বইমেলাতে প্রকাশিত হবে মুখ্যমন্ত্রী’র লেখা ১০ টি বই

সোমবারই মুখ্যমন্ত্রী নিজের লেখা বইয়ের আত্মপ্রকাশ ঘটাবেন বলে জানা গিয়েছে। লক্ষ্য বইয়ের মাধ্যমে আরও জনসংযোগ বাড়ানো

Share:

নিজস্ব প্রতিনিধি: আর মাত্র কয়েকঘণ্টার মধ্যেই উদ্বোধন হবে ৪৫ তম আন্তজার্তিক কলকাতা বইমেলার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই চলতি বছরের যাত্রা শুরু হবে বইমেলার। আর এবারের বইমেলাতে থাকছে চমক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ১০ টি বই প্রকাশ পাবে বলে জানা গিয়েছে। সোমবারই মুখ্যমন্ত্রী নিজের লেখা বইয়ের আত্মপ্রকাশ ঘটাবেন বলে জানা গিয়েছে। লক্ষ্য বইয়ের মাধ্যমে আরও জনসংযোগ বাড়ানো। শুধুমাত্র ভোটের জন্য বা রাজনৈতিক মঞ্চ থেকে না বইয়ের মাধ্যমেই বাংলার জনতার দরবারে যেতেই এত সংখ্যক বই একসঙ্গে প্রকাশ ঘটাচ্ছেন, বলে জানা গিয়েছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী, মাথার উপর রয়েছে বিরাট চাপ। প্রশাসনিক কাজ, বিভিন্ন প্রকল্প, দলের কাজ, সবটাই নিজের হাতে সামলান। এর মাঝেই আঁকা কিংবা গানের মাধ্যমে নিজের শিল্পী সত্তা প্রকাশ ঘটান। নিজের জীবনে সায়াহ্নে যা যা উপলব্ধি করেছেন ও যা যা দেখছেন তা লিপিবদ্ধ করেই বইয়ের আকারে প্রকাশ ঘটনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও মুখ্যমন্ত্রীর কাছ থেকে একাধিক গল্প কিংবা কবিতার বই উপহার পেয়েছেন আমবাঙালি। এবারের বইমেলাতেও সেই পথে হাঁটবেন মমতা। সোমবার দুপুর সাড়ে তিনটের সময় সল্টলেকের সেন্ট্রাল পার্কে উদ্বোধন হবে কলকাতা বইমেলার। করোনার কারণেই চলতি বছরে নির্ধারিত দিনের থেকে পিছিয়ে নতুন দিন ধার্য করা হয়েছে। সল্টলেকের সেন্ট্রাল পার্কে আয়োজিত এবারের বইমেলা রয়েছে ভিন্ন স্বাদে ভরা। এবারের থিম কান্ট্রি বাংলাদেশ। বিদেশি প্রকাশকদের স্টলে হাজির থাকছে রাশিয়া। একইভাবে সাম্প্রতিক সময়ে বাংলা তথা দেশের বিবিধ ক্ষেত্রের বিশিষ্টদের আমরা হারিয়েছি। তাঁদের প্রতি সম্মান জ্ঞাপনে এবারের বইমেলায় তৈরি হয়েছে বিশেষ ‘শ্রদ্ধার্ঘ্য’ হল। পাশাপাশি সেন্ট্রাল পার্কের মাঠের পাশ দিয়ে তৈরি কংক্রিটের পথকে কেন্দ্র করে তৈরি হয়েছে একাধিক সরণি। সদ্য প্রয়াত শিল্পী কলাকুশলীদের নামে তৈরি হয়েছে এই সরণিগুলি। লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায়, বাপ্পি লাহিড়ী, সৌমিত্র চট্টোপাধ্যায়, শঙ্খ ঘোষ সহ বিখ্যাত ব্যক্তিত্বদের শ্রদ্ধাজ্ঞাপনের বিবিধ আয়োজন থাকছে এবারের বইমেলায়।

করোনা আবহে স্টলগুলির আয়তন কমিয়ে বাড়তি জায়গা বের করা হয়েছে। এবারের মেলায় প্রায় ৬০০টি স্টল থাকছে। একই সঙ্গে থাকছে আরও ২২০টি লিটল ম্যাগাজিনের স্টল। এবারের মেলায় থাকছে ৯টি গেট। প্রত্যেকটি গেট বিশিষ্ট ব্যক্তিত্বদের নামে করা হয়েছে। ১১ এবং ১২ মার্চ আয়োজিত হবে কলকাতা লিটারারি মিট।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে