জেলার কাজের খতিয়ান নিয়ে নেতাজি ইন্ডোরে ‘মেগা’ প্রশাসনিক বৈঠক মমতার

জেলায় জেলায় কেমন কাজ চলছে? উন্নয়নের যজ্ঞে খামতি কোথায়? কীভাবে সমস্যার সমাধান করা যাবে

Share:

নিজস্ব প্রতিনিধি: জেলায় জেলায় কেমন কাজ চলছে? উন্নয়নের যজ্ঞে খামতি কোথায়? কীভাবে সমস্যার সমাধান করা যাবে। কী কী কাজ হয়েছে আর কী কী বাকি রয়েছে? সমস্ত বিষয়ের খোঁজ চালাতে ‘মেগা’ প্রশাসনিক বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনার সংক্রমণের কথা মাথাতে রেখেই জেলায় গিয়ে প্রশাসনিক বৈঠক করতে পারছেন না মুখ্যমন্ত্রী। তাই সমস্ত জেলাকেই একছাতার তলায় নিয়ে এসে প্রশাসনিক বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, আগামী ৩রা ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর দু’টোয় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠক করার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সূত্রের খবর, ভার্চুয়াল নয়, এবার সশরীরে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বসবেন মুখ্যমন্ত্রী।

নবান্নের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, প্রত্যেক জেলার জেলাশাসক ও পুলিশ সুপারকে। ওইদিন নেতাজি ইন্ডোরে সশরীরে হাজির থাকতে বলা হয়েছে সবাইকে। উপস্থিত থাকতে বলা হয়েছে, প্রতি দফতরের সচিব ও মন্ত্রীদের। জেলা ধরে ও প্রতি দফতর ধরে ধরে কাজের খতিয়ান নেবেন মুখ্যমন্ত্রী। প্রতি জেলার রিভিউ বৈঠক করবেন সেদিনই। কী কী কাজ হচ্ছে বা হবে ও অর্থের বরাদ্দ নিয়েও আলোচনা ও নতুন কিছু নির্দেশ দেবেন মুখ্যমন্ত্রী। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে ‘দুয়ারে সরকার’ ও ১ তারিখ থেকে চালু হবে ‘পাড়ায় পাড়ায় সমাধান’। সেই বিষয়ে প্রশাসনকে দক্ষ হাতে সামলাতে নির্দেশ দেবেন মমতা।

শার্দূলের আগুনে বোলিং, মুম্বইকে ২০১ রানের লক্ষ্য দিল পঞ্জাব

আবগারি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি স্বর্ণকান্তা শর্মা

রবিবার শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

লোকসভায় তৃণমূলের মুখ্যসচেতক পদ হারালেন কাকলি, দায়িত্ব পেলেন কল্যাণ

বিয়ের চার বছরের মাথায় ভাঙল ঘর, সুরজের সঙ্গে ডিভোর্সের ঘোষণা মৌনির

১.৩২ লাখের পোশাকে কানের মঞ্চে তারা সুতারিয়া, ফ্যাশনে ঝড় তুললেন নায়িকা

অযোধ্যায় জমি কিনলেন বড় পর্দার ‘রাম’ রণবীর, কত দাম পড়ল?

ভিডিও কলে বলেছিলেন ‘শেষবারের মতো তাকাও’, তারপর যা ঘটল তা কল্পনারও বাইরে

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

ডায়ালিসিস ও ইনসুলিন থেকে মিলতে পারে মুক্তি, নতুন দিশা দেখাল দিল্লির AIIMS

টানা ৭-৮ ঘন্টা পড়াশোনা, কোন মন্ত্রে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় পুরুলিয়ার সৌমিক?

ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে নির্ধারিত শব্দ বিধি মানতে হবে, নির্দেশ মুখ্যমন্ত্রীর