বাংলার বিধানসভা থেকে বিলুপ্ত হয়ে যাওয়ার ঘটনাকে ঘিরে এখনও বিস্তর আলোচনা হচ্ছে জাতীয় স্তরের রাজনীতিতে। অনেকেই হতবাক হয়েছেন এই ঘটনায়। তবে বাংলার বিশিষ্ট সঙ্গীত শিল্পী লোপামুদ্রা মিত্র কিন্তু এই ঘটনায় বিন্দুমাত্র বিস্মিত হননি। বরঞ্চ তাঁর দাবি, বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূলসুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বামেদের কাছ থেকে তাঁদের বামপন্থাটাই কেড়ে নিয়েছেন। আর তার জেরেই বামেরা বাংলার বিধানসভা থেকে ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। বাংলার প্রথম সারির এক সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন লোপামুদ্রা মিত্র।

লোপা জানিয়েছেন, তিনি বড় হয়েছেন বামপন্থী পরিবারে। চিরদিনই তাই মানুষের কাছাকাছি, মানুষের মধ্যেই থাকতে চান। তবে আগামী দিনে তাঁকে রাজনীতির ময়দানে দেখতে পাওয়া যাবে এমন কোনও সম্ভাবনাই নেই। বামপন্থীদের নির্বাচনী বিপর্যয়ে তিনি মোটেও অবাক নন। বরঞ্চ তাঁর মনে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজস্ব ধরনে বামপন্থীদের জায়গাটা নিয়ে নিয়েছেন। তাই বাংলার মানুষ সাবেক বামপন্থীদের টা টা বাই বাই বলে দিয়েছে। তাঁর সোজাসাপ্টা অভিমত, ‘আমি নিজে আদ্যপান্ত বামপন্থী পরিবারের মেয়ে। আমার বাবা-কাকা বামপন্থী মানসিকতার মানুষ ছিলেন। আমার শুরুও সেখান থেকেই। তাঁদের সমালোচনা করতে পারাও সেই মানসিকতা থেকেই। বাংলায় বামপন্থীদের অবস্থা শোচনীয়। সেটা খারাপই লাগে। কিন্তু এটা হওয়ারই ছিল। মনে পড়ে যায় বামফ্রন্টের কম্পিউটার বিরোধিতার কথা। কম্পিউটার কি আটকানো গেল? তখনই বুঝেছিলাম কথায় ও কাজে ফারাক হয়ে যাচ্ছে…স্বচ্ছতা নেই। আমাদের বর্তমান সরকার, বিশেষ করে মুখ্যমন্ত্রী নিজস্ব ধরনের মধ্যে দিয়ে বামপন্থীদের সেই জায়গাটা নিয়ে নিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে প্রকৃত বামপন্থী হিসেবে তুলে ধরতে পেরেছেন। তাই সাবেক বামপন্থীদের নির্বাচনী বিপর্যয় ঘটেছে। এটাই হওয়ার ছিল।’

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩