দুর্গাপুজোর জন্য বিরাট ঘোষণা, ক্লাবগুলিকে ১ লক্ষ ১০ হাজার অনুদান

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতিশ্রুতির চেয়েও পুজো কমিটিগুলিকে বাড়তি অনুদান দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুজোর জন্য চলতি বছর ক্লাবগুলিকে এক লক্ষ ১০ হাজার টাকা করে আর্থিক অনুদান দেবে রাজ্য সরকার। আগের বারের থেকে ২৫ হাজার টাকা বৃদ্ধি করা হল অনুদান। কলকাতা ও রাজ্যের বিভিন্ন জেলায় থাকা ৪৫ হাজারের বেশি ক্লাবকে অনুদান দেওয়া হবে। পাশাপাশি ফায়ার লাইসেন্স-সহ সমস্ত সরকারি ফি মকুবের ঘোষণা বহাল থাকছে। বিদ্যুতের দামে ৮০ শতাংশ ছাড়ের ঘোষণা মুখ্যমন্ত্রীর।

কলকাতা পুলিশ ও পুরসভার যৌথ উদ্যোগে আসন্ন দুর্গাপুজো নিয়ে বৃহস্পতিবার (৩১ জুলাই) নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিশেষ প্রশাসনিক বৈঠক বসে। ওই সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী সাবধান করে দেন পুজো ক্লাবগুলিকেও। তিনি বলেন, ‘অন্যের যাতে ক্ষতি না হয়, ভিড় টানার জন্য এমন কোনও থিম করা যাবে না, যেখানে পদপিষ্ট হওয়ার আশঙ্কা থাকে। খেয়াল রাখতে হবে আমার আনন্দ যেন অন্যের অসুবিধের কারণ না হয়। পুজোর সময় ক্যুইক রেসপন্স টিম তৈরি রাখতে হবে। ভিড় এড়াতে এন্ট্রি-এক্সিট আলাদাভাবে করতে হবে। ভিড় সামলাতে পুজোর আয়োজকদের সঙ্গে থানার সমন্বয় বাড়াতে হবে।’

আগে কত ছিল? এখন কত হল?

২০১৮ সালে রাজ্যের পুজো উদ্যোক্তাদের ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী। বিদ্যুতের বিলে ২৫ শতাংশ ছাড়ের ব্যবস্থা করা হয়েছিল। ২০১৯ সালে অনুদানের পরিমাণ ২৫ হাজার টাকা এবং করোনার সময়ে এক লাফে ৫০ হাজার টাকা করা হয়। ২০২২ সালে দুর্গাপুজোর আয়োজকদের ৬০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছিল। ২০২৩ সালে তা বেড়ে হয় ৭০ হাজার। অর্থা‍ৎ ১০ হাজার টাকা বাড়ানো হয়। গত বছর অর্থা‍ৎ ২০২৪ সালে এক ধাক্কায় ১৫ হাজার বাড়িয়ে ৮৫ হাজার টাকা করা হয়। গত বারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, ২০২৫ সালে পুজো কমিটিগুলিকে ১ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে। তবে এদিন মজা করেই প্রথমে ৯০ হাজার পরে ৯৫ হাজার টাকা অনুদান দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। হাজির পুজো কমিটির প্রতিনিধিরা স্মরণ করিয়ে দেন মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি এর পরে সবাইকে বিস্মিত করে দিয়ে ১ লক্ষ ১০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।’ সঙ্গে সঙ্গেই ‘জয় বাংলা’ শ্লোগান দিয়ে ওই ঘোষণাকে স্বাগত জানান পুজো কমিটির সদস্যরা।

নেতাজি ইন্ডোরের বৈঠকে দুর্গাপুজোর কার্নিভালের দিনক্ষণও জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘২, ৩ ও ৪ অক্টোবর প্রতিমা বিসর্জন পর্ব চলবে। যার যে দিন সুবিধা হবে তারা সেদিন বিসর্জন দেবেন। ৫ অক্টোবর দুর্গা পুজোর কার্নিভাল হবে।’

প্রসঙ্গত, ২০২৫ সালে অর্থা‍ৎ চলতি বছর মহাষষ্ঠী পালিত হবে ২৮ সেপ্টেম্বর, রবিবার। মহাসপ্তমী পালিত হবে ২৯ সেপ্টেম্বর, সোমবার। মহাঅষ্টমী ৩০ সেপ্টেম্বর, মঙ্গলবার। মহানবমী পালিত হবে ১ অক্টোবর, বুধবার। বিজয়া দশমী পালিত হবে ২ অক্টোবর বৃহস্পতিবার।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক