Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘প্রতি ছ’মাস অন্তর কাউন্সিলরদের কাজের রিভিউ হবে,’ নির্দেশ মমতার

একুশের নির্বাচনে বিপুল জনাদেশ পেয়েও মানুষের জন্য কাজ করাকেই বেশি গুরুত্ব দিয়েছেন। ঢিলেমি নয়, কাজ করেই মানুষের পাশে থাকার বার্তা বারবার দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধি: একুশের নির্বাচনে বিপুল জনাদেশ পেয়েও মানুষের জন্য কাজ করাকেই বেশি গুরুত্ব দিয়েছেন। ঢিলেমি নয়, কাজ করেই মানুষের পাশে থাকার বার্তা বারবার দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই হিসেবেই নিজের বিধায়কদের বারবার ধমক কিংবা হুঁশিয়ারি দেন। এবার সেই একই কাজ করলেন কলকাতা পুরসভার নব নির্বাচিত কাউন্সিলরদের। যাদের মধ্যে ১৩ জনকে মেয়র পারিষদ করা হয়েছে। সবাইকে নেত্রীর স্পষ্ট বার্তা, ‘কাজ করতে হবে। ছ’মাস অন্তর রিভিউ করা হবে কাউন্সিলরদের কাজের।’

বৃহস্পতিবার মহারাষ্ট্র নিবাসেই দলের সমস্ত কাউন্সিলরদের বার্তা দিয়ে মমতা বলেছেন, ‘প্রতি ছ’মাসে কলকাতা পুরসভার কাজের হিসাব হবে। প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলরদের কাজের রিভিউ মিটিং হবে। কাজ না করলে কাউকেই রেয়াত করা হবে না। সরকার ও দল যথাযথ ব্যবস্থা নেবে। ভাল কাজ করলে দল দেখবে। এখানে কোনও ব্যক্তিগত লবি নেই। তৃণমূলে একটাই লবি দল। একটাই নেতা মা-মাটি-মানুষ। এখন তো ৫ বছর হাতে আছে তা ভাবলে হবে না। আমি ৬ মাস বাদে রিপোর্ট নেব। কে কাজ করল কে করল না, সরকার ব্যবস্থা নেবে। কথা কম কাজ বেশি। বিজেপি, সিপিএম করে এটা। বিবৃতি বেশি দেয়।’ তিনি আরও জানিয়েছেন, ‘আজ থেকেই এলাকা পরিষ্কার করা শুরু করবেন। শপথ নেননি এখনও। নিয়ে নেবেন। কিন্তু আজ থেকেই কাজ। হোর্ডিং খুলে রাস্তা পরিষ্কার করুন। রাস্তা দিয়ে যখন যাবেন তাকিয়ে যাবেন। কোথায় রাস্তা ভাঙা, আলো নেই। আমি কতগুলো রাস্তা দেখেছি। যে দায়িত্বে আসবে, পিচের উপর পিচ লাগিয়ে দেয়। মঝেরহাট ব্রিজে এটা করেছিল। আগে তো খুড়বে। এখন সব অনলাইনে হচ্ছে। মানুষকে পরিষেবা আগে দিতে হবে। তার জন্য যেন কাউকে হয়রানি না হতে হয়। গাদা গাদা টাকা নিয়ে চলে গেল কাজ হল না তা হবে না। জনগণের পয়সার হিসাব রাখতে হয়। হাতে টাকা কম।’

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

আজকের রাশিফল: কাছের বন্ধুদের থেকে ধোঁকা খাওয়ার সম্ভাবনা, বিদেশ ভ্রমণের সুযোগ

বাংলাতেও ভোট চুরি হয়েছে, মমতাকে ফোনে জানালেন রাহুল গান্ধী

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের