চিংড়িহাটা নিয়ে মুখ্যমন্ত্রীর উষ্মা প্রকাশের পর, ফের ‘মা’ উড়ালপুলে দুর্ঘটনা

গত বুধবার উত্তর ২৪ পরগনার জেলার প্রশাসনিক বৈঠকে চিংড়িহাটার দুর্ঘটনা নিয়ে ক্ষোভপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধি: গত বুধবার উত্তর ২৪ পরগনার জেলার প্রশাসনিক বৈঠকে চিংড়িহাটার দুর্ঘটনা নিয়ে ক্ষোভপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিংড়িহাটায় এত কেন দুর্ঘটনা ঘটছে? বিধাননগর পুলিশকে প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী। এলাকায় নজরদারি বাড়াতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই বৃহস্পতিবার সকাল থেকে তৎপরতা বাড়ে চিংড়িহাটা ক্রসিং এলাকায়। যদিও কোনও লাভ হয় নি বলাই যায়। ফের দুর্ঘটনা ঘটে গিয়েছে মা উড়ালপুলে। বৃহস্পতিবার দুপুরে ফের মা উড়ালপুলে দুই গাড়ির ধাক্কা লাগে। ঘটনায় আহত হয়েছেন একজন।

এদিন মা উড়ালপুলে একটি প্রাইভেট গাড়ির পিছনে ধাক্কা মারে আরও একটি প্রাইভেট গাড়ি। সেই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনায় আহিত হয় একজন। দুটি গাড়ির ক্ষতি হয়েছে। মা উড়ালপুলে দুর্ঘটনার কথা শুনেই ঘটনাস্থলে পৌঁছে যান ট্রাফিক পুলিশেরা। দুটি গাড়ির ড্রাইভারদের জিজ্ঞাসাবাদ করেছেন কর্তব্যরত ট্রাফিক পুলিশ। চিংড়িহাটা ক্রসিং এলাকায় বারবার দুর্ঘটনা ঘটায় ক্ষোভপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক বৈঠক থেকে তিনি জানান, ‘চিংড়িহাটায় রোজ দুর্ঘটনা হয় কেন? কলকাতা পুলিস বলে ওটা আমার নয়। বিধাননগর পুলিস বলে ওইটুকুটা আমার। তোমাদের জন্য সাধারণ মানুষ ভোগান্তির শিকার হবেন কেন? আমি ডিজিকে বলেছি, সিপিকেও বলেছি। ওখানে পরপর বেশ কয়েকটা দুর্ঘটনা হয়েছে যা হওয়ার নয়। আর একটা দুর্ঘটনা যেন না হয়। মানুষের জীবন অনেক দামি।’

মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পর গত বুধবার রাতেই চিংড়িহাটা এলাকায় রাস্তায় নামেন পুলিশের উচ্চপদস্থ কর্তারা।

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার