আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভবানীপুরে শুভেন্দুর সভার মাইকের আওয়াজে নির্বাচনী জনসভা না করে ফিরে গেলেন ক্ষুব্ধ মমতা

নিজস্ব প্রতিনিধি : শনিবার সন্ধ্যায় ভবানীপুরের ৭০ নম্বর ওয়ার্ডের চক্রবেবড়িয়া এলাকায় বিজেপির মাইকের আওয়াজে সভা করতে পারলেন না মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। মঞ্চ থেকে নেমে চলে গেলেন তৃণমূল নেত্রী। শুভেন্দুর(Suvendu) সভার মাইকের আওয়াজে বাধ্য হলেন বক্তব্য না রেখে ফিরে যেতে। একে কেন্দ্র করে তো মূল উত্তেজনা সৃষ্টি হয় চক্রবেড়িয়া রোডে। জানা গেছে ভবানীপুর বিধানসভা ৭০ নম্বর ওয়ার্ডের শনিবার তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা ছিল। তার থেকে কিছু দূরে বিজেপি প্রার্থী হিন্দু অধিকারীর সভা করার কথা ছিল। শনিবার সন্ধ্যায় যখন সভাস্থলে পৌঁছন তৃণমূল নেত্রী ,তখন সভাস্থলের কাছে বিজেপির সভার মাইক উচ্চস্বরে বাজতে শুরু করে । ক্ষুব্ধ হন তৃণমূল নেত্রী।

মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো বলেন, সাধারণ মানুষ দেখতে পাচ্ছেন সভা করার জন্য আমি সব রকম অনুমতি নিয়েছি। তারপরেও এদের আচরণ দেখুন। জোর করে বাংলা দখলের জন্য এরা যা করছে তা ঠিক নয়। এক মাস তো আমি বাংলার বাকি আসানগুলোতে প্রচার করেছি ।তারপরেও এরকম আচরণ করলে আমাকে আইনি পদক্ষেপ করতে হবে। সামনে চিৎকার করছে যাতে আমি এই সভা করতে না পারি। এটাকে বলে পায়ে পা লাগিয়ে ঝগড়া করা । আমাকে ক্ষমা করবেন। আমি এই সভা করতে পারবো না। এটা খুব অপমানজনক। এই অসভ্যতামি আমি করতে পারবো না রবিবার এখানে আমি মিছিল করে দেবো। যদি পারেন ভোটটা আমাকে দেবেন ।

কিন্তু এই অপমানের জবাবে আপনাদের ভোট দিতে হবে। এই ঘটনা কে কেন্দ্র করে তৃণমূল কর্মীদের সঙ্গে বিজেপি কর্মীদের মুখোমুখি স্লোগান পাল্টা স্লোগান শুরু হয়। তুমুল উত্তেজনা সৃষ্টি হয়। কলকাতা পুলিশের বিশাল ফোর্স পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। এরপর ৭০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অসীম বসু ভবানীপুর থানায় গিয়ে সভা করতে না পারায় অভিযোগ দায়ের করেন। এর আগে ভবানীপুর কেন্দ্রের কলিন্স স্ট্রীটে কমিশনের রিটার্নিং অফিসার অনুমতি না দেওয়ায় স্ট্রিট কর্নার না করে চা খেয়ে চেয়ারে বসে জনসংযোগ সেরে ফিরে গিয়েছিলেন। এরপর অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে বিভিন্ন আবাসনে ফ্ল্যাটে ফ্ল্যাটে গিয়ে জনসংযোগ করেন।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের ৭২ ঘণ্টা আগে কালীঘাট থানার ওসি এবং অতিরিক্ত ওসিকে সরিয়ে দিল কমিশন

কলকাতায় দ্বিতীয় দফায় নির্বাচনে রাস্তায় নামছে ২৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

হাতে মাত্র আর ২ ঘণ্টা, মদের দোকানের সামনে দীর্ঘ লাইন সুরাপ্রেমীদের

দ্বিতীয় দফার নির্বাচনের দিন বঙ্গের ৭ জেলায় ঝড়-বৃষ্টির সর্তকতা জারি

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

সল্টলেকের গোপন ডেরায় বিজেপির ভিন রাজ্যের লোকজন, সুজিত বসুর অভিযোগে অ্যাকশন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ