সোশ্যাল মিডিয়া হাতিয়ার, হোয়াটসঅ্যাপে চ্যানেল খুললেন মমতা-অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সোশ্যাল মিডিয়া হোয়াটস অ্যাপে নতুন ফিচার এখন চ্যানেল তৈরি করার সুবিধা। বর্তমানে ২ মিলিয়নের বেশি মানুষ হোয়াটস অ্যাপ ব্যবহার করেন। নতুন ফিচার আসার সঙ্গে সঙ্গেই চ্যানেল তৈরি করেছেন রাজনৈতিক ব্যক্তিত্বেরা, তারকারা। এবার সেই তালিকায় নাম উঠল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। হোয়াটস অ্যাপে চ্যানেল খুললেন তাঁরা। বিপুল সংখ্যক মানুষের কাছে পৌঁছতে সোশ্যাল মিডিয়া-ডিজিটাল মাধ্যম এখন সহজ উপায়। সেই হাতিয়ার ব্যবহার করেই আরও বেশি মানুষের কাছে পৌঁছনোর কৌশল তৃণমূলের।

বুধবার সকালে দেখা যায়, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নতুন আপডেটের পথে হেঁটেছেন। এখনও পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফলোয়ার হয়েছে ৩০০০ জন। মমতা বন্দ্যোপাধ্যায়কে ফলো করছেন ৩৭০০ জন। ট্যুইটার এবং ফেসবুকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যথেষ্ট সক্রিয়। এবার নতুন আপডেটের সঙ্গে তাঁরাও পা মেলালেন।   

হোয়াটসঅ্যাপের নতুন ফিচারটি একটি একমুখী ব্রডকাস্টিং চ্যানেল।  যার মাধ্যমে বিপুল সংখ্যক মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি করা সম্ভব হবে। ২ অক্টোবর তৃণমূলের দিল্লি অভিযান। কেন্দ্রের বিরুদ্ধে ধর্নায় বসছে তৃণমূল। হাজির থাকবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে চলতি সপ্তাহেই ভার্চুয়াল সমাবেশ করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি দিল্লির কর্মসূচি মানুষের কাছে পৌঁছে দিতে জায়ান্ট স্ক্রিনে চলবে লাইভ সম্প্রচার। এমনকি বছর ঘুরলেই ২০২৪ নির্বাচন। ফলে বলাবাহুল্য, তাল মিলিয়ে চলতে আগেই বহুক্ষেত্রে ডিজিটাল মাধ্যম হাতিয়ার করে এগিয়েছে তৃণমূল। এবার হোয়াটস অ্যাপের নতুন ফিচারেও সামিল হলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।   

ক্রেতাদের স্বস্তি দিয়ে আরও কমল দাম, কলকাতায় আজ সোনা-রুপোর দর কত?

3AC-তে চেপেও মন ভরেনি ছেলের, জীবনের মূল্যবোধ শেখাতে যা করলেন বাবা…

বক্স অফিসে রেকর্ডের পরেই ধস, ১২তম দিনে কত আয় করল ‘রামায়ণ’?

বিমান ব্যবস্থার পর এবার বিপর্যস্ত আমেরিকার ব্যাঙ্কিং পরিষেবা,সাইবার হামলার আশঙ্কা!

ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, সুনামির আশঙ্কা কতটা?

অর্শদীপের বলেই চোট! ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন স্যান্টনার, পরিবর্তে এলেন কে?

সুস্থ থাকতে শীতের ডায়েটে রাখুন এই ৭টি মরসুমি ফল

তেলঙ্গানার পর এবার ছত্তিসগড়! জেলের পাঁচিল টপকে পালাল ৪ বন্দি

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৮, আহত ২৬

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

২৪ ঘণ্টায় চতুর্থ হামলা! হরমুজের কাছে ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ

শুক্রবারের পর ফের বিপর্যস্ত আমেরিকার বিমান পরিষেবা, বিপাকে ইউনাইটেড এয়ারলাইন্সের যাত্রীরা

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, আর্থিক সমস্যার সমাধান