কেন্দ্র দেয়নি তো কী হয়েছে, রাজ্যই দিল ১৩০০ কোটি টাকা

রাজ্যের দেওয়ার কথা ৬৪০ কোটি টাকা। কিন্তু মমতারকে প্যাঁচে ফেলতে কেন্দ্র ২৮০ কোটি দিয়েই হাত তুলে নিয়েছে। মমতা কিন্তু ১৩০০ কোটি টাকাই দিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার মানুষকে নিখরচায় ও সুলভ মূল্যে চিকিৎসা পরিষেবা(Health Treatment) দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) ২০১১ সাল থেকেই রাজ্যের সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলির উন্নয়নের দিকে নজর রেখে চলেছেন। সেই সূত্রেই রাজ্যে চালু হয়েছে স্বাস্থ্যসাথী প্রকল্প। প্রতিটি জেলায় তৈরি হয়েছে সুপার স্পেশালিটি হাসপাতাল। মমতার এই উদ্যোগ শুধু যে সাফল্যের নজীর গড়েছে তাই নয়, দেশের নানা মহলের নজরও কেড়ে নিয়েছে। প্রশংসিত হয়েছে মমতার পদক্ষেপগুলি। মমতার এই সাফল্যে ধাক্কা দিতেই প্যাঁচ কষে কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদির(Narendra Modi) সরকার জাতীয় স্বাস্থ্য মিশনের(National Health Mission) টাকা আটকে দিয়েছে। এই প্রকল্পে ৬০:৪০ অনুপাতে টাকা মেটানোর কথা কেন্দ্র ও রাজ্যের। সেই হিসাবে কেন্দ্রের দেওয়ার কথা ৯৬০ কোটি টাকা। রাজ্যের দেওয়ার কথা ৬৪০ কোটি টাকা। কিন্তু মমতার সরকারকে প্যাঁচে ফেলতে কেন্দ্র ২৮০ কোটি দিয়েই হাত তুলে নিয়েছে। মমতা কিন্তু বাংলার(Bengal) মানুষের স্বাস্থ্যে আঁচ পরতে দেননি। রাজ্যবাসী যাতে চিকিৎসা পরিষেবা পান তার জন্য রাজ্যের কোষাগার থেকে ১৩০০ কোটি টাকা প্রদান করেছেন জাতীয় স্বাস্থ্য মিশনের খাতে।

একুশের ভোটে ‘এব কে বার ২০০ পার’ শ্লোগান তুলে বাংলা দখলে নেমে পড়েছিল গেরুয়া ব্রিগেড। কিন্তু বাংলার মানুষের সমর্থনে তাঁদের হার মানতে হয়েছে বাংলার নিজের মেয়ের কাছে। তারপর থেকেই মোদি সরকার উঠেপড়ে লেগেছে বাংলার মানুষের পেটে লাথি মেরে তাঁদের উচিত শিক্ষা দিতে। সেই সূত্রেই তাঁরা ১০০ দিনের কাজের টাকা বন্ধ করেছে। আসছে না আবাস যোজনার টাকাও। জাতীয় স্বাস্থ্য মিশনের টাকাও আটকে দিয়েছে। লক্ষ্য ছিল বাংলার মানুষকে শবক শেখানোর পাশাপাশি মমতার ভাবমূর্তিতে ধাক্কা দেওয়া। কিন্তু মমতাও রাজ্যের কোষাগার থেকে ১৩০০ কোটি টাকা বার করে জাতীয় স্বাস্থ্য মিশনের কাজ টেনে নিয়ে যাচ্ছেন রাজ্যের বুকে। সেই কারণেই রাজ্য তাদের নির্ধারিত অর্থের দ্বিগুণেরও বেশি খরচ করেছে এই খাতে। বাংলার মানুষও নির্বিঘ্নে রাজ্যের হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রগুলি থেকে নির্বিঘ্নে চিকিৎসা পরিষেবা পেয়ে চলেছেন। মোদির পরিকল্পনা কার্যত মাঠেই মারা পড়েছে।

রাজ্যের ক্ষেত্রে মমতার চালু করা স্বাস্থ্য দফতরের অজস্র উন্নয়নমূলক কাজ শুধু যে বাংলার মানুষের উপকারসাধন করেছে তাই নয়, সারা দেশের নজর কেড়ে নিয়েছে। এর মধ্যে যেমন আছে স্বাস্থ্যসাথী প্রকল্প, একাধিক সুপার স্পেশালিটি হাসপাতাল, তেমনি আছে ন্যায্য মূল্যের ওষুধের দোকান, বিনামূল্যের ওষুধ। আছে অসুস্থ শিশুদের চিকিৎসায় নিকু ও পিকু তৈরির ঘটনাও। নজর কেড়েছে রাজ্যে একের পর মেডিকেল কলেজ তৈরির ঘটনাও। জাতীয় স্বাস্থ্য মিশনের টাকা আটকে মমতার এই সফল ভাবমূর্তিতে ধাক্কা দেওয়াই ছিল মোদি সরকারের লক্ষ্য। কিন্তু কেন্দ্রের টাকা না পাঠানোর জন্য বাংলায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজ আটকে যাক এটা মমতা চাননি। বরঞ্চ এই মিশনের গুরুত্ব অনুধাবন করে মমতা এই প্রকল্পের জন্য রাজ্যের কোষাগার থেকে কার্যত দ্বিগুণ টাকা বার করে দিয়েছেন, যাতে মানুষ কোনও ভাবেই চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত না হন। তিনি রাজ্যের কোষাগার থেকেই যতটা সম্ভব অর্থের জোগান দিয়ে গিয়েছেন। আর তার জেরেই মুখ পুড়ছে বিজেপির। মুখ পুড়ছে কেন্দ্রের। 

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির