Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শ্রীভূমির ‘উৎসারিত সূচনা’ থেকেই দমকল কেন্দ্রের উদ্বোধন মুখ্যমন্ত্রীর

যেহেতু এখন পিতৃপক্ষ চলছে তাই এদিন শ্রীভূমির পুজোর উদ্বোধন করেননি মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানের তাই নাম দেওয়া হয়েছিল ‘উৎসারিত সূচনা’।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাত পোহালেই মহালয়া। সেই মহালয়া থেকেই শুরু হবে দেবীপক্ষ। এখন চলছে পিতৃপক্ষ। তাই এদিন উদ্বোধন নয়। পরিবর্তে ‘উৎসারিত সূচনা’। যদিও এদিন বিকাল থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) হাত ধরেই কলকাতার(Kolkata) বুকে উৎসব(Durga Puja Festival) শুরু হয়ে গেল। এদিন বিকালে মুখ্যমন্ত্রী গিয়েছিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর(Sujit Bose) পুজো হিসাবে বিখ্যাত শ্রীভূমির(Sreebhumi Durga Puja) পুজো প্রাঙ্গণে। যেহেতু এখন পিতৃপক্ষ চলছে তাই এদিন শ্রীভূমির পুজোর উদ্বোধন করেননি মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানের তাই নাম দেওয়া হয়েছিল ‘উৎসারিত সূচনা’। সেই নামটাও তিনিই ঠিক করে দিয়েছিলেন। সেই অনুষ্ঠান থেকেই তিনি রাজ্যের ২টি জেলায় দুটি নতুন দমকল কেন্দ্রের উদ্বোধনের পাশাপাশি সংকীর্ণ এলাকায় আগুন নেভাতে উপযোগী এমন ৫০টি মোটরবাইকের উদ্বোধন করেন। একইসঙ্গে সংকীর্ণ এলাকায় যাতে কোনও ঝামেলা হলে দ্রুত মহিলা পুলিশের দল পৌঁছাতে পারে তার জন্য এদিন ব্যাটারিচালিত সাইকেলের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন, পুজোর মুখে রাজ্য ও কলকাতা পুলিশের একাধিক IPS’র বদলি

এদিনের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘ধর্ম, শাস্ত্র – এসব আমিও কিছুটা জানি। কারণ আমার বাবাকে সবাই পণ্ডিত মানুষ বলতো। রোজ চণ্ডীপাঠ করতেন। পিতৃপক্ষে দেবীর উদ্বোধবন হয় না। এখন পিতৃপক্ষ চলছে। কাল মহালয়া। কাল থেকে দেবীপক্ষ। তাই আমি কাল থেকেই উদ্বোধন করবো। আজ করছি না। আজ করলে তো আবার তো সবাই ন্যারেটিভ শুরু করবেন, মহালয়ার আগে পিতৃপক্ষের উদ্বোধন করে দিলেন মুখ্যমন্ত্রী। এত বোকা মমতা বন্দ্যোপাধ্যায় নয়। আগামীকাল থেকে মাতৃপক্ষ শুরু হবে, তারপরে আমি উদ্বোধনের কাজটা করি। কিন্তু দুটো ফায়ার ব্রিগেডের উদ্বোধন ছিল। এটা জরুরি কাজ। তাই আগেই করলাম।’ এর পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান, ‘শ্রীভূমির পুজো মানেই উপছে পড়া ভিড়। আগেরবার আপনারা খুব সুন্দর ভাবে ব্যবস্থা করেছিলেন। এবারেও অনুরোধ করবো সেই ব্যবস্থাই রাখতে। মনে রাখবেন ট্রাফিক যাতে ঠিক থাকে দেখতে হবে, এটা এয়ারপোর্ট যাওয়ার রাস্তা।’

আরও পড়ুন, আর জি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে ‘আজাদি’ স্লোগান, রিপোর্ট গেল শাহের কাছে

রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়েও এদিন গভীর উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘বন্যার জল, খাবার জল মিশে গেলে মারাত্মক অবস্থা হবে। মানুষের মুখে হাসি না থাকলে দেবীর মুখেও হাসি থাকে না। ফলে উৎসবের মধ্যেও দুর্গত মানুষের পাশে থাকতে হবে। এটা ম্যান মেড বন্যা। পুজোর মুখে পরিকল্পিতভাবে বাংলাকে ভাসানো হল। আগামীকাল মহালয়ায় বান আসবে গঙ্গায়। তাই যারা তর্পণে যাবেন তাঁরা একটু সতর্ক থাকবেন। গঙ্গা তীরবর্তী এলাকার মানুষও সতর্ক থাকুন। আমার বাড়িতে তো শেষ বানেও জল ঢুকে গিয়েছিল। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।’

মমতা ইস্তফা না দিলে কি পদক্ষেপ নেবেন রাজ্যপাল? শুরু জোরদার চর্চা

ঋষভ পন্থকে অধিনায়কের পদ থেকে সরানোর দাবি রোহান গাভাস্কার-মনোজ তিওয়ারির

‘আমরা হারিনি, পদত্যাগের প্রশ্নই ওঠে না,’ কালীঘাটে সাংবাদিক বৈঠকে বিস্ফোরক দাবি মমতার

‘পরিবর্তন আসুক শান্তিতে, হিংসার পথে নয়’, নতুন সরকারকে নিয়ে পোস্ট কাঞ্চনের

স্বল্প বাজেটে পাহাড় সফর, ভ্রমণপিপাসুদের নতুন ঠিকানা  কোডাইকানাল

‘মানুষের ভোটে নয়, বিজেপি-কমিশনের আঁতাতে হেরেছি’, পরাজয় নিয়ে বার্তা মমতার

মহাকরণে সংস্কার চলছে ,নবান্ন থেকেই পরবর্তী বাংলার মুখ্যমন্ত্রী কাজ চালাবেন

এবার OTT-র দুনিয়ায় গুলশান গ্রোভার! মটকা কিং-এ নতুন লুকে ‘ব্যাড ম্যান’

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

কলকাতার পুলিশকর্তা শান্তনু সিংহর বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিস জারি ইডির

ডিএমকে-র পরাজয়ের পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন এম কে স্ট্যালিন

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত ভাঙড়, বাড়ি ভাঙচুর-হামলার অভিযোগ