‘মহাকুম্ভ তো এখন মৃত্যুকুম্ভ হয়ে গিয়েছে’, যোগী প্রশাসনকে খোঁচা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরপ্রদেশের প্রয়াগরাজে চলছে মহাকুম্ভ মেলা। আর ওই মেলায় পদপিষ্ট হয়ে বহু মানুষের মৃত্যু এবং লাগাতার অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে যোগী আদিত্যনাথের প্রশাসনকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিধানসভায় বাজেট বিতর্কে অংশ নিতে গিয়ে মহাকুম্ভে পদপিষ্টের ঘটনা উত্থাপন করে মুখ্যমন্ত্রী বলেন, ‘মহাকুম্ভ মৃত্যুকুম্ভে পরিণত হয়েছে। মৃত্যুকূপের মতো। আমি মহাকুম্ভকে সম্মান করি। শ্রদ্ধা জানাই পবিত্র গঙ্গা মাকে। কিন্তু প্ল্যানিং না করে এত হাইপ তুললেন? পদপিষ্টের ঘটনায় মৃতের প্রকৃত সংখ্যা আড়াল করা হয়েছে। কয়েক হাজার দেহ নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। একের পর এক জায়গায় আগুন লেগেছে। বহু ক্ষয়ক্ষতি হয়েছে। এত বার আগুন লাগল কেন? ওই ঘটনায় কতগুলো কমিশন গিয়েছে? শুধু ভিভিআইপিদের যাওয়া নিয়ে প্রচারের ঢক্কানিনাদ বাজানো হয়েছে।’

এদিন আমেরিকা থেকে ভারতীয়দের অবৈধ অভিবাসী আখ্যা দিয়ে অমানবিকভাবে ফেরানোর প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও বেঁধেন মমতা। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, “আপনি কেন একবারও প্রতিবাদ করলেন না? কেন বললেন না, আমরা বিমান পাঠাচ্ছি, তাতে ফেরত আনা হবে? বাংলা কখনও প্রশ্নবিদ্ধ হয় না, কারণ আমরা আমাদের দায়িত্ব পালন করি। আমি তো প্রশ্ন করতেই পারি— যারা এল, তাদের কেন শিকল পরিয়ে আনা হল? এটাও কি কোনও প্রোটোকল? আমরা এসব কথা বলিনি, কিন্তু আপনারা আমাকে বাধ্য করছেন। এই দেশ সবার। অথচ আমাকে জঙ্গিদের সঙ্গে যোগাযোগের অভিযোগে অভিযুক্ত করা হচ্ছে! এর চেয়ে মৃত্যু মেনে নেওয়া ভাল।’

যোগেশচন্দ্র চৌধুরী কলেজে সরস্বতী পুজো করা নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ বিজেপি শিবিরের নেতাদের অভিযোগের মোক্ষম জবাবও দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘বলা হচ্ছে, বাংলায় নাকি সরস্বতী পুজো করতে দেওয়া হয় না। এর চেয়ে বড় মিথ্যা আর কিছু হতে পারে না। সব বাড়ি-স্কুল-ক্লাব-পাড়ায় পুজো হয়েছে। বাংলায় ৩-৪ কোটি সরস্বতী পুজো হয়েছে। একটি জায়গার ঘটনাকে নিয়ে আপনারা বাংলাকে কলঙ্কিত করলেন?

 

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে