‘সুরজি‍ৎ সেনগুপ্তের মৃত্যুতে অপূরণীয় ক্ষতি’, শোকবার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

শুধু শোকবার্তাই পাঠাননি মুখ্যমন্ত্রী, বাংলার অন্যতম সেরা ফুটবলারের শেষকৃত্য যাতে সুষ্ঠভাবে সম্পন্ন হয় তার জন্য ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাসকে নির্দেশও দিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২৬ দিনের লড়াই থেমে গিয়েছে বৃহস্পতিবার দুপুরে। চিকি‍ৎসকদের যাবতীয় চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন সত্তর দশকে কলকাতা ময়দান কাঁপানো ফুটবলার সুরজি‍ৎ সেনগুপ্ত। মাত্র সত্তরেই থেমে গেল জীবনের দৌড়। আর ময়দানের ‘ভদ্র’ মানুষ হিসেবে পরিচিত ফুটবলারের অকাল প্রয়াণের খবর পেয়ে কার্যত শোকে মূহ্যমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এক শোকবার্তায় তিনি বলেছেন, ‘ফুটবলার সুরজিৎ  সেনগুপ্তের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭০ বছর। দেশের অন্যতম সেরা উইঙ্গার সুরজিৎ সেনগুপ্ত  দুই প্রধান ক্লাব ইস্টবেঙ্গল ও মোহনবাগানে খেলেছেন।  ১৯৭৮-৭৯ সালে তিনি ইস্টবেঙ্গলের অধিনায়কের দায়িত্ব পালন করেন। তিনি ১৯৭৪ ও ১৯৭৮ সালে এশিয়ান গেমসে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন। তাঁর  জনপ্রিয়তা ছিল অতুলনীয়। পশ্চিমবঙ্গ সরকার ২০১৩ সালে তাঁকে ‘বাংলার গৌরব’  সম্মানে ভূষিত করে। তাঁর প্রয়াণে ক্রীড়া জগতের অপূরণীয় ক্ষতি হল। ব্যক্তিগত ভাবে আমি তাঁকে সুভদ্র মানুষ হিসেবে জানতাম। আমি সুরজিৎ সেনগুপ্তের পরিবার-পরিজন ও  অনুরাগীদের  আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’

শুধু শোকবার্তাই পাঠাননি মুখ্যমন্ত্রী, বাংলার অন্যতম সেরা ফুটবলারের শেষকৃত্য যাতে সুষ্ঠভাবে সম্পন্ন হয় তার জন্য ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাসকে নির্দেশও দিয়েছেন। এদিন ভোটপ্রচারে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে ছিলেন রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী। মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে যাবতীয় কর্মসূচি বাতিল করে হাসপাতালে পৌঁছেছেন।

প্রয়াত সুরজি‍ৎ সেনগুপ্তের পারিবারিক সূত্রে জানা গিয়েছে, ‘সাধারণ মানুষ থেকে ময়দানের ক্রীড়া ব্যক্তিত্বরা যাতে শেষ শ্রদ্ধা জানাতে পারেন তার জন্য গলফ গ্রিনের উদয় ভবনে সন্ধ্যা সাতটা থেকে আটটা পর্যন্ত প্রয়াত ফুটবলারের দেহ শায়িত থাকবে।’

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে