‘বাংলায় কথা বলা কি অপরাধ?’ বিজেপি রাজ্যে বাঙালি হেনস্থায় ফের সরব মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি: মগের মুলুক পেয়েছেন নাকি? বাংলা ভাষায় কথা বললে অত্যাচার করা হচ্ছে। হেনস্থা করা হচ্ছে নানাভাবে। মুম্বাইয়ে পরিযায়ী শ্রমিকের কান কেটে নিয়েছে। বাংলায় কথা বলেছে বলে নয়ডায় হোটেলে থাকতে দেয়নি। ২২ লক্ষ পরিযায়ী শ্রমিক যদি দেশের অন্যান্য রাজ্যে এ রাজ্য থেকে গিয়ে থাকে পশ্চিমবঙ্গে অন্যান্য রাজ্যের দেড় কোটি পরিযায়ী শ্রমিক রয়েছেন। কোথায় তাদের সঙ্গে তো আমরা খারাপ ব্যবহার করছি না। বৃহস্পতিবার বিকেলে বেহালায় স্বাধীনতা দিবসে প্রাক্কালে অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ভিন রাজ্যে বাংলা ভাষায় কথা বলায় অত্যাচারের বিরুদ্ধে ফের গর্জে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তিনি বলেন, যারা নাগরিকত্ব দেবে বলে চিৎকার করছে তাদের আসল উদ্দেশ্য হলো নাগরিকত্ব কেড়ে নেওয়া। এস আই আর করার ছলে এনআরসি পশ্চিমবঙ্গে করতে চাইছে। পশ্চিমবঙ্গকে টার্গেট করা হয়েছে।

কারণ আমরা কোন কিছুতে না বলি না। এটাই হল আসল স্বাধীনতা পশ্চিমবঙ্গে। যে কেউ যেকোন ভাষায় কথা বলতে পারে যা কিছু খেতে পারে যা কিছু পড়তে পারে যে কোন মানসিকতায় সে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারে। অসমের দিকে আঙুল তুলে মুখ্যমন্ত্রীর(CM) মন্তব্য কারা নিজেদেরকে অনেক বড় ভাবছেন। কোচবিহার জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় রাজবংশী ভাইদের নোটিশ পাঠাচ্ছেন। তাদের রাজ্যের এলাকা নয় এগুলো কিন্তু তারা মানছেন না। নোটিশ পাঠিয়ে ডেকে নিয়ে গিয়ে ডিটেনশন কাম্পে ঢোকাতে চাইছেন। মুখ্যমন্ত্রীকেও বলতে শোনা যায় বিহার একটু রিলিফ পেয়েছে। বাংলার কথা দেশের সর্বোচ্চ আদালত আগামী দিন শুনবে। তবে ভোটার লিস্টে(Voter List) যে বেনিয়ম রয়েছে তা প্রথম তিনি নেতাজি ইনডোর স্টেডিয়ামের সভা থেকে প্রকাশ্যে এনেছিলেন বলে দাবি করেন। ভোটার লিস্টের সেই কারচুপি রুখতে গিয়ে হঠাৎ এস আই আর চালু করে দেওয়ার পরিকল্পনা নিয়েছে। আপ্রাণ চেষ্টা চালাচ্ছে বাংলায় ভোটার লিস্টে মানুষের নাম বাদ দিতে। জোর করে ভাষার বিভাজন ঘটিয়ে এসআইআর চালু করতে গেলে তা তাদের মৃতদেহর ওপরে করতে হবে বলে মুখ্যমন্ত্রী এদিন স্পষ্ট হুংকার দেন। ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের বাংলা ভাষায় কথা বললে যে অত্যাচার হচ্ছে সেই ঘটনা অবিলম্বে বন্ধ করার দাবি তোলেন তিনি।

মুম্বাইয়ে পরিযায়ী শ্রমিকের কান কেটে দেওয়ার ঘটনায় সরব হয়ে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায় মুম্বাইয়ের মাটিতে হেমন্ত মুখোপাধ্যায় থেকে শুরু করে বাপি লাহিড়ী, অমিতাভ বচ্চন সকলেই কিন্তু বাংলা থেকে উঠে এসেছেন। তা ভুলে গেলে চলবে না। বর্তমানে গোটা দেশে যাওয়া হচ্ছে এই দেশটি নিয়ে চেনেন না বলে মুখ্যমন্ত্রীর দাবি তিনি সেই দেশ চেনেন যে দেশ বাংলার, যে দেশ সবার, যে দেশে কোন ভেদাভেদ থাকে না। বর্তমানে বাংলায় স্কুলে ছাত্র-ছাত্রীদের জুতো দেওয়া থেকে শুরু করে কন্যাশ্রী সবুজ সাথী মিড ডে মিল এবং পোশাক দেওয়ার বিষয়টিকে সামনে এনে তিনি বলেন এই রাজ্যে সবার অধিকার সমান। কোন ভেদাভেদ বাংলা বরদাস্ত করবে না। যদি বাংলা ভাষাকে অপমানিত করা হয় বাঙ্গালীদের আক্রমণ করা হয় তাহলে বাংলা তা মেনে নেবে না বলে বেহালায় স্বাধীনতা দিবসের উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়ে স্পষ্ট জানিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির