কলকাতার বাজে কদমতলা ঘাটের দেব দীপাবলিতে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী

আগামী ২৫ এবং ২৬ নভেম্বর বাজে কদমতলা ঘাটে পালিত হবে দেব দীপাবলি। ওই উৎসবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেব দীপাবলি(Deb Dipabali) উৎসব উপলক্ষে কার্তিক পূর্ণিমা বা রাস পূর্ণিমায়(Ras Purnima) বাড়তি আকর্ষণীয় হয়ে ওঠে বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির চত্বর-সহ দশাশ্বমেধ ঘাট। কয়েক লক্ষ প্রদীপ জ্বালিয়ে পালিত হয় সেই উৎসব। যা দেখতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ বারাণসীতে আসেন। এবার সেই বারাণসীর দশাশ্বমেধ ঘাটের মতো কলকাতাতেও(Kolkata) আয়োজিত হতে চলেছে দেব দীপাবলি উৎসব। কলকাতা পুরনিগম(KMC) সূত্রের খবর, আগামী ২৫ এবং ২৬ নভেম্বর বাজে কদমতলা ঘাটে(Baje Kadamtala Ghat) সরকারি উদ্যোগে পালিত হবে দেব দীপাবলি। ওই উৎসবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও(Mamata Banerjee) আমন্ত্রণ জানানো হবে। কলকাতা পুরনিগমের তরফে নবান্নে সেই আমন্ত্রণপত্র পাঠানো হবে। মুখ্যমন্ত্রী যাতে তাঁর সুবিধামতো যাতে ওই দেব দীপাবলি উৎসবে যোগদান করতে পারেন, সেই চেষ্টাও শুরু হয়েছে। পাশাপাশি শুরু হয়েছে আয়োজনও। প্রায় ১০ হাজার প্রদীপ দিয়ে সাজানো হবে গঙ্গার ঘাট।  

বারাণসীর আদলেই কলকাতা পুরনিগমের উদ্যোগে এই দেব দীপাবলির আয়োজন করা হচ্ছে। কার্যত নতুন এই উদ্যোগের মাধ্যমে কলকাতায় আরও একটি বাৎসরিক নতুন উৎসবের শুরু হতে চলেছে। এমনিতে কলকাতায় কখনওই গঙ্গার ঘাটে দেব দীপাবলির চল নেই। মূলত উত্তর ভারতে এই উৎসবের রমরমা। কিন্তু কলকাতাতে এই ধরনের আয়োজন প্রথমবার হচ্ছে। হিন্দু ধর্মাবলম্বীদের মতে, এই পূর্ণিমার দিন বিষ্ণু নিজের নিদ্রা ভঙ্গ করেন। তাই দেবলোকে সে দিন দেব দীপাবলি উৎসব পালিত হয়। আবার পাশাপাশিই কথিত, এই তিথিতে মহাদেব অর্ধনারীশ্বর রূপে বধ করেছিলেন ত্রিপুরাসুরকে। তাই এই পূর্ণিমা তিথি হিন্দু ধর্মাবলম্বীদের কাছেও পবিত্র। যে কারণে গোটা উত্তর ভারত জুড়ে দেব দীপাবলি উৎসব পালিত হয়। ঘটনাচক্রে, পশ্চিমবঙ্গের কয়েকটি এলাকায় আবার এই দিনটিকে রাস উৎসব হিসেবে পালন করা হয়। নবদ্বীপ, শান্তিপুর, দাঁইহাটের মতো জায়গায় আড়ম্বরের সঙ্গে পালিত হয় সেই উৎসব। কিন্তু দেব দীপাবলির আয়োজন কলকাতায় এই প্রথম।

একই সঙ্গে এবার রাস পূর্ণিমা পড়েছে অগঘ্রায়ণ মাসে। সেই হিসাবে এবার দেব দীপাবলীর আয়োজনও হচ্ছে অগঘ্রায়ণ মাসেই। প্রসঙ্গত, যে বাজে কদমতলা ঘাটে এই উৎসবের আয়োজন করা হবে, সেখানে এমনিতে প্রতিদিন গঙ্গা আরতি হয়। চলতি বছরেই মুখ্যমন্ত্রী ওই গঙ্গা আরতির সূচনা করেছেন। কলকাতা পুরনিগমের তরফে এই গঙ্গা আরতি আয়োজনের দায়িত্ব পেয়েছে ‘দেবোত্তর জয়চণ্ডী ঠাকুরানি ট্রাস্ট’কে। দেব দীপাবলি উৎসবেরও আয়োজনের দায়িত্বে রয়েছেন তারাই। ইতিমধ্যেই তারা প্রস্তুতিও শুরু করে দিয়েছে। তাদের যাবতীয় সহায়তা করছে কলকাতা পুরনিগম।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে