বাবুবাগান ও যোধপুর পার্ক ৯৫ পল্লী অ্যাসোসিয়েশনের দুর্গাপুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: সেলিমপুর পল্লী পুজো মণ্ডপের উদ্বোধন করার পর মুখ্যমন্ত্রী যান বাবুবাগান ও যোধপুর পার্কের ৯৫ পল্লী অ্যাসোসিয়েশনের দুর্গাপুজোর উদ্বোধন করতে। সঙ্গে ছিলেন রাসবিহারী কেন্দ্রের বিধায়ক দেবাশীষ কুমার। দুই জায়গাতেই প্রদীপ প্রজননের পাশাপাশি ফিতে কেটে মণ্ডপের শুভ সূচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মন্ডপ দেখে এবং দুর্গা প্রতিমার পায়ে পুষ্পার্ঘ্য নিবেদন করেন মুখ্যমন্ত্রী(CM)। ছোট বাচ্চাদের আদর করেন তিনি। দুটি পুজো মন্ডপের পূজা উদ্যোক্তাদের সুন্দর মন্ডপ এবং দুর্গা প্রতিমা তৈরি করার জন্য প্রশংসা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। নজরুল মঞ্চে জাগো বাংলা শারদীয়া সংখ্যার উদ্বোধন এবং গানের অ্যালবাম প্রকাশিত হওয়ার পর মহালয়ার দিন শহরের বুকে একের পর এক পুজো উদ্বোধনে বের হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেলিমপুর পল্লীর দুর্গা পুজোতে তিনি হাজির হন। সেলিমপুর পল্লী সর্বজনীন দুর্গা মণ্ডপের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। ৮৫ বছরে পদার্পণ করেছে সেলিমপুর দুর্গাপুজো। এ বছরে তাদের থিম ‘।

সেলিমপুরের পুজো মণ্ডপে মায়ের পায়ে পুষ্পার্ঘ্য দেওয়ার পাশাপাশি প্রদীপ প্রজ্জলন করেন মুখ্যমন্ত্রী। সেলিমপুরের ভাবনা এবং থিম ‘প্রহরী’ এই নামটি ভালো হয়েছে বলে মুখ্যমন্ত্রী তার প্রশংসা করেন। সেলিমপুরের মন্ডপ কি খুব সুন্দর হয়েছে বলেও বক্তব্য রাখতে গিয়ে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্ডপ গুলি তৈরি করতে ক্লাব গুলি যেভাবে একসাথে বসে একসাথে ভাবনা নিয়ে একসাথে তৈরি করছে তারও প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। বাংলার মানুষ ভালো থাকুক। বাংলার মা মাটি মানুষ সকলেই ভালো থাকুক ।এই কামনা করেন মুখ্যমন্ত্রী। প্রতিমার সাজসজ্জা খুব সুন্দর হয়েছে বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায়।মহালয়া উপলক্ষ্যে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন ঘাটে তর্পণের আয়োজন হয়েছে। সকাল থেকেই চলেছে তর্পণ। মহালয়ার দিনেই ভার্চুয়ালি দুই বর্ধমানের ৩১টি পুজো মণ্ডপের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার কলকাতার একাধিক পুজো মণ্ডপের উদ্বোধন করেন তিনি। এবার জেলার পুজোর উদ্বোধন করবেন তিনি।

জানা গিয়েছে, পূর্ব বর্ধমানের ১৭টি পুজো মণ্ডপের উদ্বোধন করার কথা রয়েছে। পাশাপশি আসানসোলের ১৪টি বড় পুজোর উদ্বোধন করা হবে। মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি পুজো মণ্ডপের উদ্বোধন করলেও সেখানে হাজির থাকবেন, মন্ত্রী, বিধায়ক থেকে জেলা প্রশাসনের আমলারা।রবিবার সকালে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ভরাট গলায় শোনা গিয়েছে মহিষাসুরমর্দিনী। এখন চারদিকে শুধু দেবীর আগমন বার্তা। পুজোর শুরুর আগে মণ্ডপ উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী। রবিবার পূর্ব বর্ধমানের আলমগঞ্জ বারোয়ারি, তেলিপুকুর সুকান্ত স্মৃতি সঙ্ঘ, সর্বমিলন সঙ্ঘ, সবুজ সঙ্ঘ পুজো মণ্ডপের উদ্বোধন হবে। এছাড়া শক্তিগড় সর্বজনীন দুর্গোৎসব কমিটি, মধ্য মেমারি সর্বজনীন, খণ্ডঘোষ হংসরাজ, মণ্ডলপাড়া সর্বজনীন পুজো কমিটির মণ্ডপও এদিন ভার্চুয়ালি উদ্বোধন করা হবে বলে জানা গিয়েছে।মহালয়া থেকে পুজোর মুডে আপামর বাঙালি। মণ্ডপ উদ্বোধনের অপেক্ষায় থাকেন তাঁরা। মণ্ডপ উদ্বোধন হয়ে যাওয়ার পরে থেকেই শুরু হয়ে যায় মণ্ডপ পরিদর্শন। তবে বৃষ্টির চোখ রাঙানিতে বাড়তে পারে বিপদ। রবিবার মণ্ডপ উদ্বোধনের পর পুজোর উদ্দীপনা কয়েকগুণ বেড়ে যাবে। রবিবারের পর মঙ্গলবার আরও ১৬টি পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।

চিচিঙ্গা দিয়ে ট্যাংরা মাছের রসা

সীমান্ত দেখানোর নাম করে এক নাবালিকাকে ভারতে পাচারের অভিযোগ, কাঠগড়ায় বাংলাদেশি চালক

আজকের রাশিফল: প্রিয়জনের শারীরিক অবস্থা চিন্তার কারণ হতে পারে…

রাশিয়ার মস্কোতে ভয়াবহ বিস্ফোরণে নিহত কমপক্ষে ৩, আহত ১৫

চেক বাউন্স কাণ্ডে হুমায়ুন কবীরকে ডেডলাইন বেঁধে দিল মহমেডান ক্লাব

Commonwealth Games: বক্সিং-য়ে মেয়েদের পরেই সোনা জয় ভারতের অঙ্কুশ-সচিনের

বান্ধবী অর্পিতার সঙ্গে গোপনে কী কথা হামিমের? চ্যাট উদ্ধারের চেষ্টায় গোয়েন্দারা

ভারতীয় বক্সিংয়ের জগতে সোনার দিন হয়ে রইল শনিবার

হরিয়ানার নিম্নবিত্ত পরিবার থেকে কমনওয়েলথের শীর্ষে, বক্সিংয়ে সোনা জিতলেন সাক্ষী চৌধুরী

রবিবারের ছুটি ভেস্তে দেবে বৃষ্টি, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা

সংসদ চত্বরে চাঁদা চুরির ‘নাটক’, রাহুল গান্ধি-পাপ্পু যাদবের বিরুদ্ধে এফআইআর

মঞ্চকে বিদায় জানিয়ে চিরঘুমের দেশে যাত্রাশিল্পী অসীম কুমার

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য