রাজ্যের প্রথম ‘এআই হাব’ রাজারহাটে! কর্মসংস্থান ৫ হাজারের বেশি পেশাদারের, জানালেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি : রাজ্যে প্রথম এআই সেন্টার তৈরি  হচ্ছে রাজারহাটে। আইটিসি ইনফোটেকের হাত ধরেই তৈরি হচ্ছে এটি। আইটিসির প্রায় ৫ হাজারের বেশি পেশাদার কর্মীর কর্মসংস্থান হবে। তারফলে কাজের সুযোগ বাড়বে।

মঙ্গলবার নিজের এক্সহ্যান্ডেলে এক্সপোস্ট করে তিনি জানিয়েছেন, নিউটাউন অ্যাকশন এরিয়া-থ্রি এলাকায় ১৭ একর জমির জন্য ‘অকুপেন্সি সার্টিফিকেট’ দিয়েছে পুরসভা। এই ক্যাম্পাসটিতে তিনটি গুরুত্বপূর্ণ ভবন রয়েছে। একটি উচ্চ অফিস টাওয়ার, একটি ব্যবসায়িক সহায়তা কেন্দ্র এবং একটি নলেজ ক্যাম্পাস। ১৪.৫ লক্ষ বর্গফুটেরও বেশি জায়গা নিয়ে ক্যাম্পাসটি তৈরি হচ্ছে। প্রায় ১,২০০ কোটি টাকার বিনিয়োগে করা হয়েছে। এটি তৈরির পলে কর্ম সংস্থানের সুযোগ বাড়বে। প্রায় ৫ হাজারেরও বেশি পেশাদারের জন্য সরাসরি কর্মসংস্থান তৈরি হবে। এটি বাংলার কাছে একটি মাইলফলক।

 

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন থেকে গ্লোবাল সেন্টার অফ এক্সেলেন্স ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-এর উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যে এটিই প্রথম ‘এআই হাব’। তিনি সেই সময় বলেছিলেন, রাজারহাটে এআই সেন্টারটি তৈরি করেছে আইটিসি ইনফোটেক। বাংলার তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে  এটি উল্লেখযোগ্য পদক্ষেপ। বর্তমান প্রযুক্তির যুগে দ্রুতই প্রসার হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্টের (এআই)। আর কৃত্রিম বুদ্ধিমত্তাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে বিশেষ উদ্যোগী হচ্ছে রাজ্য সরকার। গত বছর শেষের দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘রাজ্যে গড়ে তোলা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার হাব। আইটিসি ITC AI-এর উপর একটি গ্লোবাল হাব তৈরি করতে চায়। ওদের ভবন প্রায় সম্পূর্ণ হয়ে এসেছে। আইটিসির আরও দু’টি প্রকল্প রেডি রয়েছে।

শনির বক্রী, পুজোর মাসে ৩ রাশির জীবন দিয়ে ঝড় বইবে, সাবধানে সিদ্ধান্ত নিন

কর্মক্ষেত্রে অযথা তর্ক এড়িয়ে চলুন, পুরনো সমস্যা আবারও জেগে উঠতে পারে, সাবধান হোন

ঘর সাজাতে বিপদ ডেকে আনছেন না তো? ক্ষতি এড়াতে আজই সরান এই ৫ গাছ

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

নাক-মুখ চেপে জঙ্গলে টেনে হিঁচড়ে প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার প্রতিবেশী যুবক

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay