হাওয়াই চটির দোকান খুলুন, সুকান্তকে পরামর্শ মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি : বিধানসভায় সুকান্ত মজুমদারকে সোমবার নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিখ পুলিশ অফিসারের দিকে হাওয়াই চটির কাটআউট ছোড়ার অভিযোগ উঠেছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে। এই প্রসঙ্গেই সোমবার বিধানসভা থেকে তাঁকা নিশানা করে মুখ্যমন্ত্রী বলেছেন, হাওয়াই চটি এত পছন্দ হলে, দোকান খুলুন।

সুকান্ত মজুমদারকে হাফ মিনিস্টার বলেও কটাক্ষ করেছেন তিনি। তার কারণ সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতির পাশাপাশি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীও। মুখ্যমন্ত্রী বলেছেন, একজন হাফ মিনিস্টার পাড়ার মোড়ে গিয়ে শিখ অফিসারের মাথা লক্ষ্য করে জুতোর কাটআউট ছুড়েছেন। আহমেদাবাদের ঘটনার কথা তুলে বলেছেন, ওই দুর্ঘটনায় সকলেই শোকের মধ্যে রয়েছেন। তারপরেই ওই পুলিশ অফিসারের দিকে লক্ষ্য করে হাওয়াই চটির কাটআউট ছোড়া হচ্ছে। এই ঘটনার চরম নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী। বিষয়টি তিনি ভালোভাবে নেননি সেটা স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

বিজেপির নেতারা তৃণমূলকে চোর কটাক্ষ করেন। সেই নিয়েও বিজেপিকে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, যাঁরা তৃণমূলকে চোর বলছে, তাঁরা ডাকাত, গদ্দার। তিনি রেলমন্ত্রী থাকার সময়ে সব ফাইল রয়েছে। সবসময় অপমান ও অসম্মান করলে আসন্ন বিধানসভা নির্বাচনে শূন্য হয়ে যাবে। কোনও আসনই তাঁরা পাবেন না। এর আগে একাধিকবার তিনি বলেছেন, বাংলার মানুষ সবটাই দেখছে। তাঁরাই জবাব দেবেন।

গত বুধবার উত্তপ্ত হয়ে উঠেছিল মহেশতলা। বৃহস্পতিবার মহেশতলা রওনা দিয়েছিলেন সুকান্ত। রাস্তাতেই তাঁকে আটকে দেয় পুলিশ। এরপর কালীঘাটে যেতে চান সুকান্ত মজুমদার। তৎক্ষণাৎ তাঁকে গ্রেফতার করে পুলিশ। তাঁকে প্রিজন ভ্যানে তোলার সময় হাওয়াই চটির কাটআউট ছুড়লে সেটা গিয়ে লাগে এক পুলিশকর্মীর পাগড়িতে। সুকান্তর বিরুদ্ধে এফআইআর  দায়ের করেছে বিভিন্ন জেলার গুরুদ্বার কমিটি। এই বিষয় নিয়েই প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছেন মুখ্যমন্ত্রী।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের