পুরভোটে মমতা ম্যাজিককে কাজে লাগাবে দল! প্রার্থীদের হয়ে প্রচার সভায় তৃণমূল সুপ্রিমো

১৯ ডিসেম্বর কলকাতা পুরসভায় ভোট। হাতে সময় বেশি নেই, তাই প্রচারের খামতি রাখতে চাইছে না তৃণমূল প্রার্থীরা

Share:

নিজস্ব প্রতিনিধি: ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভায় ভোট। হাতে সময় বেশি নেই, তাই প্রচারের খামতি রাখতে চাইছে না তৃণমূল প্রার্থীরা। শনিবার তৃণমূল কংগ্রেসের তরফে পুরভোট সংক্রান্ত বৈঠক করেন দলের শীর্ষ নেতৃত্বরা। সেখানে স্পষ্ট বার্তা দিয়েছে শীর্ষ নেতৃত্ব, সুষ্ঠু ভোট করাতে হবে, কোনও সন্ত্রাস রেয়াত করা হবে না। এরপরেও আরও একটি চমক দিয়েছে তৃণমূল নেতৃত্ব। কলকাতা পুরসভার ভোটেও এবার প্রচার করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠাসা কর্মসূচীর মাঝেই সময় বের করে দলের প্রার্থীদের জন্য জনসভা করবেন মমতা। আসলে, মমতা বন্দ্যোপাধ্যায় মানেই ম্যাজিক, একুশের নির্বাচনে ভাঙা পা নিয়েই গোটা বাংলা ঘুরে প্রচারের মাধ্যমে বিজেপির মোদি-শাহের রথ আটকে দিয়েছেন। সদ্য সমাপ্ত উপনির্বাচন গুলিতে বেছে বেছে দশ গোল দিয়েছেন বিরোধীদের। এবার তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আসরে নামিয়ে পুরভোটেও ম্যাজিক দেখাতে চাইছে তৃণমূল নেতৃত্ব।

সূত্রের খবর, আপাতত ঠাসা কর্মসূচী রয়েছে মমতার। সদ্য মুম্বই থেকে ফিরেছেন, এরপর আগামী ৭ ডিসেম্বর থেকে জেলাওয়াড়ি সফরে যাবেন। ১২ তারিখ যাবেন নেপালে ও সেখান থেকে ১৩-১৫ ডিসেম্বর গোয়াতে দলের সংগঠনের কাজ দেখতে যাবেন তিনি। তারপরেই অর্থাৎ ১৬ ডিসেম্বর কলকাতা পুরসভার ভোটে প্রচার করতে দেখা যাবে তৃণমূল নেত্রীকে। জানা গিয়েছে, ১৬ ডিসেম্বর প্রথমে বাঘাযতীন যুব সংঘের মাঠে যাদবপুর এবং টালিগঞ্জ বিধানসভা এলাকার বিভিন্ন ওয়ার্ডের তৃণমূল প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন মমতা। পরে ওই দিনই বেহালা পূর্ব এবং বেহালা পশ্চিমের ২১টি ওয়ার্ডের তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচার করবেন বেহালা চৌরাস্তায়।

যেহেতু ১৭ ডিসেম্বর বিকেল পাঁচটার মধ্যেই কলকাতা পুরসভার ভোটের প্রচার শেষ করতের হবে, তাই ১৬ তারিখ ঠাসা প্রচার সূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়ের। তবে প্রত্যেক জনসভাই হবে করোনা বিধি মেনেই।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে