মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন উপবাস, নিজের হাতে রান্না করলেন ভোগ

Share:

নিজস্ব প্রতিনিধি: কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে শুরু হল মায়ের পুজো। উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। তার পায়ের ব্যথা দরুন মায়ের মূর্তি সামনে একটি উঁচু জায়গা করা হয়েছে তার বসার জন্য। আজ মুখ্যমন্ত্রী সকাল থেকে উপবাস রয়েছেন। দুপুরে নিজের হাতে মায়ের ভোগ রান্না করেছেন। মাকে অলংকার এবং ফুল দিয়ে সজ্জিত করা হয়েছে। দেবী মাকে যেখানে পুজো করা হচ্ছে তার বাইরে বড় বড় পাখা স্বস্তিকা চিহ্ন ও চাঁদ মালা দিয়ে সুসজ্জিত করা হয়েছে। এবছর অমাবস্যা তিথি দুপুর থেকেই শুরু হয়েছে। তাই বিকেল থেকেই মুখ্যমন্ত্রীর(CM) বাড়িতে মায়ের পুজোর তোড়জোড় শুরু করে দিয়েছেন পুরোহিতরা।

প্রতিবছর অমাবস্যা তিথির জন্য পুজো কিছুটা দেরিতে শুরু হয় । কিন্তু এবার যেহেতু তিথি আগেই শুরু হয়েছে, তাই পুজোর তোড়জোড় বিকেল থেকেই শুরু হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রীর বাড়িতে আজ সর্বসাধারণের প্রবেশের সুযোগ রয়েছে। দুপুর থেকেই ভিভিআইপিরা মুখ্যমন্ত্রীর বাড়িতে আসতে শুরু করেছেন। মুখ্যমন্ত্রী নিজে কোন কোন মালা মাকে পড়ানো হবে তা পুরোহিতদের বলে দেন। শুধু তাই নয় বাড়িতে আসা অতিথিদের আপ্যায়নও করছেন তিনি। বিকেলেই মুখ্যমন্ত্রীর বাসভবনের পূজোয় উপস্থিত হন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়(Biman Bandopadhay)। গত কয়েক বছর ধরে মুখ্যমন্ত্রীর বাড়ির এই পুজোতে সহযোগিতা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Avisekh Bandopadhay)।

সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর বাড়িতে পুজোয় যজ্ঞ অনুষ্ঠিত হবে। তাতে উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়া থাকছেন রাজ্যের একাধিক মন্ত্রী বিধায়ক দলের নেতা-নেত্রীর পাশাপাশি টলিউডের কলাকুশলী রাও। মুখ্যমন্ত্রীর বাসভবনের এই পুজোতে আমন্ত্রিত রয়েছেন রাজ্যের আমলা ও আইপিএস অফিসাররা। কালীঘাটের তার বাড়িটি আলো দিয়ে সুসজ্জিত করা হয়েছে। নিরাপত্তার ঘেরা টোপ রয়েছে তবে জনসাধারণের বাড়িতে প্রবেশ করে শ্যামাময়ী মায়ের মূর্তি দর্শনের পূর্ণ সুযোগ থাকছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক কর্মব্যস্ততার মধ্যেও প্রতিবছরই নিষ্ঠার সঙ্গে শ্যামা মায়ের আরাধনায় ব্রতী হন।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়