ইস্কনের রথযাত্রার উদ্বোধনে শান্তির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

কলকাতার বুকে ইস্কনের রথযাত্রার উদ্বোধন করে বিশ্বশান্তি, দেশের শান্তি, রাজ্যের শান্তি ও মানুষের শান্তি কামনা করলেন মুখ্যমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতি বছর কলকাতার(Kolkata) বুকে রথযাত্রার(Ratha Jatra) আয়োজন করে আসছে ইস্কন(ISKCON)। এবারেও তার ব্যতিক্রম হল না। মঙ্গলবার বেলা ১টা নাগাদ এই রথযাত্রার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গেই উপস্থিত ছিলেন সাংসদ মিমি চক্রবর্তী, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেকে। প্রথা মেনে মুখ্যমন্ত্রী রথে চড়ে প্রভু জগন্নাথের মঙ্গলারতি করার পাশাপাশি তাঁকে ফুল অর্পণ করেন। তারপরেই রথ থেকেই বার্তা দেন তিনি রাজ্যবাসীকে। পরে প্রথা মেনে রথের পুজো শেষ করে তিনি সকলের সঙ্গে রথের দড়িতে টান দেন।

আরও পড়ুন মাহেশে ৬২৭ বছরের রথে চড়ে মাসির বাড়ি যাবেন জগন্নাথ

এদিন মুখ্যমন্ত্রী এই অনুষ্ঠান থেকে জানান, ‘দেবতা তো মানুষের মধ্যে থেকেই তৈরি হয়। মানুষের অন্তর আত্মাই দেবতার অন্তর আত্মা। দেবতা তো আর মাটির পুতুল নয়, দেবতা তো একটা কাঠের পুতুল নয়, দেবদেবীর মধ্য দিয়েই আমরা আমাদের মনোবাসনা, আমাদের মনের স্বপ্ন, আমাদের মনের ব্যাথা, আমাদের মনের কথা, আমাদের মনের সুখদুঃখ সব কিছু দেবতার চরণে অর্পণ করি। তার কারণ, এটা আমাদের বিশ্বাস। বিশ্বাসে মিলায়ে বস্তু, তর্কে বহুদূর। পুরীর দৈতাপতি ফোন করেছিলেন। বললেন, রথে উঠছি। আমাদের নামে পুজো দেবেন। আমি বললাম, জগন্নাথ যদি পারমিশান দেন তাহলে আগামী বছর দীঘায় আমরা যে জগন্নাথ মন্দির গড়ছি সেখানেই বড় করে রথযাত্রার আয়োজন করবো। অন্তত চেষ্টা করবো। মাহেশের উন্নয়ন আমরা করে দিয়েছি। ইস্কনকেও মায়াপুরেও আমরা ৭০০ একর জমি দিয়েছি। আমি সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। কিছুদিন আগেই এক রেল দুর্ঘটনা ঘটে গিয়েছে। অনেক মানুষ মারা গিয়েছেন। রথযাত্রা তো মুক্তির দিন, আমি তাঁদের আত্মার শান্তি কামনা করি। সাথে সাথে বিশ্বের শান্তি, দেশের শান্তি, রাজ্যের শান্তি, মানুষের শান্তি কামনা করি।’

মুখ্যমন্ত্রীকে টার্গেট! যন্তর মন্তরে নাশকতার ছকে STF-এর হাতে বিস্ফোরক তথ্য

রবিবার মেট্রোর সময়সূচিতে বড় পরিবর্তন, কোন কোন লাইনে মিলবে বিশেষ পরিষেবা?জানুন

নিমন্ত্রণ রক্ষা না করায় ৫০০ টাকার জরিমানা! হুগলিতে ভাইরাল পোস্টার ঘিরে হইচই

মাথার দাম ৫০ লাখ ডলার, জঙ্গিনেতা মেজর জিয়ার শাস্তি প্রত্যাহার করছে তারেক রহমান সরকার?

কমনওয়েলথে ৫৪ কেজি বিভাগে সোনা জিতলেন বক্সার প্রীতি পাওয়ার

‘তোলাবাজিতে সংক্রমিত বিজেপির একাংশও’, প্রকাশ্যে স্বীকারোক্তি শমীকের

ময়দান মার্কেট খালি করতে ৫০০ ব্যবসায়ীকে নোটিস, দ্রুত দোকান সরানোর নির্দেশ

নিরাপত্তায় জোর, চন্দননগর পুলিশের হাতে এল অত্যাধুনিক চেতক ও ব্রাভো পেট্রোলিং যান

নিজের হাতে রান্নার পর ইসকনে পড়ুয়াদের সঙ্গে বসে মিড ডে মিল খেলেন শুভেন্দু

‘স্কুল ছুট রুখতে মিড ডে মিল নিয়ে বড় পদক্ষেপ’, ইসকন থেকে জানালেন মুখ্যমন্ত্রী

জনগণনা ২০২৬-এর সূচনা করলেন শুভেন্দু , প্রথম দিনেই সেল্ফ এনুমারেশন করলেন মুখ্যমন্ত্রী

বিশ্বকাপের আগে অধিনায়কত্ব ছাড়লেন এই ক্রিকেটার, কার হাতে তুলে দিলেন দায়িত্ব?

বঙ্গে শুরু জনগণনা, কীভাবে করবেন সেলফ এনুমারেশনের ফর্মপূরণ? এই ভুল থেকে সাবধান

কার রেশন কার্ড থাকবে, কার বাতিল হবে? জানুন সরকারের নতুন নিয়ম