মহারাষ্ট্রে গণতন্ত্রকে বুলডোজ করা হচ্ছে, তোপ মমতার

বিজেপিকে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ জানালেন, মহারাষ্ট্রে পুরোটাই অসাংবিধানিক হচ্ছে। গণতন্ত্র কীভাবে রক্ষে করতে হয়, দেখে নেব।

Share:

নিজস্ব প্রতিনিধি: আরবসাগরের তীরে থাকা মারাঠাভূমে এখন গদি নিয়ে শুরু হয়েছে জোর টানাটানি। ২০১৯ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি(BJP) ও শিবসেনা(Shivsena) জোট গড়ে ভোটে লড়লেও পরবর্তীকালে তাঁদের জোট ভাঙে। ২৮৮ আসনের মহারাষ্ট্র(Maharashtra) বিধানসভায় উনিশের ভোটে বিজেপি ১০৫টি আসন পেয়ে বৃহত্তম দল হিসাবে উঠে এলেও সরকার গড়তে পারেনি। পরিবর্তে সরকার গড়ে শিবসেনা, এনসিপি ও কংগ্রেস জোট। সেখানকার বিধানসভায় এই ৩ দলের আসনসংখ্যা যথাক্রমে ৫৬, ৫৪ ও ৪৪। সরকার গড়তে দরকার ১৪৫জন বিধায়কের সমর্থন। বেশ কিছু ছোট দল ও নির্দল বিধায়কের সমর্থনে ১৭০টি ভোট পেয়ে সেই জোট সরকারের মুখ্যমন্ত্রী হন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। কিন্তু এখন সেই শিবসেনাতেই বিদ্রোহ জেগে উঠেছে। একনাথ শিন্ডের নেতৃত্বে ৪২জন শিবসেনা বিধায়ক এখন রয়েছেন অসমে। তাঁদের সঙ্গে রয়েছেন ৭জন নির্দল বিধায়কও। আর এই ৪৯জন বিধায়কের সমর্থন হারিয়ে মহাসঙ্কটে পড়ে গিয়েছে মহারাষ্ট্রের জোট সরকার। ঠিক এই রকম অবস্থায় নবান্নে(Nabanna) বসে বিজেপিকে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।

বৃহস্পতিবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে মহারাষ্ট্রের পরিস্থিতি নিয়ে বিজেপিকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিজেপিকেই কাঠগড়ায় তুলেছেন মারাঠাভূমের এই রাজনৈতিক অস্থিরতার জন্য। শুধু তাই নয়, তাঁর অভিমত দেশের যে সব রাজ্যে বিজেপি বিরোধী সরকার রয়েছে সেগুলিকে ফেলে দিতে চাইছে। এর মূল কারণ রাষ্ট্রপতি নির্বাচনে জয়ের জন্য প্রয়োজনীয় সংখ্যক ভোট নেই বিজেপির কাছে। তাই মহারাষ্ট্রের মতো পরিস্থিতি তৈরি করে ঘোলা জলে মাছ ধরতে চাইছে তাঁরা। আজ যা মহারাষ্ট্রে হচ্ছে কাল তা অনান্য রাজ্যেও হবে। ভারতের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো বিজেপি ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে বলেও অভিযোগ তোলেন তিনি। বাংলাতেও কীভাবে বিজেপি অস্থিরতা তৈরি করতে চাইছে তাও এদিন মমতা তুলে ধরেন তাঁর বক্তব্যের মধ্যে দিয়ে। বিজেপির এই ধরনের কার্যকলাপ যে ভারতের মতো একটি গণতান্ত্রিক দেশে কখনওই কাম্য নয় সেটাও এদিন জানিয়ে দিয়েছেন মমতা।

এদিন মমতা বলেন, ‘সামনে রাষ্ট্রপতি নির্বাচন। কিন্তু সংখ্যায় পিছিয়ে রয়েছে বিজেপি। পূর্ণ সম্মান জানিয়েই বলছি, ১ লক্ষের বেশি ভোট কম পড়ছে বিজেপি-র। তাই অনৈতিক ভাবে, অসাংবিধানিক ভাবে, হাওয়ালার টাকা দিয়ে মহারাষ্ট্রে সরকার ফেলার উদ্যোগ শুরু হয়েছে। মহারাষ্ট্রে যা ঘটছে, তা অত্যন্ত উদ্বেগজনক। ভারতে আদৌ গণতন্ত্র রয়েছে কিনা, সন্দেহ হচ্ছে আমার। কোথায় গণতন্ত্র? মানুষ কোথায় বিচার পাচ্ছেন? গণতন্ত্রের ওপর দিয়ে বুলডোজার চালানো হচ্ছে। আমরা দেশের সংবিধান, নির্বাচনী রাজনীতির জন্য সুবিচার চাই। সুবিচার চাই উদ্ধব ঠাকরের জন্য। বিজেপি টাকা বিলিয়ে সব কিছু ঘটিয়ে চলেছে, টাকা খরচের কোনও সীমা নেই ওদের, সেটা কি হাওয়ালা নয়? এটা দুর্নীতি নয়? অসাংবিধানিক ভাবে হাওয়ালার টাকা ব্যবহার করে মহারাষ্ট্রে কাণ্ড করা হচ্ছে। টাকা ছড়াচ্ছে। কোনও হিসাব নেই। আজ মহারাষ্ট্রে হচ্ছে, কাল অন্য রাজ্যেও বিজেপি একই খেলা দেখাবে, যা গণতান্ত্রিক দেশে কাম্য নয়। ভারতের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো বিজেপি ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে। মহারাষ্ট্রের পরে অন্য সরকারকেও ফেলবে ওরা। বাংলায় তারা সিবিআই ইডি পাঠাচ্ছে। সিবিআই, ইডি সবাইকে গ্রেফতার করে। আমার দলেরই ২০০ জনকে নোটিস দিয়েছে, যারা অভিযুক্তই নয়। মহারাষ্ট্রে পুরোটাই অসাংবিধানিক হচ্ছে। কিন্তু বিজেপি রাজ্য গুলিতে কি হচ্ছে? মহারাষ্ট্র সরকারের বিচার পাওয়া উচিত। ওরা কি রাষ্ট্রপতি শাসন করতে চাইছে? একটা বড় দল টাকার বিনিময়ে লোকজনকে কিনে নিচ্ছে।’

শিবসেনার ৪২জন বিদ্রোহী বিধায়ক ও ৭জন নির্দল বিধায়ক এখন বিজেপির তত্ত্বাবধানে অসমের গুয়াহাটিতে রয়েছে। যে হোটেলে তাঁরা রয়েছেন তার বাইরে এদিন বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল। তা নিয়েও এদিন মুখ খোলেন মমতা। বলেন, ‘অসমকে দোষ দিই না। ভয়ঙ্কর বন্যায় বিপর্যস্ত গোটা রাজ্য। সেই সময় মানুষকে সাহায্য় করার বদলে কেন্দ্র বিরক্ত করছে অসম সরকারকে। বিধায়ক কেনাবেচার কাজে লাগিয়ে দিয়েছে। এই বিধায়কদের বাংলায় পাঠিয়ে দিন না! আতিথেয়তা জানি আমরা। গণতন্ত্র কীভাবে রক্ষে করতে হয়, দেখে নেব। আসামের বন্যা পরিস্থিতিতে মানুষকে সাহায্য না করে ডিস্টার্ব করছে। রাষ্ট্রপতি নির্বাচনের জন্যই এই ফন্দি। দেশের অর্থনৈতিক, রাজনৈতিক পরিস্থিতি চরম সঙ্কটে। প্রতিবাদ করলেই বুলডোজার চালিয়ে দেওয়া হচ্ছে। ক্ষমতায় রয়েছে বলে টাকার বল, পেশিশক্তি দিয়ে খেলছে। কিন্তু একদিন এ সবের কিছুই থাকবে না। তাই বলব, গণতন্ত্রকে এ ভাবে শেষ করবেন না। মহারাষ্ট্র সরকারের জন্য সুবিচার চাইছি আমি। গণতন্ত্রের জন্য এটা কাম্য নয়।’

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই