শান্তনুকে বিঁধে মহুয়ার ট্যুইট, নেপথ্যে গোমাংস বিনিময়ের ছাড়পত্র

গোরক্ষক পার্টির নেতা হয়ে গরুর মাংস পাচারের রাস্তা ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন শান্তনু। আর সেটাকেই হাতিয়ার বানালেন মহুয়া।

Share:

নিজস্ব প্রতিনিধি: কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ(TMC MP) মহুয়া মৈত্র্যের(Mohua Moitra) আক্রমণের অভিমুখে বনগাঁর বিজেপি সাংসদ(BJP MP) তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর(Shantanu Thakur)। এদিন অর্থাৎ সোমবার মহুয়া ট্যুইট করে সরব হয়েছেন শান্তনুর বিরুদ্ধে। সেই ট্যুইটের সঙ্গে তিনি জুড়ে দিয়েছেন শান্তনু ঠাকুরের নাম থাকা একটি চিঠি। সেই চিঠি লেখা হয়েছে শান্তনুর নামাঙ্কিত লেটারহেডে। মহুয়ার দাবি, কেন্দ্রের মন্ত্রী ও বিজেপির সাংসদ হয়েও শান্তনু প্যাডে সীমান্তে গোমাংস বিনিময়ের ছাড়পত্র দিয়েছেন। কীভাবে এই ছাড় দেওয়া হল সেটাই জানতে চেয়েছেন মহুয়া। শান্তনু ঠাকুরের নাম ছাপানো সরকারি প্যাডে লেখা ওই চিঠি পোস্ট করে মহুয়া অভিযোগ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী সরকারি সিলমোহরে নাম-ঠিকানাসহ ফর্ম ছাপিয়ে ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাপাচার কারবারিদের ছাড়পত্র দেওয়ার অনুমতি দিয়েছেন। সেই অনুমতি তিনি আবার দিয়েছেন, দেশের সীমান্তরক্ষী বাহিনীকে। শুধু তাই নয়, গোরক্ষক পার্টির নেতা হয়ে গরুর মাংস পাচারের রাস্তা ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন ওই লিখিত চিঠিতে। 

মহুয়ার অভিযোগ, বিএসএফের ৮৫ ব্যাটালিয়নকে কেন্দ্রীয় জাহাজমন্ত্রী সীমান্ত চোরাকারবারিদের ছাড়পত্র দিয়েছেন যাতে ৩ কেজি করে গোমাংস চালান করা যেতে পারে। শেষে মহুয়া লিখেছেন, ‘হ্যালো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, গোরক্ষক সেনারা, গোদি মিডিয়া।’ মহুয়ার পোস্টে দেখা গিয়েছে, শান্তনু ঠাকুরের নাম থাকা লেটারহেড প্যাডে জিয়ারুল গাজি নামে এক ব্যক্তির ৩ কেজি গোমাংস সীমান্তের ওপারে পাঠানোর ছাড়পত্র দেওয়া হয়েছে। আর তা দেওয়া হয়েছে বিএসএফের ৮৫ নম্বর ব্যাটিলিয়নকে। গরু পাচারের মতো ঘটনায় সীমান্তে প্রহরায় থাকা বিএসএফ যে জড়িত, সেই অভিযোগে বহু আগে থেকেই সরব হয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। বিশেষত গরু পাচার নিয়ে দলের একাধিক হেভিওয়েটকে CBI, ED’র তলবের পরিপ্রেক্ষিতে উলটে কেন্দ্রের ওপরই দায় চাপিয়েছে শাসকদল। অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্টতই গরু ও কয়লা পাচারে BSF এবং CISF-কে দায়ী করেছেন।  

ঘটনার জেরে মুখ খুলেছেন শান্তনুও। তিনি জানিয়েছেন, ‘স্বরূপনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হাকিমপুরের জিরো পয়েন্টে কয়েক হাজার লোক বাস করেন। ওখানে রোজকার জিনিসপত্র নিয়ে যেতে গেলে স্থানীয় টিএমসি-র নেতাদের প্যাড লাগে। ওখানকার নেতাদের প্যাড আছে, সেই প্যাডের মাধ্যমে নিয়ে যায়। নিয়ে যেতে হয়, তা না হলে বিএসএফ ওখানে মালপত্র নিয়ে যেতে দেয় না। ফলে, ওই প্যাড টিএমসি তাদেরই দেয়, যারা ওদের সমর্থন করে। তাহলে আমাদের লোকগুলো কী করে বাঁচবে। আমাদের তো ওখানে বিধায়কও নেই। আমাদের লোকগুলোকে তো পাস দেওয়া হয় না। শুধু তাই নয়, ওখানে বিয়ের জন্য মেয়ে দেখতে গেলে, কিংবা ছেলে দেখতে গেলে মেয়ে বা ছেলের কর্তৃপক্ষকে বস্ত্র অর্থাৎ সম্পূর্ণ উলঙ্গ করে চেক করা হয়। এটা দেশের পক্ষে একটা বেইজ্জতির ব্যাপার। এটা নতুন কিছু নয়, লুকানোও কিছু নয়। সবাই সব কিছু জানে। সেখানে আমরা আমাদের লোকদের একটা প্যাড দিয়ে দিই। এবারে তারা সেখানে ধান লিখবে, গম লিখবে, না বাফেলো লিখবে সেটা তো তাদের ব্যাপার। এটা তো আর আমি ইস্যু করব না। এটা আমাদের দলের লোকদের সুবিধার জন্য। এটা পাচারের জন্য নয়।’

ওয়াইডের ইশারা করতেই মেজাজ হারিয়ে আম্পায়ারের দিকে তেড়ে গেলেন শ্রেয়স, তার পর…

নাবালিকা সাইক্লিস্টকে ধর্ষণের অভিযোগে কাজাখস্তানি কোচের বিরুদ্ধে এফআইআর দায়ের

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

লিফটের মধ্যেই প্রস্রাব, গাজিয়াবাদের আবাসনে যুবকের কীর্তি বন্দি সিসি ক্যামেরায়

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা মুখোপাধ্যায় নেই, বয়স হয়েছিল ৭৫

বাড়ির ভিতরেই তৃণমূল নেতার স্ত্রীর অগ্নিদগ্ধ দেহ! আত্মহত্যা নাকি খুন, তদন্তে পুলিশ

যুগান্তকারী সিদ্ধান্ত TRAI-র, শুধু কলিং ও SMS সুবিধাযুক্ত রিচার্জ প্ল্যান আনার নির্দেশ

 ‘ভাত চুরির’ অপবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে পিটিয়ে মারার ঘটনায় আটক ব্যাঙ্ক কর্মী

সোনার মেয়ে, শ্রীলঙ্কাকে দুরমুশ করে এশিয়ান গেমসে সোনা জিতলেন হরমনপ্রীতরা

শেষকৃত্যের জন্য ১৫ হাজার টাকা রেখে একই বাড়িতে আত্মঘাতী দুই বোন, চিঠিতে লিখলেন…

ঐতিহাসিক ম্যাচে ‘দুর্বল’ জাপানকে হারাতে কালঘাম ছুটল শ্রেয়সদের

বহাল থাকছে গ্রেফতারি পরোয়ানা, কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন পাথরসম্রাট টুলু মণ্ডল