চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভোট চাইতে শেক্সপিয়র সরণির বহুতলের বাসিন্দাদের দুয়ারে হাজির মমতা

নিজস্ব প্রতিনিধি: ‘আপনাদের সঙ্গে আমার প্রতেকটি উৎসবে দেখা হয়। আমি কিছু বিল্ডিংয়ে যাব। ভবানীপুরের প্রার্থী হিসাবে আপনাদের সঙ্গে দেখা করতে এসেছি। আপনারা এখনে ব্যবসা করেন আপনাদের দোকানপাট রয়েছে। আমি আপনাদের লর্ড সিনহা রোড থেকে বিএড করেছি। এই অঞ্চল আমার পরিচিত রয়েছে।’ সোমবার (২০ এপ্রিল) দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অধীনে একাধিক জায়গায় ছোট ছোট বৈঠকে এলাকার মানুষের সঙ্গে পরিচিত হন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন,আমি বড় দিনের এবং দীপাবলির দিনও আসি। দিল্লির ভোটে আপনারা তাদের ভোট দিয়েছেন। কিন্তু নির্বাচনের সময় অত্যাচার করছে। আমি আপনাদের আশ্বস্ত করছি যে দিল্লির সরকার গেলে। আপনাদের নিরাপত্তার জন্য আমি দায়িত্ব নেব। বাংলার পর আমরা দিল্লির দিকে যাব।

যারা পাকিস্তানকে মারতে পারেন না, তারা নির্বাচনের সময় ধর্মের মধ্যে বিভেদ ঘটান। আপনারা হিন্দু ধর্মের নাম করে মানুষের মধ্যে বিভেদ তৈরি করছেন। আপনারা দুবাই যখন যান বা সৌদি আরব যান তখন তো তাদের সঙ্গে ছবি তুলছেন। মমতার অভিযোগ ,আজকে দেশের সব কিছু বিক্রি করে দিয়েছে। এখন গ্যাসের সংকট তৈরি হয়েছে। ব্ল্যাক মানি(Black Money) এত নিয়ে এসেছে যে ১০০’র বেশি হেলিকপ্টার করে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীকে বাংলায় নিয়ে আসছে। কেন্দ্রীয় এজেন্সিকে অপব্যবহার করছে। মহিলা বিলের নাম করে অপপ্রচার করছেন। মহিলা বিল২০২৩ সালে সেপ্টেম্বর মাসে পাস হয়ে গেছে। তিন বছর হয়ে গেছে তখন মহিলা বিল মনে পড়েনি। আসলে লিমিটেশন বিল মহিলা বিলের নাম করে নিয়ে আসছে। আমাদের লোকসভায় ৩৩ শতাংশ বেশি মহিলা রয়েছে।

আপনাদের যত হুমকি দিক তাতে ভয় পাবেন না । আমার ইভিএমতে নাম নম্বর- ২এ রয়েছে। তিনি নিজেই বলেন,আমি সব জায়গায় ৫ নম্বর বলে এসেছি। ভোটার স্লিপ দেখে বল। তার ইভিএম প্রতীকের নম্বর নিয়ে সাময়িক বিভ্রান্তি তৈরি হয়। তারপরে মুখ্যমন্ত্রী কথা বলে জানান যে তার ২ নম্বরে নাম ইভিএমে রয়েছে। আমি কিছু বিল্ডিংয়ে বাসিন্দা দের সঙ্গে দেখা করব বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন,এটা ভালো ২ মানে ভিক্টরি।8টি বিল্ডিংয়ের বাসিন্দা দের সঙ্গে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরের ভোটার তারা।শেক্সপিয়ার সরণি গঙ্গা যমুনা এপার্টমেন্টে বাসিন্দা দের সঙ্গে দেখা করতে যান মমতা বন্দ্যোপাধ্যায়।28/1 শেক্সপিয়ার সরণিতে বাসিন্দাদের সঙ্গে দেখা করে ভোট প্রার্থনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

‘ডাল মে কুছ কালা..’, কলকাতায় গোপন বৈঠক আধা সেনার শীর্ষ কর্তাদের

বুলডোজার নীতিতে বিশ্বাসী নই, যোগী আদিত্যনাথের উল্টো সুর শমীকের গলায়

‘বাঙালি’ ওসিদে’র চাকরি খেয়ে নেওয়ার হুমকি ‘অবাঙালি’ মনোজ আগরওয়ালের

সিভিক ভলান্টিয়ার–ভিলেজ পুলিশ–গ্রিন পুলিশদের নিয়ে নয়া নির্দেশ নির্বাচন কমিশনের

২৮ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতে ব্যবসায়ী জয় কামদারকে রাখার নির্দেশ আদালতের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ