Exit Poll ‘একেবারে ভেগ, একেবারে ফেক’, দাবি মমতার

‘এই সব সমীক্ষা একেবারে ভেগ, একেবারে ফেক। আমাদের রাজ্য নিয়ে যেটা দেখাচ্ছে, তাকে আমি বিশ্বাস করি না, বিশ্বাস করি না, বিশ্বাস করি না।’ দাবি মমতার।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের বুকে অষ্টাদশ লোকসভা নির্বাচনের(Loksabha Election 2024) ভোটগ্রহণের পালা সাঙ্গ হতেই সামনে আসছে, বুথ ফেরত সমীক্ষাও(Exit Poll)। দেশের সামনে প্রায় সব সমীক্ষাতেই দাবি করা হচ্ছে, বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কেন্দ্রের ক্ষমতায় ফিরতে চলেছে বিজেপি(BJP)। ফিরতে চলেছেন নরেন্দ্র মোদি(Narendra Modi)। শুধু তাই নয়, বাংলার ক্ষেত্রেও দেখানো হচ্ছে, তৃণমূলের(TMC) আসন কমে যাচ্ছে ভাল সংখ্যায় এবং সেই সংখ্যার হিসাবেই আসন বাড়তে চলেছে বিজেপির। কিন্তু এবার সেই সব সমীক্ষাকেই ভুয়ো বলে নিশানা বানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। ‘টিভি নাইন বাংলা’ চ্যানেললকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি সাফ জানিয়েছেন, ‘এই সব সমীক্ষা একেবারে ভেগ, একেবারে ফেক। আমাদের রাজ্য নিয়ে যেটা দেখাচ্ছে, তাকে আমি বিশ্বাস করি না, বিশ্বাস করি না, বিশ্বাস করি না। সংবাদমাধ্যম কী করে বলে দিচ্ছে, ওই আসনে ও জিতবে, অমুক আসনে কে জিতবে… কত টাকার বিনিময়ে? আমি এই সংবাদমাধ্যমের হিসাব মানি না। কর্মীদের বলব শক্ত থাকতে। গণনা ভাল করে করতে। যা দেখিয়েছে সংবাদমাধ্যম, তার দ্বিগুণ পাব। প্রত্যেকটা আসন আমরা জিতব।’

 এই প্রত্যেকটা আসন অর্থে তৃণমূল নেত্রী বাংলার বুকে ‘৪২-এ-৪২’কেই বোঝাতে চেয়েছেন, এ নিয়ে কোনও সন্দেহ নেই। কেননা এবারে তৃণমূলের প্রচারে বার বার ঘুরে ফিরে এই ’৪২-এ-৪২’কেই সামনে আনা হয়েছে, তুলে ধরা হয়েছে। যদিও বুথ ফেরত সমীক্ষা তাকে মান্যতা দিচ্ছে না। বিজেপির কাছে তৃণমূলের হারকে তুলে ধরছে, ঠিক যেমন একুশের বিধানসভা নির্বাচনের বুথ ফেরত সমীক্ষায় তুলে ধরা হয়েছিল। এদিন মমতা আরও জানিয়েছেন, ‘আমি কোনও নম্বরে যাব না। কিন্তু একটা কথা আপনাদের বলতে পারি, আমরা যে ভাবে মাঠে-ময়দানে নেমে কাজ করেছি, লোকের চোখ দেখেছি, তাতে আমার কখনও মনে হয়নি যে, মানুষ আমাদের ভোট দেবেন না।’ লোকসভা ভোটের প্রচারে মমতা বার বার বিজেপির সঙ্গে একই বন্ধনীতে ফেলে কংগ্রেস এবং সিপিএমকেও আক্রমণ করেছেন। এদিনও তিনি এই প্রসঙ্গে জানিয়েছেন, ‘জাতীয় স্তরে অন্তরায় হয়ে দাঁড়াবে না, যদি সিপিএম নাক না গলায়। আমার খারাপ লাগে, ইন্ডিয়ায় সবই ঠিকঠাক চলছে, ঠিকই আছে। আমি ওদের সমর্থনও দিয়েছি। কিন্তু সিপিএম ওদের মনিটরিং করে। সিপিএম কেন ওদের মুখপাত্র হবে? আমার এই জায়গায় প্রশ্ন আছে।’ এখানে ‘ওদের’ বলতে মমতা কংগ্রেসকে বুঝিয়েছেন। আরও বলা ভাল কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্বকে।

দেশের ক্ষমতায় যদি মোদি না ফেরেন আর বিজেপি বিরোধী INDIA জোট যদি ক্ষমতায় আসে তাহলে তৃণমূল কী করবে? এই প্রশ্নের উত্তরে মমতা জানিয়েছেন, ‘আমরা যাব। সে রকম পরিস্থিতি এলে নিশ্চয়ই কথা বলব। আমাদের কোনও অসুবিধা নেই। আমি আগে ফল দেখব। ফল দেখে হিসাব করব। আমাদেরও একটা অঙ্ক আছে। আমরা চেষ্টা করব, আরও আঞ্চলিক দল যেন আমাদের সঙ্গে আসে। আর এর মধ্যে মোদিজিকে যারা জিতিয়ে দিচ্ছেন, তাঁদেরও বলে দিই, এ বার কিন্তু অত সহজ অঙ্কে, অত সহজে পার পাওয়া যাবে না। এই সরকার আদৌ কত দিন চলবে, সন্দেহ আছে।’ INDIA’র শরিক DMK, AAP, SP লোকসভায় ভাল ফল করবে বলেও আশাবাদী মমতা। তিনি জানিয়েছেন, বুথফেরত সমীক্ষার কোনও মূল্য নেই।

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কনটেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে খুন করল মাদক ব্যবসায়ীরা

অনিদ্রার সমস্যায় ভুগছেন? ভাল ঘুমের জন্য ১০টি সহজ টিপস

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

বক্সঅফিসে ঝড় তুলেছে ২০ বছরের স্কুল ছাত্রের নির্মিত ‘ব্যাকরুমস’, ৩ দিনেই ১১২৭ কোটি আয়

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

মা হতে চলেছেন ‘কেরালা স্টোরি’-খ্যাত অভিনেত্রী আদা শর্মা, শোরগোল নেটমহলে

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

মমতাকে দলনেত্রী হিসেবে মানতে নারাজ বিদ্রোহী বিধায়করা

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর