‘নিজের স্ত্রীকে সিঁদুর পরাচ্ছেন না কেন?’, মোদিকে খোঁচা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আলিপুরদুয়ার সফরে এসে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে বেকারত্ব, নারী নিরাপত্তা, দারিদ্র, মুর্শিদাবাদে অশান্তির ঘটনাতেও রাজ্য সরকারকেই দায়ি করেছেন তিনি। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ একদিন আগেই নরেন্দ্র মোদির নাম না করে কটাক্ষ করেছিলেন, ‘‘আগে কেউ কেউ চা বিক্রি করত, এখন তাঁরা গরম সিঁদুর বিক্রি করতে আলিপুরদুয়ারে আসছেন।” বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠেও কার্যত শোনা গেল একই সুর। তিনি এদিন বলেন ‘‘উনি আগে নিজেকে চা’ওয়ালা বলতেন। পরে বললেন, পাহারাদার! আর এখন সিঁদুর বেচতে এসেছেন?’’

ভারতের ‘অপারেশন সিঁদুর’ অভিযান নিয়ে সরকার-বিরোধী দু’পক্ষেই চর্চা চলছে। এদিন মুখ্যমন্ত্রীর বক্তব্যেও তার প্রকাশ পাওয়া গিয়েছে। এই প্রসঙ্গে বৃহস্পতিবার নবান্নে সাংবাদিকদের সামনে মমতা বলেন, ‘‘ওই অভিযানের নাম ‘অপারেশন সিঁদুর’ ওঁরা দিয়েছেন। এই নাম দেওয়া হয়েছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে। যে সময় বিরোধীরাও দেশের হয়ে গলা ফাটাচ্ছেন, সেই সময় নির্বাচনী প্রচারের অংশ হিসাবে এখানে রাজনীতির হোলি খেলতে এসেছেন প্রধানমন্ত্রী!’’

তারপরেই সিঁদুরের প্রাচীনত্ব ও বিশেষত্ব নিয়ে প্রধানমন্ত্রীকে কার্যত বোঝান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‘আমরা সিঁদুরকে সম্মান করি। মহিলারা স্বামীর থেকে সিঁদুর পরেন, আপনি সেই সিঁদুরকে অসম্মান করছেন। এমনভাবে বলছেন, আপনি সকলের স্বামী নন। নিজের স্ত্রীকে সিঁদুর পরাচ্ছেন না কেন? অত্যন্ত দুঃখের সঙ্গে এ কথা বলতে হচ্ছে। এ আচরণ প্রধানমন্ত্রীর মতো নয়।’’

পহেলগাঁও হামলার পর দেড় মাস কাটতে চলেছে, জঙ্গিরা এখনও অধরা। এ নিয়ে কেন্দ্রেও বিরোধীরা প্রশ্ন তুলেছে। বৃহস্পতিবার নবান্ন থেকেও এই প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী। বললেন, “এত বড় বড় কথা বলেন। সেনাকে স্যালুট করতে আসবেন ভেবেছিলাম। সিকিমে তো গেলেনই না। ভয় পান নাকি? বিদেশে তো এত ঘুরতেন। প্রচার হওয়া উচিত সেনার। এখনও জঙ্গিদের গ্রেফতার করতে পারেননি কেন? সব দেখানোর জন্য।’’ প্রসঙ্গত, প্রাকৃতিক দুর্যোঘের কারণে সিকিমের ভারতভূক্তির ৫০ বছরের ভোনুষ্ঠগানে যেতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারত পাক যুদ্ধের সময় ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন তিনি চেয়েছেন বলেন ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। তিনি বারবার প্রধানমন্ত্রীকে ‘বন্ধু’ বলে সম্বোধনও করেছেন। সেই প্রসঙ্গ টেনেও প্রধানমন্ত্রীকে কটাক্ষ করলেন মমতা। তাঁর কথায়, ‘‘ এত বড় নেতা আপনি, আমেরিকা বললেই চুপ হয়ে যান!’’

তারপরেই মোদিকে চ্যালেঞ্জ করেন মমতা। বলেন বঙ্গে তৃণমূল সরকার রয়েছে বলেই বিধানসভা নির্বাচনের আগে তিনি আলিপুরদুয়ার আসতে পারছেন। তৃণমূল সুপ্রিমোর কথায়, “আপনাকে খোলা চ্যালেঞ্জ জানাচ্ছি। আজ বাংলা নিরাপদ বলে আপনি ঠিক নির্বাচনের আগে এখানে আসেন। আসেন বাংলার মানুষকে ভুল বোঝাতে, কুৎসা রটাতে, ষড়যন্ত্র করতে। মণিপুরে গেলেন না কেন? আপনার তো আগে ওখানে যাওয়া উচিত ছিল।’’

স্বাদ ও স্বাস্থ্যের অনন্য মেলবন্ধন! বাড়িতে বানিয়ে নিন ভুট্টার লুচি

নতুন স্বাদ চান? রইল পনির পোস্তর সিক্রেট রেসিপি

‘দিদির কথাতেই প্রার্থীপদ প্রত্য়াহার করছি না,’ ডিগবাজি খেয়ে জানালেন রেজিনগরের রবিউল

‘অভিষেক শর্মাকে অপহরণ করব’, ভাইরাল আফগান তরুণীর মন্তব্য

হঠাৎ বাড়িতে নিরামিষাশী অতিথি? বানিয়ে ফেলুন জিভে জল আনা সয়াবিনের পদ

মধ্যপ্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা, নর্দমার নোংরা জলে ভেসে গেল ভক্তদের গাড়ি, মৃত ৮

গণপতি বাপ্পাকে জলে ভাসাতে গিয়ে অঝোরে কান্না চিরাগ পাসোয়ানের, ভাইরাল ভিডিও

মহিলার চুলের মুঠি ধরে হিঁচড়ে নিয়ে গেল পুলিশকর্মী, ভাইরাল ভিডিও

নন্দীগ্রামের পর রেজিনগরেও প্রার্থী হারালেন মমতা, মনোনয়ন প্রত্যাহার রবিউলের

তিরুপতি লাড্ডুর ঘি-তে পাম তেল! ইডির হাতে গ্রেফতার সুকৃতি ফুডসের প্রোমোটার

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, শনি-রবিতে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ

‘রাস্তা না হলে ভোট দেব না,’ সিন্ধিয়াকে ঘিরে বিক্ষোভ, পাল্টা গ্রামবাসীদের সতর্ক করলেন কেন্দ্রীয়মন্ত্রী

মহিলাদের পোশাকে তিন মাস হোটেলে ‘গা-ঢাকা’! পুরুলিয়ায় আটক ৪ বাংলাদেশি যুবক

‘উনি বড় মাপের নেত্রী’, মমতাকে ব্যঙ্গ দলবদলু সায়নী ঘোষের