কলিন্স লেনে মিটিং করার অনুমতি না পেয়ে চা খেয়ে জনসংযোগ সারলেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি: ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অধীনে কলিন্স লেনে মিটিং করার বৈধ অনুমতি না মেলায় চা খেয়ে জনসংযোগ সারলেন মমতা বন্দ্যোপাধ্যায়।মিটিং করার বৈধ অনুমতি না পাওয়ায় কাঠগড়ায় রিটার্নিং অফিসার(RO)। অপরদিকে সিইও(CEO) মনোজ আগারওয়াল দাবি করেছেন, কলিন্স লেনে বৈঠক করার জন্য তৃণমূলের পক্ষ থেকে অনলাইনে কোন আবেদন জানানো হয়নি। মঙ্গলবার দিনভর একের পর এক নির্বাচনী জনসভা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন মধ্য কলকাতা জোড়াসাঁকো সংলগ্ন সত্য নারায়ণ পার্ক এলাকায় পৌঁছন, তখন তিনি জানতে পারেন তাঁকে কলিন্স লেনে মিটিং করার অনুমতি দেওয়া হয়নি পুলিশের পক্ষ থেকে। এরপর ক্ষোভ উগড়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রী হওয়া সত্বেও তাকে মিটিং করার অনুমতি দেয়নি প্রশাসন। অথচ ওই এলাকায় আজকে অন্য কোন রাজনৈতিক সভা ও ছিল না।

তাই মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে যান। চেয়ারে বেশ কিছুক্ষণ বসেন। তারপর চা পান করেন। জোড়াসাঁকোর সভাতেই তিনি বলেছিলেন, তিনি যাবেন ।চা নিয়ে যাবেন। সেখানে চা খাবেন। তিনি সেখানে বসবেন। বেশ কিছুক্ষণ সেখানে সময় কাটিয়ে সকলের সাথে কথা বলে হাতজোড় করে সকলকে শুভেচ্ছা জানিয়ে বাড়ির পথে রওনা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত,গত সোমবার ভবানীপুর কেন্দ্রে বিভিন্ন আবাসনে গিয়ে তিনি ঘরোয়া বৈঠক করেছিলেন। ভোটারদের সঙ্গে আলাপ করেছিলেন। তাদের কথা শুনেছিলেন এবং তাঁকে ভোট দেওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন। তার সঙ্গে সেদিন ছিলেন ভবানীপুর কেন্দ্রের তৃণমূলের পর্যবেক্ষক ফিরহাদ হাকিম। মমতা বন্দ্যোপাধ্যায় গত সোমবার ভবানীপুর বিধানসভার কেন্দ্রের অধীনে গঙ্গা – যমুনা অ্যাপার্টমেন্ট সহ আটটি আবাসনে সরাসরি হাজির হয়েছিলেন।

সেখানে সাধারণ ভোটারদের তিনি মহিলা বিলের বিরোধিতা কেন তৃণমূল করেছে মূল্যবৃদ্ধি কর্মসংস্থান এইসব বিষয় নিয়ে বিজেপি সরকারের যে সকল নেগেটিভ দিক আছে সেগুলি তুলে ধরেছিলেন। মমতা দাবি করেছিলেন সারা বছর তিনি তার কেন্দ্রের ভোটারদের সঙ্গে যোগাযোগ রাখেন। বিভিন্ন উৎসবে তাদের সঙ্গে দেখা হয় তাঁর। মঙ্গলবার হলদিয়ার সভা থেকে বন্দরের টাকা কোথায় যাচ্ছে সেই প্রশ্ন তুলে কেন্দ্রে থাকা মোদি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বড়বাজারের জনসভা সেরে ভবানীপুরের কলিন্স লেনে যান মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছে উপস্থিত নেতা কর্মীদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেন তিনি। ভোটারদের সঙ্গে ও জনসংযোগ সারেন। তারপর কর্মীদের মাঝে চেয়ার নিয়ে বসে চা খান তৃণমূল নেত্রী।উপস্থিত মহিলা কর্মীরা আবেগ ঘন হয়ে নেত্রীকে বলেন, “আমাদের জীবন চলে যাবে কিন্তু আমরা আপনার সাথেই থাকবো”।

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

মেট্রোর কাজের জন্য চিংড়িঘাটায় টানা ৬০ ঘন্টা যান চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

বিধবা-প্রবীণদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার

নন্দীগ্রাম ছাড়লেন, ভবানীপুরের বিধায়ক পদেই শপথ নিলেন শুভেন্দু অধিকারী

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান

কানে আলিয়াকে ঘিরে ভক্ত-ফটোগ্রাফারদের ভিড়, বিরক্তি দেখিয়ে কী করলেন নায়িকা?