নিম্নচাপের গতিপথ পরিবর্তন, প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে কলকাতা সহ ৭ জেলা

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টিতে ভাসছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। রবিবার (১৬ অগস্ট) থেকে শুরু হয়েছে বৃষ্টি। সপ্তাহের প্রথম দিনেই শুরু হয়েছে তুমুল দুর্যোগ। কলকাতার একাধিক জায়গায় ইতিমধ্যেই জমেছে জল। আলিপুর  আবহাওয়া দফতর জানিয়েছে নিম্নচাপের গতিপথ পরিবর্তন হয়েছে। যার জেরে প্রবল বৃষ্টিতে ভাসবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সাত জেলা। 

আগামী ২৪ ঘণ্টায় এই নিম্নচাপ উত্তর ২৪ পরগণা, হুগলী, নদীয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া জেলা হয়ে ঝাড়খণ্ডের দিকে যাবে। টানা এই বৃষ্টির জেরে চরম বিপদ সীমার উপর দিয়ে বইছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার কেলেঘাই এবং পশ্চিম মেদিনীপুর জেলার কপালেশ্বরী নদী। বিপদ সীমার উপর দিয়ে বইছে পশ্চিম মেদিনীপুর জেলার চাঁদিয়া নদী। ঝাড়খণ্ডের সুবর্ণরেখা নদীর বাঁধ থেকে ৫১ হাজার কিউসেক হারে জল ছাড়া হয়েছে। পাশাপাশি ডিভিসি থেকে ৩২ হাজার কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। তাতেই নদীর ধারের একাধিক একাধিক এলাকায় প্লাবনের সম্ভাবনা তৈরি হয়েছে।    

আরও পড়ুন: সপ্তাহের শুরুতেই বৃষ্টির দাপট, নিম্নচাপের জেরে একাধিক জেলায় জারি লাল-কমলা সতর্কতা

হাওয়া অফিস জানিয়েছে, কলকাতায় আগামী ২৪ ঘণ্টায় ১১৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ২০-৩০ মিলিমিটার বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে কলকাতায়। বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়বে বৃষ্টির তীব্রতা।   ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে দমকা বাতাসও। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট জারি থাকবে। 

পার্কস্ট্রিটের কেন্দ্রীয় সরকারি হোম থেকে বাংলাদেশি-সহ ৩ মহিলাকে অপহরণ!

‘পড়ুয়াদের দাবি ন্যায্য, দেখা করুন,’ হেমন্ত সোরেনকে চিঠি দিয়ে আর্জি রাহুলের

বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি, ‘রাজ্যের ইতিহাসে সফলতম সরকার’, বড় দাবি দিলীপের

ডোপ টেস্টে উত্তীর্ণ হতে পারলেন না এয়ার ইন্ডিয়ার আরও দুই পাইলট

বিদেশ যাত্রার আগেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় হাইকোর্টে অভিষেক

একবার খেলেই বারবার খেতে ইচ্ছে করবে, বর্ষার দুপুরে বানিয়ে নিন আচারি ভুনা খিচুড়ি

কলকাতায় স্লিপার সেল তৈরির ছক! তপসিয়া থেকে গ্রেফতার রানার ‘সহযোগী’ ইমরান

পিছনের দিকে বন্ধ ছিল একটি দরজা, তারাপীঠ কাণ্ডে গ্রেফতার হোটেল মালিক

নিম্নচাপের গতিপথ পরিবর্তন, প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে কলকাতা সহ ৭ জেলা

শ্রাবণের সোমবারে পুজো দিতে গিয়ে বিহারের অশোকধাম মন্দিরে পদপিষ্ট হয়ে সাত পুণ্যার্থীর মৃত্যু

সপ্তাহের শুরুতেই বৃষ্টির দাপট, নিম্নচাপের জেরে একাধিক জেলায় জারি লাল-কমলা সতর্কতা

ঝাল-ঝোল তো খেয়েছেন, এবার বেগুন দিয়ে বানিয়ে ফেলুন কই ভোলার রসা

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা