মহেশতলার পরিস্থিতি সামাল দিতে সিনিয়র অফিসারদের নামাল নবান্ন

Share:

নিজস্ব প্রতিনিধি: মহেশতলার অগ্নিগর্ভ পরিস্থিতি সামাল দিতে একের পর এক সিনিয়র অফিসারদের সেখানে পাঠানো হয়। নবান্নর(Nabanna) নির্দেশে সিনিয়ার আইপিএস অফিসার সুপ্রতিম সরকার, ডিপি সিং, আকাশ মাঘারিয়া কলকাতা পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার ক্রাইম(JT CP Crime) সকলে ঘটনাস্থলে যান। এদিকে এই পরিস্থিতি কেন পুলিশ সামলাতে পাচ্ছে না তা জানতে ভবানীভবনে রাজ্য পুলিশের ডিজি রাজিব কুমারের সঙ্গে দেখা করতে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু ঘরে থাকলেও রাজ্য পুলিশের ডিজি(DG) রাজ্যের বিরোধী দলনেতার সঙ্গে দেখা করেন নি বলে বাইরে বেরিয়ে শুভেন্দু অধিকারী জানান। পরে তিনি সাংবাদিকদের বলেন, আগামী বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee) ক্ষমতায় না থাকলেও ডিজি রাজীব কুমার সেই সময় পুলিশে থাকবেন।

তাকে পুলিশের চাকরি করতে হবে। রাজ্যের বিরতি দলনেতা স্পষ্ট জানিয়ে দেন মহেশতলা এবং বিস্তীর্ণ এলাকায় যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে আইন-শৃঙ্খলা সামলাতে ব্যর্থ পুলিশ। তাই আধা সামরিক বাহিনী নামানো হোক। কেন মহেশতলা, মেটিয়াবুরুজ, নাদিয়াল, রবীন্দ্রনগর, এইসব এলাকায় ব্যাপক গন্ডগোল হল এ নিয়ে বৃহস্পতিবার বিধানসভায় প্রশ্ন উত্তর পর্বের পর সোচ্চার হবে বিরোধী দল। বিধানসভা অচল করে দেওয়া হবে বলে বিরোধীদল নেতা হুমকি দেন। বিরোধী দল নেতা দাবি করেন পুলিশ ব্যর্থ এবং পুলিশ মন্ত্রী ব্যর্থ।

তাই বৃহস্পতিবার বিধানসভার চলতে দেবে না বিজেপি। এদিকে কলকাতা পুলিশের একের পর এক কর্মী আহত হওয়ার পর যে অভিযোগ উঠছে যে রাজ্য পুলিশের দিক থেকে কলকাতা পুলিশ যখন উন্মুক্ত জনতাকে ধাওয়া করেছিল সেই সময় একই প্রদক্ষ গ্রহণ করলে এত বড় অশান্তি হতো না। কিন্তু রাজ্য ও কলকাতা পুলিশের মধ্যে যোগসূত্র ঠিকমতো না থাকায় হামলাকারীরা, দীর্ঘক্ষণ ধরে তাণ্ডব চালায় মেটিয়াবুরুজ, আকরা ,নাদিয়াল ,রবীন্দ্রনগর ও মহেশতলার বিস্তীর্ণ এলাকায়। একের পর এক পুলিশের গাড়ি ভাঙচুর করার পাশাপাশি সাধারণ মানুষের গাড়ি বাড়ি সব ভাঙচুর করা হয়। পথ চলতি যানবাহনে ইট ছোঁড়া হয়। একাধিক মোটরসাইকেল ভাঙচুর ও বেশ কয়েকটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

দোকানপাটে লুটপাট চালানো হয়। শুধু তাই নয় বিভিন্ন বাড়ির ছাদ থেকে পুলিশকে লক্ষ্য করে ইট-বৃষ্টি করা হয়। এরপর পুলিশ ফোর্স বাড়লে এবং কমব্যাট ও RAF নামলে হামলাকারীরা পিছু হটতে বাধ্য হয়। এলাকায় সমস্ত দোকানপাট বন্ধ হয়ে যায়। পুরো বন্ধের চেহারা নেয়। মানুষজন আতঙ্কে বাড়িতে নিজেদের বন্দী করে নেন। কলকাতা পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে পুরোপুরি পরিকল্পনা মাফিক এই হামলা চালানো হয়েছে। দুই গোষ্ঠীর সংঘর্ষ থামাতে গিয়ে টার্গেট হয় পুলিশ। লক্ষ্য ছিল পোশাক পড়া পুলিশ এবং তাদের গাড়ি। তাই হামলাকারীদের হাত থেকে রক্ষা পায়নি পুলিশের মোটরসাইকেল, পুলিশ ফোর্স এর বড় গাড়ি সহ স্থানীয় রবীন্দ্রনগর থানার(Rabindranagar P.S.)Mahestala  ওসির গাড়িও। টানা আড়াই ঘন্টা ধরে হামলাকারীরা বুধবার। বিকেল থেকে হামলা চালায় মহেশতলা সহ বিস্তীর্ণ এলাকায়।

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কনটেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে খুন করল মাদক ব্যবসায়ীরা

অনিদ্রার সমস্যায় ভুগছেন? ভাল ঘুমের জন্য ১০টি সহজ টিপস

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

বক্সঅফিসে ঝড় তুলেছে ২০ বছরের স্কুল ছাত্রের নির্মিত ‘ব্যাকরুমস’, ৩ দিনেই ১১২৭ কোটি আয়

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

মা হতে চলেছেন ‘কেরালা স্টোরি’-খ্যাত অভিনেত্রী আদা শর্মা, শোরগোল নেটমহলে

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

মমতাকে দলনেত্রী হিসেবে মানতে নারাজ বিদ্রোহী বিধায়করা

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর