‘ভারতীয়দের জন্য অসাধারণ গর্বের একটি সন্ধ্যা’, রোহিতদের জয়ে উচ্ছ্বসিত মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ ১২ বছর বাদে ফের চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে টিম ইন্ডিয়া। রবিবার (৯ মার্চ) দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে  নিউজিল্যান্ডকে এক ওভার হাতে রেখেই চচার উইকেটে হারিয়েছেন রোহিত শর্মারা। আর ওই জয়ের জন্য রোহিত ব্রিগেডকে অভিন্দন জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইনাল খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সমাজমাধ্যম ‘এক্স’ হ্যান্ডলে এক টুইট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। তাতে তিনি লিখেছেন, ‘আজ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অসাধারণ জয়ের জন্য আমাদের ক্রিকেট দলকে অভিনন্দন! একটি শ্বাসরুদ্ধকর ফাইনাল ম্যাচে, আমাদের ছেলেরা নিজেদের সর্বোচ্চ উজাড় করে দিয়েছেন এবং সবক্ষেত্রে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। আমরা দক্ষতা প্রমাণ করেই ট্রফি জিতেছি। ভারতীয়দের জন্য অসাধারণ গর্বের একটি সন্ধ্যা।’

এদিন দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয়ের লক্ষ্যে দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ভারত ও নিউজিল্যান্ড। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। কিন্তু বরুণ চক্রবর্তী-কুলদীপ যাদব-রবীন্দ্র জাদেজা এবং অক্ষর পটেলদের ঘূর্ণি সামলাতে গিয়ে নাস্তানাবুদ হন কিউই ব্যাটাররা। ড্যারিল মিচেল ও মিচেল ব্রেসওয়েল ছাড়া আর কেউ ভারতীয় বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। ফলে নিউজিল্যান্ডের ইনিংস শেষ হয় ২৫১ রানে। অপরাজিতভাবে চ্যাম্পিয়ন হতে রোহিত শর্মাদের প্রয়োজন ছিল ২৫২ রান। যা দুবাইয়ের পাটা পিচে খুব একটা কঠিন লক্ষ্য ছিল না।

২৫২ রানের লক্ষ্য নিতে খেলতে নেমে শুরুতেই আগ্রাসীভাবে ব্যাটিং শুরু করেন রোহিত শর্মা ও শুভমন গিল। প্রথম উইকেটে জুটি বেঁধে দলকে শতরানের গণ্ডি পার করিয়ে দেন দুজনে। বিরাট কোহলি ব্যর্থ হলেও রোহিত শর্মা (৭৬), শ্রেয়স আইয়ার (৪৮) ও লোকেশ রাহুলের (অপরাজিত ৩৪) দুরন্ত ব্যাটিংয়ের সুবাদে ৪৯তম ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় টিম ইন্ডিয়া। সেই সঙ্গে ২৫ বছর আগে ২০০০ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে কিউইদের কাছে হারার বদলাও নেন  রোহিতরা। দীর্ঘ ১২ বছর বাদে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে উ‍ৎসবে মেতে উঠেছে গোটা দেশের মানুষ।

প্রধানমন্ত্রীকে কুকথা বলা নয়ডার নাবালিকার বিরুদ্ধে কোনও মামলা নয়, জানাল দিল্লি পুলিশ

কমনওয়েলথ গেমসে কটা পদক এল ভারতের ঝুলিতে? কারা করলেন বাজিমাত, পডুন বিস্তারিত….

ভাইয়ের উপরে হামলাকারীরা বুক ফুলিয়ে ঘুরছে, প্রতিবাদে থানার মধ্যেই বিষ পান তরুণীর

মুখোমুখি মঙ্গল-রাহু, ছয় রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে দুর্যোগ?

আজকের রাশিফল: সপ্তাহের প্রথম দিনেই কোনও দুঃসংবাদ পেতে পারেন

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন