বৃহস্পতিবার নবান্নে মমতা-ওমর আবদুল্লার সাক্ষাতের সম্ভাবনা

Share:

নিজস্ব প্রতিনিধি : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে কলকাতায় আসছেন। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। জানা গিয়েছে আগামী ১০ জুলাই অর্থাৎ আগামী বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী সঙ্গে দেখা করতে আসেন তিনি। ওইদিন বিকেল চারটে থেকে পাঁচটার মধ্যে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, তেমন কোনো কর্মসূচি না থাকলে নবান্নেই দেখা হতে পারে দুজনের।
পহেলগাঁও হামলার পরে ২ মুখ্যমন্ত্রীর এই সাক্ষাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এদিনের বৈঠকে পহেলগাঁও হামলার বিষয়ে কথা হতে পারে বলে জানা যাচ্ছে। পাশাপাশি আরো একাধিক বিষয় নিয়ে দুই মুখ্যমন্ত্রী আলোচনা করবেন বলে সূত্রে খবর। পহেলগাঁও হামলার পরে জম্মু-কাশ্মীরে তৃণমূলের ৫ সদস্যের একটি দল গিয়েছিলেন। সেখানে গিয়ে সীমান্তের মানুষের সঙ্গে কথাো বলেছেন। ওমর আবদ্দুলার বাসভবনে গিয়ে কথাও বলেছেন তাঁরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্তের প্রশংসা করেছিলেন ওমর আবদুল্লা। তিনি বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্য়ায় তাঁদের কথা ভেবেছেন। তাই তিনি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে ধন্য়বাদ জানিয়েছেন। এবার কলকাতায় আসছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী। রাজ্যে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে তাঁর।

সূত্রের খবর, বৃহস্পতিবার কখন কোথায় দুই মুখ্য়মন্ত্রী সাক্ষাৎ হবে তা নিয়ে নবান্নের পক্ষ থেকে স্পষ্ট করে কিছু বলা না হলেও মনে করা হচ্ছে নবান্নেই দুজনের সাক্ষাৎ হতে পারে। তেমন কোনও কর্মসূচি ওই দিন না থাকলে ২ মুখ্যমন্ত্রী নবান্নে আলোচনায় বসবেন। পহেলগাঁও ঘটনার সময় ওমর আবদুল্লা জানিয়েছিলেন ভবিষ্য়তে দুই রাজ্য সহযোগিতার সম্পর্ক নিয়ে এগিয়ে যাবে।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি