পৌনে দশটাতেই শুরু হবে মাধ্যমিক পরীক্ষা, জানাল আদালত

Share:

নিজস্ব প্রতিনিধি : আসন্ন মাধ্যমিক পরীক্ষা শুরু হবে সকাল ৯টা ৪৫ মিনিটেই। বৃহস্পতিবার এই কথাই জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছোতে যাতে কোনও সমস্যায় পড়তে না হয়, সেবিষয়টি নিশ্চিত করতে হবে। আগামী ৩১ জানুয়ারির মধ্যে রাজ্য সরকার ও মধ্য শিক্ষা পর্ষদকে একটি রিপোর্ট জমা দিতে হবে।

এদিন বিচারপতি বিশ্বজিৎ বসু জানান, যেহেতু মাধ্যমিক পরীক্ষা আর কয়েকদিন মাত্র বাকি, তাই এই মুহূর্তে সময়সূচি বদলের সিদ্ধান্ত নিলে প্রশাসনিক ক্ষেত্রে নানা অসুবিধা হতে পারে। তাই পর্ষদের বিজ্ঞপ্তি অনুযায়ী, সকাল ৯টা ৪৫ মিনিটেই মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। একইসঙ্গে বিচারপতি জানিয়েছেন, প্রতিটি মাধ্যমিক পরীক্ষার্থী যাতে পরীক্ষা কেন্দ্রে সঠিক সময়ে পৌঁছোতে পারে, সেই বিষয়টি রাজ্য সরকারকে সুনিশ্চিত করতে হবে। পাশাপাশি পরীক্ষার্থীরা অসুবিধায় পড়লে পুলিশ প্রশাসন যাতে পৌঁছে দিতে পারে, সেবিষয়টি নিশ্চিত করতে হবে।

এখানেই শেষ নয় এদিন বিচারপতি নির্দেশ দিয়েছেন, পরীক্ষার্থীদের সুবিধার জন্য পর্ষদকে একাধিক হেল্পলাইন চালু করতে হবে। পরীক্ষার্থীরা অসুবিধায় পড়লে কোথায় যোগাযোগ করবেন, সেই বিষয়টিও মধ্য শিক্ষা পর্ষদকে বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন দিয়ে প্রকাশ করতে হবে। একইসঙ্গে পরীক্ষার্থীদের পৌঁছোনোর জন্য পর্যাপ্ত পরিবহণ ব্যবস্থা রাখতে হবে। বিচারপতি এদিন জানিয়েছেন, পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পথে যদি কোনও পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন, তাহলে কী কী ব্যবস্থা নেওয়া হবে, সেই বিষয়টিও মধ্য শিক্ষা পর্ষদকে জানাতে হবে। এদিন আদালতকে মধ্য শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যে তিনটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। পর্যাপ্ত পরিমাণে পরিবহণের ব্যবস্থা করা হয়েছে ও হেল্পলাইনের নম্বরও রয়েছে।

‘কবরে চাদর সঙ্গে রাখি’, মৃত্যুর জন্যে প্রস্তুত লাকি আলি, কনসার্টে কান্নায় ভেঙে পড়লেন গায়ক

ঝাড়খণ্ডে ‘বিধানসভা ঘেরাও’ কর্মসূচিতে উত্তেজনা, পড়ুয়াদের উপর জলকামান-লাঠিচার্জ পুলিশের

অভিষেকের বিদেশযাত্রায় শর্তসাপেক্ষে অনুমতি দিল সুুপ্রিম কোর্ট

সন্ধ্যায় নতুন কিছু ট্রাই করতে চান? বানিয়ে ফেলুন চিকেন-চাউমিনের অমলেট

‘নরেন্দ্র নামটাকে ঘৃণা করি’, ভারতীয় বক্সারকে বলেছিলেন পাক খেলোয়াড়! শুনে যা করলেন মোদি…

রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলা, নিহত ১২, আহত একাধিক

অমানবিক! ফোন চুরির অভিযোগে যুবকের মাথা ন্যাড়া করে গলায় ঝোলানো হল জুতোর মালা

আরজি-কর ঘটনার তদন্তে নয়া মোড়, বাজেয়াপ্ত নার্সের ফোন, কল রেকর্ড-তথ্য খতিয়ে দেখবে CBI

হালিশহর থানার লকআপে তৃণমূলকর্মীর মৃত্যু, সাসপেন্ড তদন্তকারী অফিসার

‘ইটের ঘা খেয়েছি, সেই দাগ গায়ে রয়েছে আমার’, মমতার উপর হামলা প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু ১৬ বাংলাদেশির

রক্ষাকবচ মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়ে তড়িঘড়ি হাইকোর্টে ছুটলেন সুমিত

রোনাল্ডোর বিয়ে শুনে গির্জায় ভিড় সাধারণ মানুষের, কাদের বিয়ে হল জানেন?

‘কোথাও গেলে পুলিশকে জানাবেন,’ মমতাকে পরামর্শ শুভেন্দুর