চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রথম চেষ্টাতেই মাধ্যমিক পাশ করে চমকে দিলেন ফুটপাতের প্রিয়া

নিজস্ব প্রতিনিধি : নেই মাথার ওপর ছাদ। সেইসঙ্গে রয়েছে অভাব অনটনও। কিন্তু তা সত্বেও নিজের লক্ষ্য থেকে সরে আসেননি দক্ষিণ কলকাতার সাদার্ন অ্যাভিনিউ এলাকার বাসিন্দা প্রিয়া প্রামাণিক। শত প্রতিকূলতা সত্বেও প্রথম চেষ্টাতেই মাধ্যমিক পাশ করে ফেললেন প্রিয়া।

এবারের মাধ্যমিক পরীক্ষায় ২১৯ নম্বর পেয়ে পাশ করেছে প্রিয়া প্রামাণিক। প্রিয়া যাতে পরীক্ষায় পাশ করতে পারে, সেজন্য তাঁর পাশে এসে দাঁড়ায় মিত্রবিন্দা ঘোষের রামধনু ফাউন্ডেশন। জানা গিয়েছে, প্রিয়ার বাবার তেমন কাজকর্ম নেই। সারাদিন নেশাভান করেই কাটায় সে। প্রিয়ার মা লোকের বাড়িতে কাজ করেন। এই পরিস্থিতিতে মাধ্যমিক পরীক্ষায় পাশ করা প্রিয়া কাছে চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছিল। শেষ পর্যন্ত অসম্ভবকে সম্ভব করে দেখাল সাদার্ন অ্যাভিনিউয়ের মেয়ে।

প্রিয়ার এই সাফল্যের পিছনে রামধনু ফাউন্ডেশনের ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ। রামধনু ফাউন্ডেশনের মাধ্যমেই প্রিয়াকে বিনামূল্যে শিক্ষা দেওয়া হয়। কালিধন ইনস্টিটিউশনের ছাত্রী হলেও প্রিয়াকে পড়াশোনা করানোর পিছনে এই ফাইন্ডেশনের ভূমিকা ছিল বিশেষ উল্লেখযোগ্য। মিত্রবিন্দা ঘোষ ও অন্তরিপা বণিক ফুটপাতে বসে ঘণ্টার পর ঘণ্টা প্রিয়াকে পড়িয়েছেন। মাধ্যমিকে সাফল্যের পর প্রিয়া জানিয়েছেন, প্রথমবারের চেষ্টায় মাধ্যমিক পাশ করব আশা করিনি। মা-বাবার সাংসারিক ঝামেলার মধ্যেও পড়াশোনা করতে হয়েছে। শেষ পর্যন্ত মাধ্যমিক পরীক্ষায় সফল হয়ে ভালো লাগছে। একইসঙ্গে প্রিয়া জানান, উচ্চমাধ্যমিকে কলা বিভাগে পড়ার ইচ্ছে রয়েছে তাঁর।

Published by:

Share Link:

More Releted News:

বৃহস্পতি-শুক্রতে শহরে আসতে গেলে হাতে রাখুন অতিরিক্ত সময়, জানাচ্ছে কলকাতা পুলিশ

তালিকায় নাম থাকলেই দেওয়া যাবে না ভোট, নির্বাচন কমিশনের নয়া নিয়ম কী?‌

তৃণমূল কর্মীদের গ্রেফতারি নিয়ে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা কমিশনের

ফোন কোনওভাবেই ‘সুইচড অফ’ রাখা যাবে না, অফিসারদের নয়া নির্দেশ কমিশনের

‘প্রিভেন্টিভ ডিটেনশনের কোনও পরিস্থিতি নেই’, ৮০০ তৃণমূল কর্মী গ্রেফতারের মামলার রায় স্থগিত

বৃষ্টি নাকি ভ্যাপসা গরম? ভোটের লাইনে দাঁড়ানোর আগে জানুন কেমন থাকবে আবহাওয়া

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ