গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে বুধবার বাবুঘাটে যাবেন মুখ্যমন্ত্রী

গঙ্গাসাগর মেলা হবে, তবে রয়েছে কিছু শর্ত। মঙ্গলবার সমস্ত দাবি মেনেই কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে শর্তসাপেক্ষে হবে গঙ্গাসাগর মেলা

Share:

নিজস্ব প্রতিনিধি: গঙ্গাসাগর মেলা হবে, তবে রয়েছে কিছু শর্ত। মঙ্গলবার সমস্ত দাবি মেনেই কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে শর্তসাপেক্ষে হবে গঙ্গাসাগর মেলা। বিশেষজ্ঞ কমিটিতে রদবদল ঘটিয়ে নতুন ব্যক্তিদের কাঁধে দেওয়া হয়েছে দায়িত্ব। একাধিক নিয়ম ও বিধিনিষেধ থাকলেও গঙ্গাসাগর মেলা হচ্ছেই। তাই সেই মেলা সংক্রান্ত যাবতীয় বিষয় খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বাবুঘাটে তীর্থযাত্রীদের বিশ্রাম শিবির ঘুরে দেখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগর মেলার প্রস্তুতি সেখান থেকে খতিয়ে দেখবেন তিনি।

গঙ্গাসাগর মেলার জন্যই বাবুঘাট ও আউট্রাম ঘাটে ভিড় জমাতে শুরু করেছেন সাধু-সন্ন্যাসী ও পুণ্যার্থীরা। কলকাতা পুরসভার তরফে ক্যাম্প করে আগত ভক্তদের আরটিপিসিআর টেস্ট করা হচ্ছে। যাতে অনেকেরই করোনা রিপোর্ট পজিটিভ ধরা পড়ছে। তাদের পাঠানো হচ্ছে আইসোলেশনে। বাবুঘাটে কীভাবে রয়েছেন সাধু-সন্ন্যাসীরা। সেই বিষয়ে খোঁজ নিতেই বুধবার ঢু মারবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোভিড বিধি মেনে চলার জন্য ভিন রাজ্য থেকে আসা পুণ্যার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন ভাষায় ঘোষনা চলছে মাইকে। সমুদ্র স্নানে ভিড় রুখতে একাধিক পদক্ষেপ নিয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন।

বুধবার স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষ্যে রাজ্য সরকারের বিশেষ অনুষ্ঠান রয়েছে। সেই অনুষ্ঠান সেরেই বাবুঘাট যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে, গঙ্গাসাগর মেলায় নজরদারির জন্য আগেকার কমিটি বাতিল করা হচ্ছে। পরিবর্তে দুই সদস্যের নতুন কমিটি গড়ে দেওয়া হচ্ছে। এই কমিটিতে থাকছেন অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় ও রাজ্য লিগাল এইডের সদস্য সচিব রাজু মুখোপাধ্যায়। একই সঙ্গে হাইকোর্ট জানিয়ে দিয়েছে, এই রায় যথাযথ ভাবে পালন করা হচ্ছে কী হচ্ছে না তা দেখতে হবে রাজ্যের মুখ্যসচিবকেই। রায় যথাযথ ভাবে না মানলে তার জন্য দায়ী থাকবেন মুখসচিব। এদিন হাইকোর্ট এটাও জানিয়ে দিয়েছে, গঙ্গাসাগর মেলায় প্রত্যেক পূণ্যার্থী ও তীর্থযাত্রীদের আরটিপিসিআর টেস্ট করাতেই হবে। এই টেস্ট না করিয়ে কেউ মেলায় পা রাখতে পারবেন না

দিশা সালিয়ানের মৃত্যু রহস্যের তদন্তে আরজি কর খ্যাত সিবিআই অফিসার সীমা পাহুজা

নগ্ন হয়ে বিক্রি করছেন ক্রীড়া সরঞ্জাম, সিডনি সুইনির বিজ্ঞাপনে ক্ষুব্ধ অলিম্পিক চ্যাম্পিয়ন

রোগীদের লুটছে বেসরকারি হাসপাতাল! ১১ টাকার পণ্যের বিল ৩২৫ টাকা

‘শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছি’, বাদশার সঙ্গে বিয়ে ভাঙা নিয়ে মুখ খুললেন ইশা রিখি

চকোলেট খাওয়ার পরই বিপত্তি! বেড়াতে গিয়ে রহস্যজনক মৃত্যু ২৩ বছরের তরুণীর

রেস্তরাঁর স্বাদ এবার বাড়িতেই, বানিয়ে ফেলুন নরম তুলতুলে চিংড়ির মোমো

ভারতীয় নৌজাহাজে পাক যুদ্ধজাহাজের ধাক্কা, ইসলামাবাদের রাষ্ট্রদূতকে তলব নয়া দিল্লির

ভোজনরসিকদের জন্য দারুণ চমক! বানিয়ে নিন পুঁটি মাছের কেবাং

ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ৭ অক্টোবর হাইকোর্টে‌ শুনানি

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?