রাহুলের নাম না করেই মোদিকে আক্রমণ করে টুইট মমতা-অভিষেকের

রাহুল গান্ধির নাম না করেই টুইট করে মোদিকে আক্রমণ শানলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধাক্কা মোদি সরকারের।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশ কী ক্রমশই অঘোষিত জরুরি অবস্থার দিকে এগোচ্ছে? প্রশ্নটা শুক্রবার দুপুরে আরও বেশি করে উঠে গেল রাহুল গান্ধির(Rahul Gandhi) সাংসদ পদ খারিজ হওয়ার ঘটনার পরে। দেশের অনেকেই মনে করছেন মোদি সরকার(Modi Government) কার্যত দেশকে বিরোধী শূণ্য অবস্থায় নিয়ে যাচ্ছে। এই কারণেই যথেচ্ছার ভাবে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে(Central Agencies) যেমন ব্যবহার করা হচ্ছে তেমনি নানা আইনকে কাজে লাগিয়ে বিরোধীদের কন্ঠস্বর চেপে দেওয়া হচ্ছে। আর এই নিয়েই এদিন টুইট(Tweet) করে মোদিকে(Narendra Modi) তীব্র আক্রমণ শানলেন বাংলার অগ্নিকন্যা তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। যদিও তাঁর টুইটে কোথাও রাহুল গান্ধির নাম নেই। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee) এক লাইনের টুইটেই আক্রমণ শানিয়েছেন। সেখানেও নেই রাহুলের নাম।

আরও পড়ুন রাহুলের নিরাপত্তাও প্রত্যাহার করে নিচ্ছে শাহী মন্ত্রক

এদিন মমতা তাঁর টুইটে লিখেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নতুন ভারতে বিজেপির প্রধান লক্ষ্যে পরিণত হয়েছেন বিরোধী নেতারা! বিজেপির মন্ত্রিসভায় অপরাধের ইতিহাস থাকা ব্যক্তিরা রয়ে যাচ্ছেন অথচ বিরোধী নেতাদের সাংসদ পদ খারিজ হচ্ছে অযোগ্যতার কারণ দেখিয়ে। আজ, আমরা আমাদের সাংবিধানিক গণতন্ত্রের জন্য একটি নতুন নিম্নরুচির ঘটনার সাক্ষী থাকলাম।’ উল্লেখ্য গতকাল যখন গুজরাতের সুরাত জেলা আদালত রাহুলকে ২ বছর জেলের সাজা দিয়েছিল তখন কিন্তু মমতা কোনও প্রতিবাদ করেননি। কার্যত ওই ইস্যুতে তিনি নীরবই ছিলেন। কিন্তু এদিন রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ হতেই তিনি টুইট করে তীব্র আক্রমণ শানলেন নরেন্দ্র মোদি ও তাঁর দল এবং সরকারকে। অথচ কোথাও তিনি রাহুল গান্ধির নামটুকুও নিলেন না। কার্যত মমতা বুঝিয়ে দিলেন তিনি মোদি ও বিজেপি বিরোধিতায় অটুট। কিন্তু কংগ্রেসের হাত তিনি ধরছেন না। রাহুল গান্ধির নেতৃত্বও তিনি মানছেন না। অন্যদিকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তাঁর টুইটে লিখেছেন, ‘DEMOCRATIC INDIA is an OXYMORON Now. #ripdemocracy’

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই