আরজি কর ইস্যু নিয়ে ফের সরব মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যসাথীর অপব্যবহারকারীদের শাস্তির হুঁশিয়ারি মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও আরজি কর কাণ্ড(RG Kar Incident) নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এদিন বিধানসভার প্রশ্নোত্তর পর্বের জবাবে তিনি বলেন, আরজি করের ঘটনার সময় অনেকেই স্বাস্থ্যসাথী কার্ডের অপব্যবহার করেছেন। সেই প্রমাণও রয়েছে। জনগণের অর্থ যাঁরা নয়ছয় করেছেন, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, ‘সহজসরল মনে বিশ্বাস করি, কিন্তু অন্তত এক শতাংশ মানুষ অপব্যবহার করেই। স্বাস্থ্যসাথী কার্ডের টাকা কিন্তু আমার-আপনার নয়। ওই টাকা জনগণের। জনগণের অর্থ যাঁরা নয়ছয় করেছেন, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুনঃ ১১১ নারীকে ধর্ষণ ও যৌন নিপীড়নের বিস্ফোরক অভিযোগ মিশরীয় ধনকুবের ফায়েদের বিরুদ্ধে

এদিন বৃহস্পতিবার ছিল বিধানসভায় শীতকালীন অধিবেশনের চতুর্থ দিন। আরজি করের প্রসঙ্গ উঠতেই জানা যায়, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির সময় স্বাস্থ্যসাথী খাতে সরকারের খরচ বৃদ্ধি পেয়েছে। কিন্তু কিভাবে ওই টাকা খরচ করা হয়েছে তার স্পষ্ট হিসেব মেলেনি।‌ এমনকি টাকা নয়-ছয় করার প্রমাণও মিলেছে ইতিমধ্যেই। আরও এক বার সবটা খতিয়ে দেখা হচ্ছে। স্বাস্থ্যসাথীতে খরচ বৃদ্ধির জেরেই টাকার অপব্যবহার নিয়ে অভিযোগের সুর শোনা গেল মুখ্যমন্ত্রীর গলায়।

আরও পড়ুনঃ সরকারি টাকা আত্মসাতের শাস্তি মিলল হাতেনাতে, বাড়িতে টানা তল্লাশির পরই গ্রেফতার আধিকারিক

তবে এদিনের অধিবেশনে শুধু স্বাস্থ্য সাথীর অর্থ তছরুপ কিংবা আরজি ইস্যু নিয়েই থেমে থাকেননি মুখ্যমন্ত্রী। আজকের আলোচনায় ট্যাব-কাণ্ড নিয়েও মন্তব্য করতে শোনা যায় মুখ্যমন্ত্রীকে। উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থানের ‘জামতাড়া গ্যাং’ বিপুল পরিমাণ টাকা তছরুপ করেছে বলে আবারও উল্লেখ করেন তিনি। দ্রুততার সঙ্গে তদন্ত চালানোর জন্য পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ট্যাব কাণ্ডের তদন্ত এগিয়েছে অনেক দূর। এই জালিয়াতির সঙ্গে যুক্ত মাথাদের খুব শীঘ্রই আইনের আওতায় আনা হবে বলেও আশাবাদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বন্ধুর সঙ্গে ফোনে কথা কাটাকাটি, অভিমানে আত্মঘাতী ১৬ লাখ ফলোয়ারের নেট প্রভাবী

ডায়েটে রাখুন এই ৫ খাবার, পুজোয় ত্বকের জেল্লা দেখে হিংসায় জ্বলবে অন্যরা

বিরাটের জোড়া বিশ্বরেকর্ড, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়ী শুভমনরা

নিচু হয়ে কাজ করলে শ্বাসকষ্ট? এখনই সাবধান হোন, হতে পারে হার্টের সমস্যার লক্ষণ

Jio-র ১১ টাকার রিচার্জ প্ল্যান শোরগোল ফেলে দিয়েছে, কী-কী সুবিধা মিলবে?

বিয়ের ছবি কোথায় টাঙিয়েছেন? ভুল জায়গায় রাখলে দাম্পত্য কলহ অনিবার্য

আপেলের বীজে লুকিয়ে বিষ! ভুল করে গিলে ফেললে কী হতে পারে জানেন?

আম্বালায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিহত ২ শ্রমিক

দুপুর গড়িয়ে রাত, এখনও উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, ঘটনাস্থলে পুলিশ

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো