এবার তো ওঁদের দু’বছরের বাচ্চাটাকেও ডাকবে সিবিআই! ক্ষুব্ধ মমতা

ইডি প্রসঙ্গে ক্ষুব্ধ মমতার মন্তব্য, ‘মিথ্যা অভিযোগে অভিষেককে ডাকছে। ওঁর স্ত্রীকে ডাকছে। কদিন পরে তো ওঁদের দু’বছরের বাচ্চাটাকেও ডাকবে সিবিআই।’

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও সক্রিয় হয়ে উঠল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি। কেননা সামনেই রাষ্ট্রপতির নির্বাচন। সেখানে একক ক্ষমতায় কাউকে জিতিয়ে আনার মতো অবস্থায় নেই বিজেপি। তাঁদের পছন্দের প্রার্থীকে জিতিয়ে আনতে হলে তাঁদের প্রয়োজন পড়বে এনডিএ বহির্ভূত দলগুলিরও। ঠিক এই রকম অবস্থায় সিবিআই যেমন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলের পিছনে পড়ে গিয়েছে ঠিক তেমনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি(ED) এবার কয়লা পাচারকাণ্ডে সস্ত্রীক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে(Abhishek Banerjee) তলব করল। আর তা নিয়েই বুধবার নিজের ক্ষোভ লুকিয়ে রাখেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বুধবার রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে তিনি বেশ ক্ষোভের সুরেই বলে ওঠেন,‘মিথ্যা অভিযোগে অভিষেককে ডাকছে। ওঁর স্ত্রীকে ডাকছে। কদিন পরে তো ওঁদের দু’বছরের বাচ্চাটাকেও ডাকবে সিবিআই।’

সূত্রে জানা গিয়েছে, ইডি আগামী সপ্তাহে অভিষেক ও তাঁর স্ত্রী রুজিরাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া নোটিস পাঠিয়েছে। তাঁদের নির্দেশ আগামী সপ্তাহে দিল্লিতে ইডির কার্যালয়ে হাজিরা দিতে হবে দুইজনকে। কয়লাপাচার কাণ্ডে তাঁরা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে(Rujira Banerjee) আরও একবার জেরা করতে চায়। যদিও সূত্রে জানা গিয়েছে, সেই নোটিস হাতে পেয়েই অভিষেক ও রুজিরা আদালতে আবেদন করে জানান, যা করার তা কলকাতায় করা হোক। কিন্তু সেই আবেদন রাখতে নারাজ ইডি। যদিও আদালত এই নিয়ে এখনও কোনও সিদ্ধান্তের কথা জানায়নি। তবে মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে এদিন বেশ ক্ষোভের সুরেই জানান, ‘আমাদের কাউকে সিবিআই, ইডি ডাকলে তাকে ইনপার্সন দেখা করতে হবে। আর তোমাদের কাউকে রাজ্য পুলিশ ঢেকে পাঠালে তখন তোমরা বলবে ভার্চুয়ালি শুনানি করুন। এটা কেমন কথা। রাজ্য সরকার অনেক বেশি ট্রান্সপারেন্ট। দিল্লিতে ক্ষমতায় আছে বলে কায়দা করে ফায়দা তুলতে চাইছে। আমরা এখন তো আর কেউ দিল্লির বিরুদ্ধে কিছু বলতে পারি না। বিজেপি সব‌ই বন্ধ করে দিচ্ছে। কথা বলাও বন্ধ করে দিতে চাইছে।’

আত্মসমর্পণের জন্য পটনা আদালতে ‘খান স্যার’

‘মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেন আনা হচ্ছে,’ শহরে এসে ঘোষণা রেলমন্ত্রীর

লালু-রাবড়ির পর সরকারি নিরাপত্তা ফিরিয়ে দিলেন তেজস্বী

হস্টেলের শৌচালয়ে উদ্ধার স্কুল ছাত্রীর দেহ! খুনের অভিযোগ পরিবারের, চাঞ্চল্য কৃষ্ণনগরে

ভারতের মাটিতে খেলবে না পাকিস্তান, খেলোয়াড়দের নিরাপত্তার স্বার্থে বড় টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার

অটোভাড়া দিতে গিয়ে পাঠালেন ১৫ হাজার! তারপর যা করলেন চালক, তা ভাইরাল

পরকীয়া সম্পর্কে বাধা হয়ে দাঁড়ানোয় ২ বছরের শিশুকে শ্বাসরোধ করে খুন, গ্রেফতার মা

রিল বানাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, মহানন্দা নদীতে তলিয়ে মৃত ১

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

পাঞ্জাবে ট্রাক-পিকআপ ভ্যানের মুখোমুখি ভয়ংকর সংঘর্ষ, মৃত ৯, আহত একাধিক

ভাঙড়ে বোমা বিস্ফোরণ কাণ্ড: শওকতই মূল ষড়যন্ত্রকারী, বিবৃতি দিয়ে জানাল এনআইএ

মর্মান্তিক, স্ত্রী-পুত্রের সমাধিস্থল আগলে রাখতে-রাখতেই মৃত্যুর দেশে পাড়ি